ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬

কারিনাকে নিয়ে বাইকে বিপাকে সাইফ!

২০২৬ নভেম্বর ০৪ ০৯:১১:১২
কারিনাকে নিয়ে বাইকে বিপাকে সাইফ!

শুরুর দিকে কারিনা কাপুরের সঙ্গে খুব একটা কথা হতো না সাইফ আলী খানের। সহ-অভিনেতা হিসেবেই তাঁদের সম্পর্ক ছিল। সেই দূরত্ব কমাতে একদিন কারিনাকে বাইকে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেন সাইফ। কিন্তু সেই সফরের অভিজ্ঞতা হয়ে ওঠে বেশ মজার।

সম্প্রতি অমিতাভ বচ্চনের অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-তে এসে পুরোনো দিনের এই ঘটনা শোনান সাইফ। তিনি জানান, শুটিংয়ে যাতায়াতের জন্য একটি বাইক ভাড়া করেছিলেন। এক পরিচিত ব্যক্তির পরামর্শে কারিনাকে বাইকে ঘোরার প্রস্তাব দেন তিনি। কারিনাও সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান।

সাইফের ভাষায়, বাইকে ওঠার পর প্রতি দুই সেকেন্ড পরপর তাঁর পিঠে নখ বসাচ্ছিলেন কারিনা। বারবার বলছিলেন, ‘থামো, থামো!’ সাইফ গতি কমিয়ে আবার চালানো শুরু করলেও কারিনা তাঁকে জোরে চালাতে নিষেধ করেন। একপর্যায়ে তিনি জানিয়ে দেন, বাইকে চড়তে তাঁর একেবারেই ভালো লাগে না।

তখন সাইফের মনে হয়, কারিনা আসলে তাঁকে পছন্দ করতেন বলেই বাইকে উঠতে রাজি হয়েছিলেন। বাইক চালানো তাঁর পছন্দ ছিল না। সাইফের মুখে এ ঘটনা শুনে অনুষ্ঠানের মঞ্চে হাসির রোল ওঠে। অমিতাভ বচ্চনও হাসিতে যোগ দেন।

২০১২ সালের ১৬ অক্টোবর বিয়ে করেন সাইফ আলী খান ও কারিনা কাপুর।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর

উ
প
রে