গুজব নয়, সত্যিই মারা গেছেন ‘একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও’ সংলাপের সেই মডেল
নব্বইয়ের দশকের শেষের দিকে ‘একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও’ চিপসের একটি বিজ্ঞাপনের এই সংলাপ ছিল দর্শকদের মুখে মুখে। একটি সংলাপ দিয়েই রীতিমতো তারকা খ্যাতি পেয়েছিলেন শিশু চরিত্রের মডেল মোহাম্মদ সাদ হোসাইন। এরপরে আর অভিনয়ে নিয়মিত হননি এই সাদ। কয়েক বছর আগে গুজব ছড়িয়েছিল, ডেঙ্গুতে এই অভিনেতার মৃত্যু হয়েছে। সেই থেকে তিনি আড়ালে। ফেরেননি অভিনয়ে। দীর্ঘ প্রায় দুই দশক পরে গতকাল রাতে জানা গেল, এবার আর গুজব নয়, সত্যি সত্যিই মারা গিয়েছেন ‘একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও’ খ্যাত এই অভিনেতা। এ তথ্য নিশ্চিত করেছেন কামরুজ্জামান অনি। তাঁর বোনের স্বামী সাদ।
কীভাবে মারা গিয়েছেন জানতে চাইলে আজ রোববার বিকেলে কামরুজ্জামান বলেন, ‘সাদ আমার বয়সী ছিল। তার বয়স হয়েছিল ৩৯ বছরের মতো। কয়েক বছর আগে তার লিভারের সমস্যা দেখা দেয়। পুরো নষ্ট হয়ে যায়। এটা নিয়েই অসুস্থ ছিল। দুই বছর আগে অপারেশন করা হয়। তার পর থেকে মোটামুটি ভালোই ছিল। মাঝেমধ্যে শারীরিক অবস্থা খারাপ হতো। এর মধ্যে হঠাৎ করে তিন দিন আগে সাদ অসুস্থ হয়। পরে হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে ছিল, গতকাল শনিবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।’
অপারেশনের পর চিকিৎসকদের দেখাতে হতো। পরে চিকিৎসায় ভালো হলে পরিবারের লোকেরা হাঁপ ছেড়ে বেঁচেছিলেন। হয়তো একসঙ্গে বাকি দিনগুলো কাটাতে পারবেন। সেভাবেই হাসিখুশি থাকতেন সাদ। কামরুজ্জামান বলেন, ‘এমন কিছু হবে কেউ বুঝতে পারিনি। তিন দিন আগে সে নিজেই হেঁটে হাসপাতালে গিয়েছে। তখন প্রাথমিক চিকিৎসা দরকার ছিল। পরে হঠাৎ করেই হাসপাতালে বমি করে। সঙ্গে সঙ্গে তাকে কোমায় রাখা হয়। স্ত্রী-ছেলে কারও সঙ্গেই শেষবারের মতো কথা বলে যেতে পারেনি।’ কথাগুলো বলে কাঁদছিলেন কামরুজ্জামান।
সাদ দীর্ঘ ১০ বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকেন। তাঁর স্ত্রী ও এক সন্তান রয়েছে। সেখানে সাদের ব্যবসা ছিল। সেই ব্যবসা নিজেই দেখাশোনা করতেন।
সাদ ছিলেন মা–বাবার এক ছেলে সন্তান। সেই ছেলেকে হারিয়ে পাগলপ্রায় মা রুবি হোসাইন ও বাবা মোশারফ হোসাইন। কামরুজ্জামান বলেন, ‘সাদের মা-বাবা চেষ্টা করেছিলেন যুক্তরাষ্ট্রে যাওয়ার। কিন্তু হয়ে ওঠেনি। তাঁদের একমাত্র ছেলে, যে কারণে তাঁরা একদম ভেঙে পড়েছেন। কোনো কথা বলতে পারছেন না। আপনারা সাদের আত্মার জন্য দোয়া করবেন। তার মা-বাবা যেন এই শোক সহ্য করতে পারেন, সেই শক্তির জন্য দোয়া করবেন।’
সাদ বেড়ে উঠেছেন ঢাকায়। মা–বাবার সঙ্গে থাকতেন সেগুনবাগিচার বাসায়। তাঁরা এক ভাই ও এক বোন। জানা যায়, সাদ ২০১২ সালে বিয়ে করেন। পরের বছর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। দেশে তাঁর ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা ছিল। বিদেশে গিয়েও ব্যবসার সঙ্গে জড়ান। ব্যস্ত সময় পার করতেন। এর মধ্যে সর্বশেষ ২০১৭ সালে দেশে আসেন। যুক্তরাষ্ট্রে তিনি নিউইয়র্কে স্ত্রী–সন্তানসহ থাকতেন। তাঁর জায়ান নামে পাঁচ বছর বয়সী ছেলে রয়েছে। আজ বাংলাদেশ সময় রাত ১২টার দিকে জ্যামাইকা মসজিদে তাঁর জানাজা হবে। পরে নিউইয়র্কের একটি কবরে দাফন করা হবে।
নব্বইয়ের দশকের শেষের দিকে হঠাৎ অভিনয়ে পা রাখেন সাদ। তবে অভিনয় নিয়ে তাঁর আগ্রহ কম ছিল। সবশেষে কামরুজ্জামান বলেন, ‘আমার বোনের সঙ্গে বিয়ের সময়ে ফেসবুকে তাদের ছবি পোস্ট করেছিলাম। সেই ছবি দেখে তখন অনেকে বলেছিলেন তাঁরা শুনেছেন ‘একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও’ সংলাপ দেওয়া ছেলেটি মারা গিয়েছেন। পরে বেঁচে থাকার খবরে অনেকে অবাক হন। সে সত্যিই এবার আমাদের ছেড়ে চলে গেল।’
পাঠকের মতামত:
- বাংলাদেশের পুরো শেয়ারবাজারের চেয়েও বড় জিয়োর আইপিওতে আবেদন
- ১০০ মিনিটেই সাবস্ক্রাইবড জিয়োর আইপিও
- হাজার কোটি টাকার বন্ড কেলেঙ্কারি: নিরীক্ষককে এফআরসিতে পাঠাচ্ছে বিএসইসি
- ভারতের শেয়ারবাজারে বড় পতন
- দুর্গাপূজায় ৫ দিনের ছুটি শুরু
- জিকিউ বলপেনের বকেয়া কর-ভ্যাট ১৪ লাখ টাকা
- বিজিআইসির ইপিএস বেড়েছে
- লাফার্জহোলিসমের ব্যবসায় ধস : অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা
- ৭ প্রতিষ্ঠানকে ঘাটতি পূরণের সময়, ৪টির কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত
- কমোডিটি ডেরিভেটিভস ব্রোকার হচ্ছে ৬ প্রতিষ্ঠান
- আইপিও ছাড়াই তালিকাভুক্তি, শেয়ারের দামে ২৫% ছাড় বাধ্যতামূলক
- শেয়ারবাজারে উত্থান
- দুলামিয়া কটনের লভ্যাংশ ঘোষনা
- শার্প ইন্ডাস্ট্রিজের ‘নো’ ডিভিডেন্ড
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে
- কাশেম ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা
- মতিন স্পিনিং মিলসের লভ্যাংশ ঘোষণা
- দরপতনে বিপর্যস্ত শেয়ারবাজার, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বিনিয়োগকারীরা
- ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন
- দর পতনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- শেয়ারবাজারে পতন
- দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- সোনালী আঁশের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- রেনাটার লভ্যাংশ ঘোষণা
- বড় আইপিও নিয়ে আসছে মুকেশ আম্বানির জিয়ো
- ইভিন্স টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- তৃতীয় প্রান্তিকে মুনাফার ঘাটতি কাটিয়ে উদ্বৃত্তে ডেল্টা লাইফ
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের মূল্য বাড়ল ৯৪০ কোটি টাকা
- লিন্ডে বিডির মুনাফা কমেছে
- সাবমেরিন কেবলের ৪৭.৫০% লভ্যাংশ ঘোষনা
- তাসিয়া সিকিউরিটিজের সম্পদ ও গ্রাহক হিসাব তদন্তের আওতায়
- বিকন ফার্মার ১১% লভ্যাংশ ঘোষনা
- বাজার মূলধন কমেছে ৯৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৫৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- শেয়ারবাজার উত্থান
- দর পতনের শীর্ষে বিআইএফসি
- দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট নিটিং
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- সায়হাম টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- নাহি অ্যালুমিনিয়ামের ২.২৫% লভ্যাংশ ঘোষনা
- বিএসআরএম লিমিটেডের ৫৫% লভ্যাংশ ঘোষনা
- ফারইস্ট নিটিংয়ের ৬% লভ্যাংশ ঘোষনা
- শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে
- দর বুদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন
- ইভিন্স টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- কারন ছাড়াই আজিজ পাইপসের অস্বাভাবিক দর বৃদ্ধি
- শেয়ারবাজারে উত্থান
- ২০ কোটি টাকার পাঁচ সম্পত্তির মূল্য নির্ধারণ করবে উত্তরা ফাইন্যান্স
- ডিবিএইচ ফাইন্যান্সের ইপিএস বেড়েছে
- অর্থমন্ত্রীর আশ্বাসে চাঙা ভারতের শেয়ারবাজার, সূচক বাড়ল ১১০০ পয়েন্ট
- রূপালি লাইফের ৪২ কোটি টাকা আত্মসাত
- লভ্যাংশের টাকা পৃথক ব্যাংক হিসাবে না রাখলে শাস্তি
- ব্লক মার্কেটে ৩৯ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে উত্থান
- ইভিন্স টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- ডেসকোর ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
- এপেক্স ট্যানারির ‘নো ডিভিডেন্ড’
- ভারতের শেয়ারবাজারে বড় পতন
- খেলাপি হয়েও বিশেষ সুবিধা : বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানের ঋণ ও এলসিতে ছাড়
- লোগো নকল করে বিনিয়োগকারীদের ফাঁদে ফেলছে প্রতারকরা
- সাধারণ শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ কমিয়ে অনুমোদন
- শেয়ারবাজারে পতন
- দর পতনের শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- দর বৃদ্ধির শীর্ষে এম এল ডাইং
- ব্লক মার্কেটে ১০ কোটি টাকার লেনদেন
- ইভিন্স টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- রবির ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএএ’, স্বল্পমেয়াদে ‘এসটি-১’
- ১৪ হাজার বিনিয়োগকারীর শেয়ার গায়েব : সালতা ক্যাপিটালের বিরুদ্ধে মামলা
- আইটি কনসালটেন্টসের লভ্যাংশ ঘোষণা
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি














