‘বাবা, কেউ আমাকে ফলো করছে, তুমি আমার সঙ্গে কথা বলতে থাকো’
বাবা ও মেয়ের সম্পর্ক ঘিরে পরিচালক শিহাব শাহীন একটি নতুন ওয়েব ফিল্ম নির্মাণ করবেন—‘বাবা, সাম ওয়ান ফলোয়িং মি’। সিনেমাটিতে বাবার চরিত্রে অভিনয় করবেন আফজাল হোসেন আর মেয়ে তাসনিয়া ফারিণ। দেশ ও দেশের বাইরে দুই ধাপে শুটিং হবে ছবিটির। আগামী ১৭ আগস্ট থেকে অস্ট্রেলিয়ায় প্রথম ধাপের শুটিং শুরুর কথা।
ছবির গল্প সম্পর্কে পরিচালক জানান, তাঁর নিজের মেয়ের সত্য একটি ঘটনার ছায়া অবলম্বনে তৈরি হবে এটি। তিনি বলেন, ‘আমার মেয়ে অস্ট্রেলিয়ায় সিডনি ইউনিভার্সিটিতে লেখাপড়া করে। পাশাপাশি চাকরিও করে।
হঠাৎ একদিন রাতে মেয়ে আমাকে ফোন দিয়েছে। তখন আমি ঘুমাচ্ছিলাম। মেয়ে কাজ থেকে ফিরছিল। ফোন করে সে আমাকে বলল, “বাবা, কেউ একজন আমাকে ফলো করছে, তুমি আমার সঙ্গে কথা বলতে থাকো।” আমি কথা বলতে থাকলাম। ওই রাতে এত দূরের দেশে মেয়ের জন্য কার কাছে সাহায্য চাইব, বুঝতে পারছিলাম না আমি। খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। সেই ঘটনাকে ধরে গল্পটি লেখার চেষ্টা করেছি। তাতে আরেকটু ফিকশনাইজড করে, আরও চরিত্র, ঘটনা এনে গল্পটাকে একটু নাটকীয়তা করার চেষ্টা করা করেছি।’
এই পরিচালকের কথা, ছেলে-মেয়ে দেশের বাইরে থাকলে দেশে বাবাদের কেমন লাগে, সেই ব্যাপার গল্পে ধরার চেষ্টা আছে। ছবিটিতে বাবা জাফর চরিত্রে অভিনয় করবেন আফজাল হোসেন। তাঁর সঙ্গে প্রথম কাজ হবে শিহাব শাহীনের।
শিহাব শাহীন বলেন, ‘আমার অনেক দিনের ইচ্ছা আফজাল ভাইকে নিয়ে কাজ করা। সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। এক সময় ফরীদি ভাই আমার কাজ পছন্দ করতেন। বিভিন্ন জায়গায় দেখা হলে বা ফোনে আমার কাজ নিয়ে কথা বলতেন, প্রশংসা করতেন, ভুলত্রুটি থাকলে ধরিয়ে দিতেন। কিন্তু তার সঙ্গে আমার কাজ হয়নি। তিনি মারা যাওয়ার পর সেটি বুঝতে পেরেছি। আফসোস হয়েছি, তার সঙ্গে যদি অন্তত একটি কাজও থাকত। এ জন্য আফজাল ভাইকে আর হাতছাড়া করতে চাই না। তাঁর মতো এত বড় মাপের অভিনেতার সঙ্গে কাজ করতে চাই। তাঁর সঙ্গে অন্তত একটা স্মৃতি থাকবে।’
পরিচালক জানান, ‘এই চরিত্রে আফজাল ভাইকে দারুণভাবে মানায়। তাঁকে চিত্রনাট্য দেওয়া হয়েছে। তিনি সেটি পড়ে পছন্দ করেছেন। মোটামুটি কথাবার্তা চূড়ান্ত। তিনি কাজটি করবেন। তিনি আগামী ৮ সেপ্টেম্বর দেশের বাইরে যাবেন, তার আগে তাঁর অংশের শুটিং শেষ করা হবে।’
কাজটি করার ব্যাপারে আফজাল হোসেন বলেন, ‘গল্পটি আমাকে পাঠিয়েছেন পরিচালক। আমি পড়েছি। চরিত্রটি মজার আছে। আমার করার ইচ্ছা আছে এটির। আমি কাজটি করতে চাই। তিনি পরিচালক হিসেবে ভালো। শিল্পীদের সব সময়ই একজন ভালো পরিচালকের সঙ্গে কাজ করার একটা আগ্রহ থাকে। অভিনয়টা অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একজন ভালো পরিচালকের কাজের মধ্য দিয়ে। তিনি অত্যন্ত সংবেদনশীল হয়ে কাজ করেন। তিনি ভালো বানান। আমারও তাঁর কাজে আগ্রহ আছে। এখন দেখা যাক কী হয়। এতটুকুই।’
আফজাল হোসেনের মেয়ে বিজয়া চরিত্রটি করবেন তাসনিয়া ফারিণ। গল্পে বিজয়া অস্ট্রেলিয়ায় লেখাপড়া ও চাকরি করেন। এর আগে ‘লেডিস অ্যান্ড জেন্টেলমেন’ ওয়েব সিরিজে আফজাল হোসেনের সঙ্গে অভিনয় করেছেন তিনি।
আফজাল হোসেন সম্পর্কে ফারিণ বলেন, ‘এর আগে “লেডিস অ্যান্ড জেন্টেলমেন” সিরিজে আমার বসের চরিত্রে কাজ করেছেন। তাঁর সঙ্গে কাজ করতে গেলে অনেক কিছু শেখা যায়। আর্ট কালচার থেকে শুরু করে নানা বিষয়ে তাঁর কত যে জানাশোনা। সেটে থাকলে যতক্ষণই কথা বলেন, ততক্ষণই ভালো লাগে তাঁর কথা শুনতে। নানা ধরনের অভিজ্ঞতা হয় তাঁর কাছাকাছি থাকলে। সেটে থাকলে তাঁকে একটা বড় ছায়া মনে হয়।’তবে এই কাজে কিছুটা চ্যালেঞ্জও আছে বলে মনে করেন ফারিণ, ‘বাবার সঙ্গে মেয়ের ওভার দ্য ফোনে কথা বলার অনেক দৃশ্য আছে। সেই দৃশ্যগুলো করতে কিছু চ্যালেঞ্জ আছে। কারণ, সহশিল্পীর সঙ্গে মুখোমুখি দৃশ্য করতে যতটা সহজ হয়, দূর থেকে সহশিল্পীর সঙ্গে সংলাপ দেওয়ার সময় উপযুক্তভাবে নিজের এক্সপ্রেশন বা অভিনয়টা অতটা সহজ নয়। এখানে সেটি একটা ব্যাপার আছে।’
আগামী ১৫ আগস্ট শুটিংয়ের জন্য অস্ট্রেলিয়ায় যাচ্ছেন ফারিণ। ১৭ আগস্ট থেকে শুটিং শুরু হবে, চলবে ২৫ আগস্ট পর্যন্ত। ৩০ আগস্ট দেশে ফিরে বাকি অংশের কাজ হবে। এতে আরও অভিনয় করবেন খায়রুল বাসার
পাঠকের মতামত:
- বে-মেয়াদি হচ্ছে রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড
- সায়হাম টেক্সটাইলের ক্রেডিট রেটিং ‘এএ-’
- জিডিপির আশাতীত প্রবৃদ্ধি, তবু শেয়ারবাজারে স্বস্তি নেই
- সায়হাম টেক্সটাইলের শেয়ারে অস্বাভাবিক উত্থান
- দর বৃদ্ধির শীর্ষে সায়হাম কটন
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- প্রাইম ব্যাংকের ৯৪ লাখ শেয়ার মেয়েকে উপহার দিলেন উদ্যোক্তা
- সোমবার লেনদেনে ফিরেছে সিটি ব্যাংক
- সাউথইস্ট ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ
- সুশাসনের আড়ালে ব্র্যাক ব্যাংকের ভয়াবহ ‘প্রতারণা’
- হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত
- দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ১৬ কোটি টাকার লেনদেন
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি
- শেয়ারবাজারে পতন
- মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই
- রবিবার সিটি ব্যাংকের লেনদেন বন্ধ
- আমরা নেটওয়ার্কের ১ পয়সা লভ্যাংশ ঘোষনা
- লোকসানে নামল আমরা নেটওয়ার্ক
- মাল্টিন্যাশনাল কোম্পানিকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান
- বাজার মূলধন বেড়েছে ১ হাজার ১৭৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৯৫ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে সায়হাম কটন
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- দর পতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ১৩ কোটি টাকার লেনদেন
- রবিবার সিটি ব্যাংকের লেনদেন বন্ধ
- মালেক স্পিনিংয়ের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- এবার বে-মেয়াদীতে রূপান্তর হচ্ছে ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ড
- চার্টার্ড লাইফে মুনাফার চেয়ে অনিয়ম বেশি
- বেক্সিমকোর সম্পদ নিলামের খবর বিনিয়োগকারীদের অন্ধকারে রেখে কেন?
- লেনদেনে ফিরেছে মাইডাস ফাইন্যান্স
- কমোডিটি লেনদেন শিখতে মুম্বাইয়ে সিএসইর ৯ ব্রোকার
- এসইএমএল শরিয়াহ ফান্ডকে বে-মেয়াদীতে রূপান্তরে এসজিএম আয়োজন
- দর পতনের শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স
- ব্লক মার্কেটে ৭৬ কোটি টাকার লেনদেন
- মালেক স্পিনিংয়ের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ডেসকোর প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন
- আইটি কনসালটেন্টসে সচিব নিয়োগ
- শেয়ারবাজারে আতঙ্কের আগস্ট
- বিএসইসির ১৩ কর্মকর্তার পরিচালক পদে পদোন্নতি
- ২০২৮ সালের জানুয়ারিতে ডিএসইতে ডেরিভেটিভস লেনদেনের সম্ভাবনা
- দর পতনের শীর্ষে ইয়াকিন পলিমার
- ব্লক মার্কেটে ৫৫ কোটি টাকার লেনদেন
- আইপিডিসি ফাইন্যান্সের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- প্রিমিয়ার লিজিংয়ের এজিএমের তারিখ পরিবর্তন
- ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- এজিএম এর তারিখ জানিয়েছে বিআইএফসি
- লাভেলোর শেয়ার কারসাজি, জরিমানা ২ কোটি ২০ লাখ টাকা
- ধসের বাজারে চিনির শেয়ারে উল্লম্ফন
- ফনিক্স ফাইন্যান্সের তারল্য ঘাটতি ১,৬৮৮ কোটি টাকা
- বাজারে হস্তক্ষেপ করবে না বিএসইসি: মাসুদ খান
- সোমবারও শেয়ারবাজারে পতন
- দর পতনের শীর্ষে এশার্প ইন্ড্রাস্ট্রিজ
- দর বৃদ্ধির শীর্ষে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ২৬ কোটি টাকার লেনদেন
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ছেলেমেয়েদের ১ কোটি ৯৫ লাখ শেয়ার উপহার দেবেন মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা
- ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের নতুন এমডি মোহাম্মদ খোরশেদ আলম
- বিএসইসির তদন্তের পর শার্প ও আমরা টেকের শেয়ারে বড় পতন
- সময়মতো অডিট রিপোর্ট না দেওয়ায় অ্যালায়েন্স ক্যাপিটালকে ৫ লাখ টাকা জরিমানা
- দর বৃদ্ধির শীর্ষে সায়হাম কটন
- ডমিনেজ স্টিলের ৩ কোটি শেয়ার হস্তান্তরে বিএসইসির অনুমোদন
- শেয়ারবাজারে পতন
- পদ্মা ইসলামী লাইফের জীবন বীমা তহবিলে ঘাটতি ৩২৭ কোটি টাকা
- এসইএমএল ফান্ডকে বে-মেয়াদিতে রূপান্তরে বিশেষ সভার ঘোষণা
- সম্পদ বেচবে মাইডাস ফাইন্যান্সিং
- ওয়ালটনের লভ্যাংশ ঘোষনা
- লেনদেনে ফিরেছে ম্যারিকো
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি














