বাবা শাকিব খান ও ছেলে জয়ের যে ছবিটি ভাইরাল
ঢালিউড সুপারস্টার শাকিব খান যুক্তরাষ্ট্রে আছেন তিন সপ্তাহের বেশি। বাবা সেখানে যাওয়ার দিন দশেক পর চিত্রনায়িকা মা অপু বিশ্বাসের সঙ্গে উড়াল দেয় ছেলে আব্রাহাম খান জয়। প্রথমবার ছেলে যুক্তরাষ্ট্রে গেছে, তাই তাকে নিয়ে মনের আনন্দে ঘোরাঘুরি করছেন বাবা শাকিব খান। নিউইয়র্কের সেন্ট্রাল পার্কসহ বিভিন্ন দর্শনীয় স্থানে ঘোরাঘুরি শেষে দুই দিন আগে ছেলেকে নিয়ে নায়াগ্রা জলপ্রপাত দেখতে যান শাকিব। এ সময় শাকিব খানের সঙ্গে ছিলেন সাবেক স্ত্রী অপু বিশ্বাসসহ আরও দুজন।
এত দিন ছেলেকে নিয়ে নিউইয়র্কের নানা জায়গায় ঘোরাঘুরি করলেও শাকিব খান কোনো ধরনের স্থিরচিত্র প্রকাশ করেননি। আজ মঙ্গলবার সকালে একটি স্থিরচিত্র নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন শাকিব, যেটি মুহূর্তেই ভাইরাল। ফেসবুকে চলচ্চিত্র–সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে ছড়িয়ে যেতে সময় লাগেনি ছবিটির।
শাকিব খানের পোস্ট করা সেই ছবিতে একেবারে এলোমেলো আবহে পাওয়া গেছে বাবা–ছেলে দুজনকে। শাকিব খান এলোমেলো চুল নিয়ে বসে আছেন নায়াগ্রার পথে। পাশেই ওয়েটিং বেঞ্চে লম্বা হয়ে শুয়ে আছে ছেলে আব্রাহাম খান জয়। দুজনেই এমনভাবে ছিলেন, যেন ঘুমাচ্ছেন!
বাবা–ছেলের স্থিরচিত্রটি ইনস্টাগ্রাম হয়ে শাকিব খান শেয়ার করেছেন তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজেও। ছবির ক্যাপশনে শাকিব খান লিখেছেন, আমার বাবাটার প্রথম যুক্তরাষ্ট্র ভ্রমণ। তাতে এক ঘণ্টায় মন্তব্য এসেছে প্রায় আট হাজার। এই ছবি ঘিরে তৈরি হয়েছে রহস্যও। অনেকেই অনুমান করছেন, বাবা–ছেলের এলোমেলো ছবিটি তুলেছেন শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস। সেই রহস্য পরিষ্কার করলেন শাকিব খান নিজেই।
প্রথম আলোর সঙ্গে আলাপে বাংলাদেশ সময় আজ বেলা তিনটায় শাকিব খান বললেন, ‘নায়াগ্রায় ঘোরাঘুরি শেষে গাড়িতে ওঠার আগে জয় বায়না ধরে, বেঞ্চে বসবে। রেস্ট নেবে। যেই কথা সেই কাজ। ওর মতো করে রেস্ট নিচ্ছিল। বেঞ্চে বসে দুষ্টুমিও করছিল। কখনো চিত–কাত শুয়ে পড়ে, আবার কখনো লাফিয়ে উঠে বসে। এমন সব অ্যাকটিভিটি করছিল, মনে হলো মুহূর্তগুলো ধরে রাখি। এরপর আমাদের সঙ্গে থাকা সাইফুলকে বললাম, আমিও পাশে গিয়ে বসি, এরপর তুমি আমাদের কয়েকটা ছবি তুলে দাও। এভাবে তো আসলে মনখুলে কোথাও ঘোরা যায় না। ভাবলাম, ভিন্ন রকম কিছু একটা করি। জয় যখন ঘুমাচ্ছিল, তখন আমি পাশে বসি, ঘুমের ভান ধরি। এই ছবিগুলো তখনকার মুহূর্তেরই। বাবা–ছেলের নির্মল আনন্দের কিছু চিত্রও বলা যেতে পারে।’ এ–ও জানালেন, নায়াগ্রায় ঘোরাঘুরি শেষে সন্তানসহ তিনি এখন আছেন নিউইয়র্কে।
বাবা শাকিব খানের সঙ্গে ছেলের ছবিটি ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। অনেকে এমনটা বলেছেন, বাবা–ছেলের যে ছবি একটু বেশি সুন্দর। তোফাজ্জল হোসেন নামের একজন লিখেছেন, ‘আজকের দিনের সেরা ছবি দেখলাম।’ ফারিয়া শিখা লিখেছেন, ‘বাবা–ছেলের ভালোবাসা। অসাধারণ মুহূর্ত।’ এদিকে মন্তব্যের ঘরে কেউ কেউ আরেক সন্তান শেহজাদ খান বীরের সঙ্গে বাবা শাকিব খানের এমন নির্মল আনন্দের ছবি দেখতে চাওয়ার বায়নাও ধরেছেন। দেখা যাক, বাবা শাকিবের সঙ্গে বীরের ঘোরাঘুরির স্থিরচিত্র কবে দেখা যায়।
এদিকে মুক্তির চার সপ্তাহে এসে হাউসফুল যাচ্ছে শাকিব খানের ছবি ‘প্রিয়তমা’। দেশের প্রেক্ষাগৃহে যখন ‘প্রিয়তমা’ দেখতে দর্শকের ভিড়, ঠিক তখনই শাকিব উড়াল দেন যুক্তরাষ্ট্রে। ‘প্রিয়তমা’ ছবিটি কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহেও প্রদর্শিত হচ্ছে। কিছুদিনের মধ্যে বিশ্বের আরও কয়েকটি দেশে হিমেল আশরাফ পরিচালিত ছবিটি মুক্তি পাবে
পাঠকের মতামত:
- বাংলাদেশের পুরো শেয়ারবাজারের চেয়েও বড় জিয়োর আইপিওতে আবেদন
- ১০০ মিনিটেই সাবস্ক্রাইবড জিয়োর আইপিও
- হাজার কোটি টাকার বন্ড কেলেঙ্কারি: নিরীক্ষককে এফআরসিতে পাঠাচ্ছে বিএসইসি
- ভারতের শেয়ারবাজারে বড় পতন
- দুর্গাপূজায় ৫ দিনের ছুটি শুরু
- জিকিউ বলপেনের বকেয়া কর-ভ্যাট ১৪ লাখ টাকা
- বিজিআইসির ইপিএস বেড়েছে
- লাফার্জহোলিসমের ব্যবসায় ধস : অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা
- ৭ প্রতিষ্ঠানকে ঘাটতি পূরণের সময়, ৪টির কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত
- কমোডিটি ডেরিভেটিভস ব্রোকার হচ্ছে ৬ প্রতিষ্ঠান
- আইপিও ছাড়াই তালিকাভুক্তি, শেয়ারের দামে ২৫% ছাড় বাধ্যতামূলক
- শেয়ারবাজারে উত্থান
- দুলামিয়া কটনের লভ্যাংশ ঘোষনা
- শার্প ইন্ডাস্ট্রিজের ‘নো’ ডিভিডেন্ড
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে
- কাশেম ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা
- মতিন স্পিনিং মিলসের লভ্যাংশ ঘোষণা
- দরপতনে বিপর্যস্ত শেয়ারবাজার, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বিনিয়োগকারীরা
- ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন
- দর পতনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- শেয়ারবাজারে পতন
- দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- সোনালী আঁশের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- রেনাটার লভ্যাংশ ঘোষণা
- বড় আইপিও নিয়ে আসছে মুকেশ আম্বানির জিয়ো
- ইভিন্স টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- তৃতীয় প্রান্তিকে মুনাফার ঘাটতি কাটিয়ে উদ্বৃত্তে ডেল্টা লাইফ
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের মূল্য বাড়ল ৯৪০ কোটি টাকা
- লিন্ডে বিডির মুনাফা কমেছে
- সাবমেরিন কেবলের ৪৭.৫০% লভ্যাংশ ঘোষনা
- তাসিয়া সিকিউরিটিজের সম্পদ ও গ্রাহক হিসাব তদন্তের আওতায়
- বিকন ফার্মার ১১% লভ্যাংশ ঘোষনা
- বাজার মূলধন কমেছে ৯৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৫৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- শেয়ারবাজার উত্থান
- দর পতনের শীর্ষে বিআইএফসি
- দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট নিটিং
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- সায়হাম টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- নাহি অ্যালুমিনিয়ামের ২.২৫% লভ্যাংশ ঘোষনা
- বিএসআরএম লিমিটেডের ৫৫% লভ্যাংশ ঘোষনা
- ফারইস্ট নিটিংয়ের ৬% লভ্যাংশ ঘোষনা
- শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে
- দর বুদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন
- ইভিন্স টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- কারন ছাড়াই আজিজ পাইপসের অস্বাভাবিক দর বৃদ্ধি
- শেয়ারবাজারে উত্থান
- ২০ কোটি টাকার পাঁচ সম্পত্তির মূল্য নির্ধারণ করবে উত্তরা ফাইন্যান্স
- ডিবিএইচ ফাইন্যান্সের ইপিএস বেড়েছে
- অর্থমন্ত্রীর আশ্বাসে চাঙা ভারতের শেয়ারবাজার, সূচক বাড়ল ১১০০ পয়েন্ট
- রূপালি লাইফের ৪২ কোটি টাকা আত্মসাত
- লভ্যাংশের টাকা পৃথক ব্যাংক হিসাবে না রাখলে শাস্তি
- ব্লক মার্কেটে ৩৯ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে উত্থান
- ইভিন্স টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- ডেসকোর ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
- এপেক্স ট্যানারির ‘নো ডিভিডেন্ড’
- ভারতের শেয়ারবাজারে বড় পতন
- খেলাপি হয়েও বিশেষ সুবিধা : বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানের ঋণ ও এলসিতে ছাড়
- লোগো নকল করে বিনিয়োগকারীদের ফাঁদে ফেলছে প্রতারকরা
- সাধারণ শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ কমিয়ে অনুমোদন
- শেয়ারবাজারে পতন
- দর পতনের শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- দর বৃদ্ধির শীর্ষে এম এল ডাইং
- ব্লক মার্কেটে ১০ কোটি টাকার লেনদেন
- ইভিন্স টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- রবির ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএএ’, স্বল্পমেয়াদে ‘এসটি-১’
- ১৪ হাজার বিনিয়োগকারীর শেয়ার গায়েব : সালতা ক্যাপিটালের বিরুদ্ধে মামলা
- আইটি কনসালটেন্টসের লভ্যাংশ ঘোষণা
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি














