আইপিওতে কনফিডেন্স পাওয়ারের ফাঁদ
শেয়ারবাজারে তালিকাভুক্তির আগে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ারের দাম নির্ধারণে যোগ্য বিনিয়োগকারীদের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে। বিশেষ করে বুক বিল্ডিং পদ্ধতিতে নিলামের মাধ্যমে অতিমূল্যে শেয়ারের দর নির্ধারণের পর তালিকাভুক্তিতে বিনিয়োগকারীদের বড় অঙ্কের লোকসানের মুখে পড়তে হয়েছে। এবার সেই বিতর্কের কেন্দ্রে এসেছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি লিমিটেড। কোম্পানিটির শেয়ারের ইন্ডিকেটিভ প্রাইস ২৪২ টাকা নির্ধারণ করেছেন যোগ্য বিনিয়োগকারীরা। অথচ একই খাতের কয়েকটি তালিকাভুক্ত কোম্পানির শেয়ার এর চেয়ে অনেক কম দামে পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে কনফিডেন্স পাওয়ারের শেয়ারমূল্য নির্ধারণে যোগ্য বিনিয়োগকারীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জির শেয়ারের ইন্ডিকেটিভ প্রাইস ২৪২ টাকা নির্ধারণ করেছেন ১৮টি মার্চেন্ট ব্যাংক, ২৭টি স্টক ব্রোকারেজ হাউস, ১৯টি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এবং অন্যান্য ১৫টি প্রতিষ্ঠান। অর্থাৎ এসব প্রতিষ্ঠানের যোগ্য বিনিয়োগকারীদের প্রস্তাবের ভিত্তিতেই কোম্পানিটির শেয়ারের এই দাম নির্ধারিত হয়েছে।
তবে যোগ্য বিনিয়োগকারীদের এমন দর প্রস্তাবের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে অতীতের অভিজ্ঞতা থেকে। এর আগে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের শেয়ার নিলামে যোগ্য বিনিয়োগকারীরা সর্বোচ্চ ৭৬৫ টাকা পর্যন্ত দর প্রস্তাব করেছিলেন। অথচ পরবর্তী সময়ে বাজারে শেয়ারটির দাম ৩৩০ টাকায় নেমে এলেও ওই যোগ্য বিনিয়োগকারীদের আগ্রহ দেখা যায়নি বলে প্রাপ্ত তথ্যে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ নিলামে যে দামে শেয়ার কেনার আগ্রহ দেখানো হয়েছিল, বাজারে তার চেয়ে অনেক কম দামে শেয়ার পাওয়া গেলেও কেনার ক্ষেত্রে সেই আগ্রহের প্রতিফলন দেখা যায়নি।
বাজারসংশ্লিষ্টদের মতে, বুক বিল্ডিং পদ্ধতিতে যোগ্য বিনিয়োগকারীদের দর প্রস্তাবের উদ্দেশ্য হলো শেয়ারের যৌক্তিক মূল্য নির্ধারণে সহায়তা করা। কিন্তু নিলামে উচ্চমূল্যের প্রস্তাব দিয়ে কাট-অফ প্রাইস বা ইন্ডিকেটিভ প্রাইস বাড়ানোর পর তালিকাভুক্তির পরবর্তী সময়ে সেই দামে শেয়ার কেনার আগ্রহ না থাকলে পুরো মূল্য নির্ধারণ প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়। এতে সাধারণ বিনিয়োগকারীদের জন্য উচ্চমূল্যে শেয়ার কেনার ঝুঁকি তৈরি হয়।
কনফিডেন্স পাওয়ারের ক্ষেত্রে সেই প্রশ্ন আরও জোরালো হচ্ছে একই খাতের তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারের দাম ও আর্থিক সূচক বিবেচনায় নিলে। বর্তমানে ইউনাইটেড পাওয়ার, সামিট পাওয়ার, ডরিন পাওয়ার, বারাকা পতেঙ্গা ও শাহজিবাজার পাওয়ারের মতো কোম্পানির শেয়ার তুলনামূলক কম দামে লেনদেন হচ্ছে। এসব কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস), মূল্য-আয় অনুপাত (পিই) ও লভ্যাংশের তথ্যের সঙ্গে কনফিডেন্স পাওয়ারের তুলনা করলে ২৪২ টাকা দামের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন দেখা দেয়।
এ বিষয়ে কনফিডেন্স পাওয়ারের ইন্ডিকেটিভ দর নির্ধারনে প্রস্তাবকারী এক মার্চেন্ট ব্যাংকের প্রধান নির্বাহি কর্মকর্তা আগামীর সময়কে বলেন, আমরা বর্তমান বাজার অবস্থা ও কোম্পানির পারফরমেন্স বিবেচনায় ১৮১ টাকা দর প্রস্তাব করেছি। এছাড়া ভবিষ্যত ঝুঁকি কি আসতে পারে, সেটাতো বাদ রয়েছে। এমনকি কোম্পানিটি থেকে একটি সিস্টার কনসার্নে আইপিওর ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করা হবে। যে কোম্পানির বিষয়ে প্রসপেক্টাসে বিস্তারিত কোন তথ্য নেই।
আরেক মার্চেন্ট ব্যাংকের সিইও আগামীর সময়কে বলেন, ১০০ টাকার উপরে যদি কোম্পানিটিকে শেয়ারবাজার থেকে টাকা উত্তোলনের সুযোগ দেওয়া হয়, সেটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। কারণ শেয়ারবাজারে অনেক কোম্পানি রয়েছে কনফিডেন্স পাওয়ারের চেয়ে বেশি বিনিয়োগযোগ্য।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইউনাইটেড পাওয়ারের শেয়ারপ্রতি মুনাফা ১৫ টাকা ৯৪ পয়সা, পিই ৫ দশমিক ৯২ এবং বাজারদর ১১০ টাকা ৬০ পয়সা। কোম্পানিটি ৬০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। শাহজিবাজার পাওয়ারের ইপিএস ৬ টাকা ৪ পয়সা, পিই ১২ দশমিক ৪১ এবং শেয়ারদর ৭২ টাকা। লভ্যাংশ দিয়েছে ৪০ শতাংশ।
অন্যদিকে সামিট পাওয়ারের ইপিএস ১ টাকা ৪ পয়সা, পিই ৭ দশমিক ৪৫ এবং শেয়ারদর ১৬ টাকা ১০ পয়সা। কোম্পানিটি ১০ দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। ডরিন পাওয়ারের ইপিএস ৫ টাকা ৩ পয়সা, পিই ৪ দশমিক ৭৩ এবং শেয়ারদর ৪২ টাকা। লভ্যাংশ দিয়েছে ১৫ শতাংশ। বারাকা পতেঙ্গার ইপিএস ৩ টাকা ৪৮ পয়সা, পিই ৪ দশমিক ৬৮ এবং শেয়ারদর ২৫ টাকা ১০ পয়সা। কোম্পানিটি ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে।
অন্যদিকে কনফিডেন্স পাওয়ারের শেয়ারপ্রতি মুনাফা ৩১ টাকা ৮৩ পয়সা এবং পিই ৭ দশমিক ৬০। এর ইন্ডিকেটিভ প্রাইস নির্ধারণ করা হয়েছে ২৪২ টাকা। কোম্পানিটি কোনো লভ্যাংশ দেয়নি। অর্থাৎ শেয়ারপ্রতি মুনাফা তুলনামূলক বেশি হলেও লভ্যাংশ না দেওয়া এবং একই খাতের অন্যান্য কোম্পানির বাজারদরের সঙ্গে তুলনায় শেয়ারের নির্ধারিত মূল্য কতটা যৌক্তিক, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে প্রশ্ন তৈরি হতে পারে।
এদিকে আইপিওতে আসার আগে অনেক কোম্পানির আর্থিক প্রতিবেদনে আকর্ষণীয় মুনাফা দেখানো এবং তালিকাভুক্তির পর সেই মুনাফা কমে যাওয়ার ঘটনাও শেয়ারবাজারে নতুন নয়। এ ধরনের অভিজ্ঞতার কারণে নতুন কোম্পানির আইপিওতে বিনিয়োগকারীদের আস্থার সংকট তৈরি হয়েছে। এর মধ্যে যোগ্য বিনিয়োগকারীদের উচ্চমূল্যের দর প্রস্তাবের পরও পরবর্তী সময়ে শেয়ার কেনায় অনাগ্রহের অভিযোগ নতুন করে মূল্য নির্ধারণ প্রক্রিয়ার স্বচ্ছতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে।
পাঠকের মতামত:
- আইপিওতে কনফিডেন্স পাওয়ারের ফাঁদ
- শেয়ারবাজারে পতন
- ‘ট্রাস্ট অ্যান্ড পে’তে ১৫ কোটি টাকা বিনিয়োগ করবে ট্রাস্ট ব্যাংক
- শেফার্ড ইন্ডাস্ট্রিজ ছাড়ছে কর্পোরেট পরিচালক
- দেশ গার্মেন্টসের মুনাফা কমেছে
- বন্ধ সমতা লেদার দেখালো কৃত্রিম মুনাফা
- আরএকে সিরামিকের টাইলস উৎপাদন লাইন-২ চালু
- ফরচুন সুজের ‘নো’ ডিভিডেন্ড
- শ্রমিকদের ৫৯ লাখ টাকা দেয়নি শেফার্ড
- এমারেল্ড অয়েলে ৪৬ কোটি টাকা জরিমানা
- দর পতনের শীর্ষে স্ট্যান্ডার্ড সিরামিক
- ব্লক মার্কেটে ৭৫ কোটি টাকার লেনদেন
- আইপিডিসি ফাইন্যান্সের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- মতির স্পিনিং মিলসের পরিচালক শেয়ার কিনবে
- ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের তথ্য নেই
- এশিয়াটিক ল্যাবের মুনাফা বেড়েছে
- পদ্মা ব্যাংকের দায় পরিশোধে ঋণ নিচ্ছে ইনফরমেশন সার্ভিসেস
- এনভিডিয়ার উধাও ২৬৪ লাখ কোটি টাকার বাজারমূল্য
- গোল্ডেন হার্ভেস্টে নিরীক্ষকের উদ্বেগ
- বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৪৫৩ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৯০ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- দর পতনের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স
- দর বৃদ্ধির শীর্ষে মতিন স্পিনিং
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- মালেক স্পিনিংয়ের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- শেয়ারবাজারে উত্থান
- এবারও লংকাবাংলা ফাইন্যান্সের ‘নো’ ডিভিডেন্ড
- লীগ্যাছি ফুটওয়্যারের মুনাফা কমেছে
- লোকসান, ঋণ ও অনিয়মে অস্তিত্ব সংকটে আজিজ পাইপস
- শেয়ারবাজারে উত্থান
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- মালেক স্পিনিংয়ের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- সমতা লেদারের ৬ মাসে ইপিএস ১ পয়সা
- মহানদী কোলফিল্ডসের আইপিওতে আবেদন করতে লাগবে ১৪ হাজার ৯৬০ রুপি
- এনভিডিয়ায় ট্রাম্পের ৬ কোটি ডলারের শেয়ার!
- এনভিডিয়ার দরপতনে চাপে ভারতের ১৩ মিউচুয়াল ফান্ড
- নৌকা উল্টে পানির নিচে অমিতাভ, অল্পের জন্য প্রাণে বাঁচেন
- বিচ্ছেদের পরও প্রাক্তন প্রেমিককেই বিয়ে কাজলের
- স্কয়ার ফার্মার শেয়ারের সর্বোচ্চ লেনদেন
- শেয়ারবাজারে উত্থান
- নেদারল্যান্ডসে ওষুধ রপ্তানি শুরু করল রেনাটা
- বিএমআরই বাস্তবায়নে আরও ১২ মাস সময় চায় মেট্রো স্পিনিং
- ইনটেকের ‘নো’ ডিভিডেন্ড
- মেট্রো স্পিনিংয়ের ‘নো’ ডিভিডেন্ড
- নাভানা সিএনজির আঁশের উন্নতি
- গ্যাস বিল নিয়ে ইউনাইটেড পাওয়ারের ১১৯১ কোটি টাকার বিরোধ
- বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পরিশোধে নিয়ম শিথিল
- শেয়ারবাজারে উত্থান
- দর বৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ব্লক মার্কেটে ৫২ কোটি টাকার লেনদেন
- মালেক স্পিনিংয়ের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- লোকসানে আফতাব অটো
- নাভানা সিএনজির ৩ মাসে ইপিএস ৭ পয়সা
- বেস্ট হোল্ডিংসের লভ্যাংশ ঘোষনা
- দর বৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- বারাকা পাওয়ারের তিন মাসে ইপিএস ৫৪ পয়সা
- বেক্সিমকো ফার্মার তিন মাসে ইপিএস ৫.৭২ টাকা
- একমি পেস্টিসাইডসের লভ্যাংশ ঘোষনা
- ইন্দো-বাংলা ফার্মার লভ্যাংশ ঘোষনা
- বিডি থাই অ্যালুমিনিয়ামের ‘নো’ ডিভিডেন্ড
- বিডি থাই ফুডের লভ্যাংশ ঘোষনা
- এমবি ফার্মার লভ্যাংশ ঘোষনা
- আইপিওর আগে চীনা বিনিয়োগকারীদের আবেদন ফিরিয়ে দিচ্ছে অ্যানথ্রপিক
- শেয়ার কারসাজির ফাইন ফুডসের ভয়াবহ জালিয়াতি
- বাজার মূলধন কমেছে ৩ হাজার ৬৩৪ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৬৭ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে ব্যাংক এশিয়া ফার্স্ট পার্পেচ্যুয়াল বন্ড
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে মেট্রো স্পিনিং
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- মালেক স্পিনিংয়ের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি














