ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সাফকো স্পিনিংয়ের ৮৯ লাখ ৯৪ হাজার শেয়ার হস্তান্তরের সিদ্ধান্ত

২০২৬ নভেম্বর ২৫ ০৯:৪৬:২০
সাফকো স্পিনিংয়ের ৮৯ লাখ ৯৪ হাজার শেয়ার হস্তান্তরের সিদ্ধান্ত

শেয়ারবাজারে তালিকাভুক্ত সাফকো স্পিনিং মিলসের উদ্যোক্তা ও পরিচালকদের হাতে থাকা ৮৯ লাখ ৯৪ হাজার ৯০৩টি শেয়ার হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। মঙ্গলবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ, নাজিফা রাইসা আহমেদ, তাসমিনা আহমেদ ও আব্রার সৈয়দ আহমেদের কাছে এসব শেয়ার হস্তান্তর করা হবে। এ জন্য বিদ্যমান উদ্যোক্তা ও পরিচালকদের সঙ্গে ক্রেতাদের শেয়ার বিক্রয় ও ক্রয় চুক্তি সম্পাদন করা হবে।

শেয়ারগুলো নির্ধারিত সমঝোতামূলক দরে স্টক এক্সচেঞ্জের লেনদেন ব্যবস্থার বাইরে (অফ-মার্কেট) সমন্বিত লেনদেনের মাধ্যমে হস্তান্তর করা হবে। তবে এ হস্তান্তরের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আনুষ্ঠানিক অনুমোদন নিতে হবে। পাশাপাশি সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) বিধিমালা অনুসরণ করতে হবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে