ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ফিরে পেলেন ফেসবুক পেজ, সুখবর দিলেন লুবাবা

২০২৬ নভেম্বর ১১ ০৯:১৪:১২
ফিরে পেলেন ফেসবুক পেজ, সুখবর দিলেন লুবাবা

বিনোদন অঙ্গন থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যেই আলোচনায় আসেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। এবার ভক্তদের সুখবর দিলেন তিনি। নিজের ফেসবুক পেজ ফিরে পেয়েছেন বলে জানিয়েছেন এই সাবেক শিশুশিল্পী।

কয়েক দিন আগে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লুবাবা লেখেন, ‘আসসালামু আলাইকুম, রাজ আলআমিনের মাধ্যমে আমি আমার পেইজ ফিরে পাই। কারো পেইজের সমস্যা হলে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ফলো দিয়ে রাখুন।’

লুবাবার এই পোস্টের পর তাঁর অনুসারীদের মধ্যে আনন্দ দেখা যায়। অনেকেই পেজ ফিরে পাওয়ার খবরে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

এর আগে বিয়ে নিয়ে আলোচনায় এসেছিলেন লুবাবা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বাল্যবিবাহের খবর ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে পরে গণমাধ্যমকে তিনি জানান, এখনো বিয়ে করেননি। যাঁর সঙ্গে বিয়ের কথা চলছে, তাঁর সঙ্গে বাগ্‌দান সম্পন্ন হয়েছে।

বাগ্‌দানের খবর জানিয়ে ফেসবুকে হবু জীবনসঙ্গীর সঙ্গে একটি ছবিও প্রকাশ করেছিলেন লুবাবা। তখন তিনি লিখেছিলেন, দুই পরিবারের সিদ্ধান্তে ঘরোয়া পরিবেশে তাঁদের বাগ্‌দান সম্পন্ন হয়েছে।

বিয়ে নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে পরবর্তী সময়ে আরেকটি পোস্টে লুবাবা জানান, বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়ে তাঁদের বিয়ে হবে। এ জন্য সবার কাছে দোয়া চান তিনি।

শৈশব থেকেই বিনোদন অঙ্গনে পরিচিত মুখ সিমরিন লুবাবা। প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে অল্প বয়সেই অভিনয়ে যুক্ত হন তিনি। শিশুশিল্পী হিসেবে পরিচিতি পাওয়ার পাশাপাশি মডেলিংয়েও কাজ করেছেন। তবে গত বছরের শেষ দিকে বিনোদন অঙ্গন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন লুবাবা।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর

উ
প
রে