বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পরিশোধে নিয়ম শিথিল
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পরিশোধের নিয়ম শিথিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন নির্দেশনা অনুযায়ী, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে দ্বৈত কর পরিহার চুক্তির (ডিটিএ) সনদ পাওয়ার পরবর্তী ৩০ দিনের মধ্যে বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পরিশোধ করতে হবে। যৌক্তিক কারণে নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ দিতে না পারলে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ আনা হবে না।
গত রোববার বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান এ-সংক্রান্ত নির্দেশনায় স্বাক্ষর করেন। কমিশনের আইন বিভাগের সিএমআরআরসি বিভাগের নিয়ন্ত্রক শাখা থেকে জারি করা আদেশটি অবিলম্বে কার্যকর করা হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম আগামীর সময়কে বলেন, আগের নিয়মে বার্ষিক লভ্যাংশ সাধারণ সভায় অনুমোদনের ৩০ দিনের মধ্যে এবং অন্তর্বর্তী লভ্যাংশ রেকর্ড তারিখের ৩০ দিনের মধ্যে বিতরণ করতে হতো। কিন্তু বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিতে হলে এনবিআর থেকে ডিটিএ সনদ সংগ্রহ করতে হয়। এই সনদ পেতে কখনো দুই থেকে তিন মাস সময় লেগে যায়। ফলে কোম্পানিগুলোর ইচ্ছা থাকা সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ দেওয়া সম্ভব হতো না।
তিনি বলেন, নতুন নির্দেশনায় বিদেশি শেয়ারহোল্ডারদের ক্ষেত্রে ডিটিএ সনদ পাওয়ার পর ৩০ দিনের সময় দেওয়া হয়েছে। এতে কোম্পানিগুলোর নিয়ম পরিপালন সহজ হবে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগকারীরাও সনদ পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ পাবেন।
নতুন নির্দেশনার মাধ্যমে বিএসইসি ২০২১ সালের ১৪ জানুয়ারি এবং ২০২৪ সালের ২০ মে জারি করা আগের দুটি নির্দেশনায় সংশোধনী এনেছে। বিশেষ করে নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ পরিশোধে ব্যর্থতা এবং অনিবার্য কারণে বিলম্বের বিষয়ে আগের নির্দেশনার ১ নম্বর ধারার (ই) উপধারায় পরিবর্তন আনা হয়েছে।
এদিকে লভ্যাংশ বিতরণ-সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। আগের নিয়ম অনুযায়ী, লভ্যাংশ বিতরণ শেষ হওয়ার পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে কমিশন ও দুই স্টক এক্সচেঞ্জে প্রাথমিক পরিপালন প্রতিবেদন জমা দিতে হতো। নতুন নির্দেশনায় এই নিয়ম বহাল রাখা হয়েছে। পাশাপাশি বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বিতরণের বিষয়ে পৃথক প্রতিবেদন জমা দেওয়ার বাধ্যবাধকতা যুক্ত করা হয়েছে।
নতুন নিয়মে বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ বিতরণ শেষ হওয়ার পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে বিএসইসি ও দুই স্টক এক্সচেঞ্জে পৃথক প্রতিবেদন জমা দিতে হবে। একই সঙ্গে স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কোম্পানির নিজস্ব ওয়েবসাইটেও প্রতিবেদনটি প্রকাশ করতে হবে।
বিএসইসি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯-এর ২০-এ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ সংশোধনী জারি করেছে।
পাঠকের মতামত:
- বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পরিশোধে নিয়ম শিথিল
- শেয়ারবাজারে উত্থান
- দর বৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ব্লক মার্কেটে ৫২ কোটি টাকার লেনদেন
- মালেক স্পিনিংয়ের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- লোকসানে আফতাব অটো
- নাভানা সিএনজির ৩ মাসে ইপিএস ৭ পয়সা
- বেস্ট হোল্ডিংসের লভ্যাংশ ঘোষনা
- দর বৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- বারাকা পাওয়ারের তিন মাসে ইপিএস ৫৪ পয়সা
- বেক্সিমকো ফার্মার তিন মাসে ইপিএস ৫.৭২ টাকা
- একমি পেস্টিসাইডসের লভ্যাংশ ঘোষনা
- ইন্দো-বাংলা ফার্মার লভ্যাংশ ঘোষনা
- বিডি থাই অ্যালুমিনিয়ামের ‘নো’ ডিভিডেন্ড
- বিডি থাই ফুডের লভ্যাংশ ঘোষনা
- এমবি ফার্মার লভ্যাংশ ঘোষনা
- আইপিওর আগে চীনা বিনিয়োগকারীদের আবেদন ফিরিয়ে দিচ্ছে অ্যানথ্রপিক
- শেয়ার কারসাজির ফাইন ফুডসের ভয়াবহ জালিয়াতি
- বাজার মূলধন কমেছে ৩ হাজার ৬৩৪ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৬৭ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে ব্যাংক এশিয়া ফার্স্ট পার্পেচ্যুয়াল বন্ড
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে মেট্রো স্পিনিং
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- মালেক স্পিনিংয়ের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- শেয়ারবাজারে পতন
- রহিম টেক্সটাইলের মুনাফা কমেছে
- সামিট পাওয়ারের মুনাফা কমেছে
- বাংলাদেশ সাবমেরিন কেবলসের মুনাফা কমেছে
- বিএসআরএম লিমিটেডের মুনাফা বেড়েছে
- বিএসআরএম স্টিলের মুনাফা বেড়েছে
- ওয়েস্টার্ন মেরিনের ‘নো’ ডিভিডেন্ড
- ন্যাশনাল টিউবসের ‘নো’ ডিভিডেন্ড
- আইপিডিসি ফাইন্যান্সের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- স্কয়ার ফার্মাসিউটিক্যালস মুনাফা বেড়েছে
- মুনাফায় ফিরেছে সমতা লেদার
- ডমিনেজের শেয়ারপ্রতি লভ্যাংশ ঘোষণা
- ইস্টার্ন কেবলসের ‘নো’ ডিভিডেন্ড
- এটলাস বাংলাদেশের ‘নো’ ডিভিডেন্ড
- ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের লভ্যাংশ ঘোষণা
- খান ব্রাদার্সের লভ্যাংশ ঘোষণা
- শেষ হলো ‘ব্যাচেলর পয়েন্ট’, আবেগী পলাশ
- ফিরে পেলেন ফেসবুক পেজ, সুখবর দিলেন লুবাবা
- মুনাফার আড়ালে সংকট: মূল ব্যবসা থেকে সরে যাচ্ছে এমটিবি
- প্রেম বিতর্কে এনভিডিয়ার বাজারমূল্য কমল ২৩ লাখ কোটি টাকা
- আইপিও পর্যালোচনায় আসছে সিঙ্গেল উইন্ডো পদ্ধতি
- রেনউইক যজ্ঞেশ্বরের ৭% লোকসান কমেছে
- বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের লোকসান বেড়েছে
- বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের লোকসান বেড়েছে
- স্কয়ার ফার্মার পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- দর পতনের শীর্ষে সোনালী লাইফ ইন্স্যুরেন্স
- দর বৃদ্ধির শীর্ষে জেনেক্স ইনফোসিস
- ব্লক মার্কেটে ৪৩ কোটি টাকার লেনদেন
- শাহজিবাজার পাওয়ারের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- রেনাটার মুনাফা বেড়েছে
- পাওয়ার গ্রীডের মুনাফা কমেছে
- আইটি কনসালটেন্টসের মুনাফা কমেছে
- এনভয় টেক্সটাইলের মুনাফা বেড়েছে
- এনার্জিপ্যাক পাওয়ারের লভ্যাংশ ঘোষণা
- পাওয়ার গ্রীডের লভ্যাংশ ঘোষণা
- প্যারামাউন্ট টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা
- বিএসসির লভ্যাংশ ঘোষণা
- যমুনা অয়েলের লভ্যাংশ ঘোষণা
- শেয়ারবাজারে পতন
- শাহজিবাজার পাওয়ারের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- বছরজুড়ে পতনে ভারতীয় শেয়ারবাজার
- সিএসইতেও চলছে হরিলুট
- নতুন করে পাচ্ছেন ৫৯৭২ গ্রাহক
- বাজার মূলধন কমেছে ৯২৩ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১১৫ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে মতিন স্পিনিং
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি














