ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার

২০২৬ নভেম্বর ১৫ ১৪:০০:২৬
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার

বিদায়ী সপ্তাহে (০৮-১২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ হাজার ৩২৮ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার ২৪.৪২ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে ৩৮০ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ২৪.৪২ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।

দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে শাহজিবাজার পাওয়ারের শেয়ার। কোম্পানিটির গত সপ্তাহে প্রতিদিন গড়ে ২৬ কোটি ৯৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৪.০৫%।

ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্যান্যগুলোর - সায়হাম টেক্সটাইলের ৩.১৭%, এনভয় টেক্সটাইলের ২.৬৫%, মালেক স্পিনিংয়ের ২.৫২%, আইপিডিসি ফাইন্যান্সের ২.৪৫%, স্কয়ার ফার্মার ২.১৩%, ইভিন্স টেক্সটাইলের ২.০৯%, ডরিন পাওয়ারের ১.৯১%, শাইন পুকুর সিরামিকসের ১.৮১% ও ইন্ট্রাকোর ১.৬৪% লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে