সিনেমা হলে তালি, ‘প্রিয়তমা’ চিত্রনাট্যকারের বাড়িতে শোক
সিনেমা হলে ভক্তদের উচ্ছ্বাস। গল্পটি কখনো আবার দর্শকদের মন খারাপ করে দেয়। সিনেমা শেষেও গল্পটি দর্শকের মাথায় ঘুরপাক খায়। বলছি ঈদের ‘প্রিয়তমা’ সিনেমার গল্পের কথা। যে সিনেমার গল্পটি সাড়া ফেলেছে। সেই সিনেমার গল্পকারের বাসায় শোক। কারণ, তাঁদের প্রিয়জন ‘প্রিয়তমা’ সিনেমার গল্পকার ও চিত্রনাট্যকার ফারুক হোসেন এখন আর নেই। ২০১৫ সালের ১৯ জুলাই কক্সবাজার সমুদ্রসৈকতে নেমে আর ফেরেননি। আট বছর ধরে নিখোঁজ তিনি!
‘প্রিয়তমা’ সিনেমা মুক্তির পর একের পর এক ফোনকল পাচ্ছেন এর গল্পকার ফারুক হোসেনের পরিবারের সদস্যরা। প্রশংসা করছেন নানান অঙ্গনের মানুষ। একটা ফোনকল আসে আর তারপর তাঁদের শ্যামলীর রিং রোডের বাসায় নেমে আসে নিস্তব্ধতা। গতকাল বুধবার ছিল ফারুকের হারিয়ে যাওয়ার দিন। ফারুককে স্মরণ করে যোগাযোগ করি তাঁর মায়ের সঙ্গে। সিনেমা আর সন্তানকে নিয়ে তিনি কথা বলতেই আবেগাপ্লুত হয়ে পড়েন ফারুকের মা নাসরিন জালাল।
ছেলের কাজ নিয়ে মা খুব গর্ব করতেন। সিনেমা নিয়ে কথা হতো মা-ছেলের। ছেলে সিনেমার গল্প, সংলাপ লিখছেন। মায়ের খুব আশা ছিল, হলে একসঙ্গে সিনেমা দেখবেন। কিন্তু ছেলের সঙ্গে আর সিনেমা দেখার ইচ্ছা পূরণ হলো না। ফারুকের লেখা প্রথম গল্পের সিনেমা ‘সুলতানা বিবিয়ানা’ যখন মুক্তি পায়, তখনই সে অজানায়। বছরের পর বছর চলে গেছে, ছেলেকে এখনো খোঁজেন মা। তিনি বলেন, ‘ছেলের সঙ্গে আর কোনো দিন সিনেমা দেখা হবে না। আমার ছেলের ভাগ্যটা খারাপ। আমার ফারুক কোনো সিনেমাই দেখে যেতে পারল না।’ আর কথা বলতে পারলেন না মা, কেঁদে উঠলেন।এর মধ্যে একদিন আরেক ছেলে উদয় জালালকে নিয়ে ‘প্রিয়তমা’ দেখেছেন নাসরিন জালাল। হলে যাওয়ার পথে সারাটা সময় বারবার চোখের পানি মুছছিলেন। স্টার সিনেপ্লেক্সে শুরু হলো সিনেমা। শুরুতেই পর্দায় চিত্রনাট্যকার ফারুকের ছবি ভেসে ওঠে। তাঁকে কৃতজ্ঞতা জানিয়েছেন পরিচালক। পর্দায় ছেলের বড় ছবি দেখে হু হু করে কাঁদতে থাকেন নাসরিন জালাল। সিনেমা নিয়ে ছেলের পাগলামির কথা মনে পড়ে যায়। ছবি শেষে কান্না থামে না মায়ের। কথাগুলো উদয় জালালের কাছ থেকে শোনা।
ফারুক হোসেনের ছোট ভাই উদয় জালাল বলেন, ‘আমাদের পরিবারের প্রায় সবাই ভাইয়ার লেখা সিনেমাটা একাধিকবার দেখেছে। ছবিটা আমাদের জন্য অনেক কষ্টের। প্রতিবারই আমরা ইমোশনাল হয়ে যাই।’ জালাল আরও বলেন, ‘সিনেমাটি দেখে দর্শকের উচ্ছ্বাস আমাদের মুগ্ধ করেছে। মানুষ সিনেমাটি নিয়ে কথা বলছে। বাংলা সিনেমা নিয়ে এত রিঅ্যাকশন আগে দেখিনি। হল থেকে বের হয়ে মা ইমোশনাল হয়ে বললেন, “মানুষের এই ভালোবাসা ছেলেটা দেখে যেতে পারল না। আজ ফারুক থাকলে কত আনন্দ হতো!”’ ফারুক হোসেনের বাবা মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন। তিনি অসুস্থ। বেশির ভাগ সময় বাসায় থাকেন। প্রতিদিনই ছেলের লেখা সিনেমা দেখার কথা বললেও অসুস্থতার জন্য যেতে পারেন না। ইউটিউবে তিনি ছেলের লেখা নাটক ও ‘সুলতানা বিবিয়ানা’ সিনেমাটি প্রায়ই দেখেন, আর কাঁদেন।
পরিচালক হিমেল আশরাফের সঙ্গে ফারুক হোসেনের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। চিত্রনাট্যকার ছিলেন তাঁর পরামর্শক। প্রায়ই তাঁদের আড্ডা হতো। এর ফাঁকে তিনি একদিন হিমেলকে ‘প্রিয়তমা’ সিনেমার গল্পটি শোনান। সেই গল্প শুনেই পছন্দ হয় এই পরিচালকের। একসঙ্গে দিনের পর দিন গল্পটি নিয়ে বসেন। একসময় চূড়ান্ত হয় চিত্রনাট্য। কিছু প্রযোজকের কাছে গল্পটি তুলে ধরেন। কিন্তু কেউ বিনিয়োগ করতে রাজি হয়নি। তারপর গল্পটি পরে থাকে। অনেক দিন পর সেই গল্প নিয়ে কাজ শুরু হয় এ বছর।কথা হয় পরিচালক হিমেল আশরাফের সঙ্গে। তিনি বলেন, ‘আমার জন্য সবচেয়ে বেশি কঠিন ছিল কক্সবাজারের অংশে শুটিং করা। কারণ, যেখানে শুটিং করছিলাম, সেই বিচের পাশেই ফারুক ভাই গোসল করতে নেমে স্রোতের টানে হারিয়ে যান। তাঁর কথাগুলো মনে পড়ছিল। থাকলে হয়তো আজ সমুদ্র পাড়ে একসঙ্গে থাকতে পারতাম। আমরা গল্প নিয়ে কথা বলতে পারতাম। আমার বারবার শুধু মনে হচ্ছিল, ফারুক ভাই হয়তো আমাদের শুটিং দেখছেন। একসময় এসে বলবেন, ‘‘এটা করো, ওটা করো’’!’
পাঠকের মতামত:
- দর বৃদ্ধির শীর্ষে সায়হাম কটন
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- প্রাইম ব্যাংকের ৯৪ লাখ শেয়ার মেয়েকে উপহার দিলেন উদ্যোক্তা
- সোমবার লেনদেনে ফিরেছে সিটি ব্যাংক
- সাউথইস্ট ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ
- সুশাসনের আড়ালে ব্র্যাক ব্যাংকের ভয়াবহ ‘প্রতারণা’
- হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত
- দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ১৬ কোটি টাকার লেনদেন
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি
- শেয়ারবাজারে পতন
- মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই
- রবিবার সিটি ব্যাংকের লেনদেন বন্ধ
- আমরা নেটওয়ার্কের ১ পয়সা লভ্যাংশ ঘোষনা
- লোকসানে নামল আমরা নেটওয়ার্ক
- মাল্টিন্যাশনাল কোম্পানিকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান
- বাজার মূলধন বেড়েছে ১ হাজার ১৭৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৯৫ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে সায়হাম কটন
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- দর পতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ১৩ কোটি টাকার লেনদেন
- রবিবার সিটি ব্যাংকের লেনদেন বন্ধ
- মালেক স্পিনিংয়ের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- এবার বে-মেয়াদীতে রূপান্তর হচ্ছে ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ড
- চার্টার্ড লাইফে মুনাফার চেয়ে অনিয়ম বেশি
- বেক্সিমকোর সম্পদ নিলামের খবর বিনিয়োগকারীদের অন্ধকারে রেখে কেন?
- লেনদেনে ফিরেছে মাইডাস ফাইন্যান্স
- কমোডিটি লেনদেন শিখতে মুম্বাইয়ে সিএসইর ৯ ব্রোকার
- এসইএমএল শরিয়াহ ফান্ডকে বে-মেয়াদীতে রূপান্তরে এসজিএম আয়োজন
- দর পতনের শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স
- ব্লক মার্কেটে ৭৬ কোটি টাকার লেনদেন
- মালেক স্পিনিংয়ের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ডেসকোর প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন
- আইটি কনসালটেন্টসে সচিব নিয়োগ
- শেয়ারবাজারে আতঙ্কের আগস্ট
- বিএসইসির ১৩ কর্মকর্তার পরিচালক পদে পদোন্নতি
- ২০২৮ সালের জানুয়ারিতে ডিএসইতে ডেরিভেটিভস লেনদেনের সম্ভাবনা
- দর পতনের শীর্ষে ইয়াকিন পলিমার
- ব্লক মার্কেটে ৫৫ কোটি টাকার লেনদেন
- আইপিডিসি ফাইন্যান্সের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- প্রিমিয়ার লিজিংয়ের এজিএমের তারিখ পরিবর্তন
- ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- এজিএম এর তারিখ জানিয়েছে বিআইএফসি
- লাভেলোর শেয়ার কারসাজি, জরিমানা ২ কোটি ২০ লাখ টাকা
- ধসের বাজারে চিনির শেয়ারে উল্লম্ফন
- ফনিক্স ফাইন্যান্সের তারল্য ঘাটতি ১,৬৮৮ কোটি টাকা
- বাজারে হস্তক্ষেপ করবে না বিএসইসি: মাসুদ খান
- সোমবারও শেয়ারবাজারে পতন
- দর পতনের শীর্ষে এশার্প ইন্ড্রাস্ট্রিজ
- দর বৃদ্ধির শীর্ষে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ২৬ কোটি টাকার লেনদেন
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ছেলেমেয়েদের ১ কোটি ৯৫ লাখ শেয়ার উপহার দেবেন মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা
- ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের নতুন এমডি মোহাম্মদ খোরশেদ আলম
- বিএসইসির তদন্তের পর শার্প ও আমরা টেকের শেয়ারে বড় পতন
- সময়মতো অডিট রিপোর্ট না দেওয়ায় অ্যালায়েন্স ক্যাপিটালকে ৫ লাখ টাকা জরিমানা
- দর বৃদ্ধির শীর্ষে সায়হাম কটন
- ডমিনেজ স্টিলের ৩ কোটি শেয়ার হস্তান্তরে বিএসইসির অনুমোদন
- শেয়ারবাজারে পতন
- পদ্মা ইসলামী লাইফের জীবন বীমা তহবিলে ঘাটতি ৩২৭ কোটি টাকা
- এসইএমএল ফান্ডকে বে-মেয়াদিতে রূপান্তরে বিশেষ সভার ঘোষণা
- সম্পদ বেচবে মাইডাস ফাইন্যান্সিং
- ওয়ালটনের লভ্যাংশ ঘোষনা
- লেনদেনে ফিরেছে ম্যারিকো
- পাওনা পরিশোধের আগে ক্রেস্টের নতুন ‘প্ল্যান অব অ্যাকশন’ বিবেচনা করবে না বিএসইসি
- আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে বকেয়া দাবি পরিশোধ
- বাজার মূলধন কমেছে ৬ হাজার ৪৯৪ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ৯৭ কোটি টাকার লেনদেন
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি














