বাস্তবে দুই বোন, পর্দায়ও দুই বোন
নাবিলা নূর ও সাবিলা নূর। দুই বোন। নাবিলা বড়। থাকেন যুক্তরাষ্ট্রে। পেশায় নগর–পরিকল্পনাবিদ। টেক্সাস অঙ্গরাজ্যের গাইল শহরের ডিরেক্টর অব কমিউনিটি ডেভেলপমেন্ট হিসেবে কাজ করেন। আর সাবিলাকে তো সবাই চেনেন, অভিনয়শিল্পী। এবার ‘মুখোমুখি অন্ধকার’ নামে এক ঘণ্টার একটি নাটকে দুই বোনকে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে। বাস্তবের মতো গল্পেও তাঁদের বড় বোন-ছোট বোন চরিত্রেই দেখা যাবে।
সাবিলা নূর লাল পোশাকে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে।’নাটকটির গল্পও লিখেছেন সাবিলা। ‘পারাপার’ ও ‘হৃদিতা’ নামে এর আগে আরও দুটি নাটকের গল্প লিখেছেন সাবিলা। ‘মুখোমুখি অন্ধকার’ তাঁর তৃতীয় গল্প। সম্প্রতি মাদারীপুরের শিবচরে নাটকটির শুটিং শেষ হয়েছে।চিত্রনাট্য লিখেছেন আহমেদ তাওকীর।
দুই বোনের চরিত্রে দুই বোনকে দিয়ে কেন অভিনয় করালেন, জানতে চাইলে পরিচালক অনন্য ইমন বলেন, ‘গল্প পড়ার পর মনে হলো, এখানে বড় বোনের চরিত্রে সাবিলার বড় বোনও করতে পারেন। আমার জানামতে, নাবিলা ভালো গান করে, মঞ্চনাটকের সঙ্গেও সে জড়িত। আর দেখলাম, আপন দুই বোন চরিত্র দুটি করলে কেমিস্ট্রিটাও উপযুক্তভাবে পাওয়া যাবে। তখন সাবিলার সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করি।’
নাটকটিতে বড় বোন সহশিল্পী হওয়া প্রসঙ্গ সাবিলা নূর বলেন, ‘আমি যখন গল্পটি লিখি, তখন নাবিলার কথা মাথায় ছিল না। পরিচালক গল্পটি পড়ার পর নাবিলাকে নেওয়ার আগ্রহ দেখান। আর নাবিলাও তখন দেশে ছিল।’
প্রথমে কাজটি করতে রাজি ছিলেন না নাবিলা। তাঁর বোন সাবিলা বলেন, ‘পরিচালকের অনুরোধে তার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বললে সে লজ্জা পাচ্ছিল। যাহোক, আমি যেহেতু সহশিল্পী, তাই কমফোর্ট জোনের জায়গা থেকে শেষ পর্যন্ত কাজটি করতে রাজি হয় নাবিলা।’ ছোটবেলায় স্কুলে পড়ার সময় ‘বেলি’সহ তিন-চারটি টেলিভিশন নাটকে অভিনয় করেছিলেন তিনি। বড় হয়ে আর টেলিভিশনে কাজ করা হয়নি। তবে দেশের বাইরে মঞ্চনাটকের সঙ্গে জড়িত নাবিলা। ভালো গানও করেন।
দুই বোনের একসঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে সাবিলা আরও বলেন, ‘ব্যাপারটা আমাদের দুজনের জন্য একটু ইউনিক ছিল। ভালো লেগেছে। ভিন্ন অভিজ্ঞতা হয়েছে। দুজনের জন্য বেশ মজারও ছিল।’
অনেক দিন পর টেলিভিশন নাটকে অভিনয় করতে গিয়ে কেমন লাগল, জানতে চাইলে ভালো লাগার কথাই বললেন নাবিলা, ‘খুবই ভালো লেগেছে। রিয়েল লাইফে দুই বোন নাটকের দুই বোনের চরিত্র ভালোভাবেই করতে পেরেছি। ঢাকার বাইরে গিয়ে কাজটি করেছি। দেশে থাকলেও দুই বোনের একসঙ্গে সময় কাটানো ওভাবে হয় না। কারণ, সাবিলা শুটিংয়ে ব্যস্ত থাকে। কাজটি করতে গিয়ে আমরা দুই বোন একসঙ্গে টানা সময়ও কাটাতে পেরেছি।’
নাবিলা আরও বলেন, ‘অন স্ক্রিন, অফ স্ক্রিন—দুই বোন একসঙ্গে কাজ করেছি। দারুণ অভিজ্ঞতা হয়েছে। সাধারণত পরিবারে বড়-ছোট দুই বোনের মধ্যে যে ডাইনামিক দেখি, তাতে ছোট বোনকে বড় বোন শাসন করার চেষ্টা করে। অনেক সময় ছোট বোন নিয়মের বাইরে যেতে চায়। তার রাশ টেনে ধরতে চায় বড় বোন। এই বিষয়গুলো নাটকটিতে সুন্দরভাবে এসেছে। পরিবারে যাঁরা দুই বোন, তিন বোন আছেন, নাটকটি দেখতে বসে নিজেদের রিলেট করতে পারবেন তাঁরা।’
aনিয়মিত অভিনয় করবেন কি না, জানতে চাইলে নাবিলা বলেন, ‘হয়তো নিয়মিত সম্ভব হবে না। আমি তো দেশে থাকি না। দেশে থাকা অবস্থায় এভাবে সুযোগ হলে কাজ করা যেতেই পারে। কারণ, আমি তো থিয়েটারটা করি।
পাঠকের মতামত:
- বাংলাদেশের পুরো শেয়ারবাজারের চেয়েও বড় জিয়োর আইপিওতে আবেদন
- ১০০ মিনিটেই সাবস্ক্রাইবড জিয়োর আইপিও
- হাজার কোটি টাকার বন্ড কেলেঙ্কারি: নিরীক্ষককে এফআরসিতে পাঠাচ্ছে বিএসইসি
- ভারতের শেয়ারবাজারে বড় পতন
- দুর্গাপূজায় ৫ দিনের ছুটি শুরু
- জিকিউ বলপেনের বকেয়া কর-ভ্যাট ১৪ লাখ টাকা
- বিজিআইসির ইপিএস বেড়েছে
- লাফার্জহোলিসমের ব্যবসায় ধস : অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা
- ৭ প্রতিষ্ঠানকে ঘাটতি পূরণের সময়, ৪টির কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত
- কমোডিটি ডেরিভেটিভস ব্রোকার হচ্ছে ৬ প্রতিষ্ঠান
- আইপিও ছাড়াই তালিকাভুক্তি, শেয়ারের দামে ২৫% ছাড় বাধ্যতামূলক
- শেয়ারবাজারে উত্থান
- দুলামিয়া কটনের লভ্যাংশ ঘোষনা
- শার্প ইন্ডাস্ট্রিজের ‘নো’ ডিভিডেন্ড
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে
- কাশেম ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা
- মতিন স্পিনিং মিলসের লভ্যাংশ ঘোষণা
- দরপতনে বিপর্যস্ত শেয়ারবাজার, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বিনিয়োগকারীরা
- ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন
- দর পতনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- শেয়ারবাজারে পতন
- দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- সোনালী আঁশের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- রেনাটার লভ্যাংশ ঘোষণা
- বড় আইপিও নিয়ে আসছে মুকেশ আম্বানির জিয়ো
- ইভিন্স টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- তৃতীয় প্রান্তিকে মুনাফার ঘাটতি কাটিয়ে উদ্বৃত্তে ডেল্টা লাইফ
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের মূল্য বাড়ল ৯৪০ কোটি টাকা
- লিন্ডে বিডির মুনাফা কমেছে
- সাবমেরিন কেবলের ৪৭.৫০% লভ্যাংশ ঘোষনা
- তাসিয়া সিকিউরিটিজের সম্পদ ও গ্রাহক হিসাব তদন্তের আওতায়
- বিকন ফার্মার ১১% লভ্যাংশ ঘোষনা
- বাজার মূলধন কমেছে ৯৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৫৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- শেয়ারবাজার উত্থান
- দর পতনের শীর্ষে বিআইএফসি
- দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট নিটিং
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- সায়হাম টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- নাহি অ্যালুমিনিয়ামের ২.২৫% লভ্যাংশ ঘোষনা
- বিএসআরএম লিমিটেডের ৫৫% লভ্যাংশ ঘোষনা
- ফারইস্ট নিটিংয়ের ৬% লভ্যাংশ ঘোষনা
- শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে
- দর বুদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন
- ইভিন্স টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- কারন ছাড়াই আজিজ পাইপসের অস্বাভাবিক দর বৃদ্ধি
- শেয়ারবাজারে উত্থান
- ২০ কোটি টাকার পাঁচ সম্পত্তির মূল্য নির্ধারণ করবে উত্তরা ফাইন্যান্স
- ডিবিএইচ ফাইন্যান্সের ইপিএস বেড়েছে
- অর্থমন্ত্রীর আশ্বাসে চাঙা ভারতের শেয়ারবাজার, সূচক বাড়ল ১১০০ পয়েন্ট
- রূপালি লাইফের ৪২ কোটি টাকা আত্মসাত
- লভ্যাংশের টাকা পৃথক ব্যাংক হিসাবে না রাখলে শাস্তি
- ব্লক মার্কেটে ৩৯ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে উত্থান
- ইভিন্স টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- ডেসকোর ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
- এপেক্স ট্যানারির ‘নো ডিভিডেন্ড’
- ভারতের শেয়ারবাজারে বড় পতন
- খেলাপি হয়েও বিশেষ সুবিধা : বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানের ঋণ ও এলসিতে ছাড়
- লোগো নকল করে বিনিয়োগকারীদের ফাঁদে ফেলছে প্রতারকরা
- সাধারণ শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ কমিয়ে অনুমোদন
- শেয়ারবাজারে পতন
- দর পতনের শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- দর বৃদ্ধির শীর্ষে এম এল ডাইং
- ব্লক মার্কেটে ১০ কোটি টাকার লেনদেন
- ইভিন্স টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- রবির ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএএ’, স্বল্পমেয়াদে ‘এসটি-১’
- ১৪ হাজার বিনিয়োগকারীর শেয়ার গায়েব : সালতা ক্যাপিটালের বিরুদ্ধে মামলা
- আইটি কনসালটেন্টসের লভ্যাংশ ঘোষণা
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি














