ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬

শাহজিবাজার পাওয়ারের শেয়ারে সর্বোচ্চ লেনদেন

২০২৬ নভেম্বর ০৮ ১৪:৫৫:৫৭
শাহজিবাজার পাওয়ারের শেয়ারে সর্বোচ্চ লেনদেন

রবিবার (০৮ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে শাহজিবাজার পাওয়ারের শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ২৩ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে টপটেন লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - এনভয় টেক্সটাইলের ২৩.৩০ কোটি টাকার, সায়হাম টেক্সটাইলের ১৮.৩৮ কোটি টাকার, ইভিন্স টেক্সটাইলের ১৬.১৬ কোটি টাকার, মতিন স্পিনিংয়ের ১৬.১৫ কোটি টাকা, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১২.০৭ কোটি টাকা, ডরিন পাওয়ারের ১২.০৫ কোটি টাকা, মালেক স্পিনিংয়ের ১১.১৯ কোটি টাকার, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ১০.৮৯ কোটি টাকা ও প্রভাতী ইন্স্যুরেন্সের ৯.৪২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে