ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

দূর্বল ব্যবসার জিপিএইচ ইস্পাতের পিছুটান

২০২৬ অক্টোবর ২৬ ১০:২১:৪০
দূর্বল ব্যবসার জিপিএইচ ইস্পাতের পিছুটান

শেয়ারবাজারে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাতের প্রায় ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ছাড়ার প্রস্তাব আপাতত স্থগিত করা হয়েছে। কোম্পানিটির দুর্বল আর্থিক ফলাফলের মধ্যে বড় অঙ্কের মূলধন সংগ্রহের এই উদ্যোগ নিয়ে আলোচনা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত শেয়ারবাজারের পরিস্থিতি ও সাধারণ শেয়ারহোল্ডারদের স্বার্থ বিবেচনায় প্রস্তাবটি থেকে আপাতত সরে এসেছে কোম্পানিটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, গত ২৪ অক্টোবর পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত রাইট শেয়ার ইস্যুর বিষয়টি পর্যালোচনা করা হয়। শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি এবং কোম্পানি ও সাধারণ শেয়ারহোল্ডারদের স্বার্থ বিবেচনায় নিয়ে প্রস্তাবটি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় পর্ষদ।

পরদিন ২৫ অক্টোবর কোম্পানিটির ২০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সামনে উপস্থাপন করা হয়। সভাতেও রাইট শেয়ার ছাড়ার প্রস্তাব আপাতত পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। কোম্পানিটি জানিয়েছে, পরে বিষয়টি আবার পর্যালোচনা করে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে বিদ্যমান প্রতিটি সাধারণ শেয়ারের বিপরীতে দুটি রাইট শেয়ার ছাড়ার পরিকল্পনা করেছিল জিপিএইচ ইস্পাত। প্রতিটি রাইট শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছিল ১০ টাকা। এভাবে প্রায় ৯৬৭ কোটি ৭৭ লাখ টাকা সংগ্রহের লক্ষ্য ছিল কোম্পানিটির।

কিন্তু প্রস্তাবটি স্থগিত হওয়ায় আপাতত এই অর্থ সংগ্রহ করা হচ্ছে না। কবে নাগাদ প্রস্তাবটি আবার বিবেচনায় নেওয়া হবে, সে বিষয়ে কোম্পানির ঘোষণায় নির্দিষ্ট কোনো সময়সীমা দেওয়া হয়নি।

কোম্পানিটির দুর্বল আর্থিক ফলাফলের মধ্যে এত বড় অঙ্কের মূলধন সংগ্রহের পরিকল্পনা বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছিল। এখন রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব স্থগিত হওয়ায় কোম্পানিটির ভবিষ্যৎ মূলধন সংগ্রহের পরিকল্পনা ও অর্থ ব্যবহারের বিষয়ে পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হবে বিনিয়োগকারীদের।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে