ব্রেইন স্টেশন ২৩-এর আইপিওতে রূপান্তরের প্রস্তাব নাকচ
এসএমই বোর্ডে তালিকাভুক্তির জন্য করা কিউআইও আবেদন মূল মার্কেটের আইপিও আবেদনে রূপান্তরের সুযোগ পাচ্ছে না ব্রেইন স্টেশন ২৩ পিএলসি। কোম্পানিটির এ ধরনের আবেদন নাকচ করে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কোম্পানিকে দেওয়া এক চিঠিতে বিএসইসি জানিয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রুলস অনুযায়ি কিউআইও আবেদনকে আইপিও আবেদনে রূপান্তরের কোনো বিধান নেই। ফলে বিদ্যমান বিধিমালার আওতায় এ ধরনের পরিবর্তনের অনুমোদন দেওয়া সম্ভব নয়।
জানা গেছে, ব্রেইন স্টেশন ২৩ গত বছরের ২৮ অক্টোবর কিউআইওর মাধ্যমে এসএমই বোর্ডে তালিকাভুক্তির জন্য বিএসইসিতে আবেদন করেছিল। পরে চলতি বছরের ৫ জুলাই কোম্পানিটি আবেদনটি পরিবর্তন করে মূল মার্কেটের আইপিও আবেদনে রূপান্তরের জন্য কমিশনের কাছে অনুরোধ জানায়। তবে বিধিমালায় এ ধরনের সুযোগ না থাকায় সেই আবেদন প্রত্যাখ্যান করেছে বিএসইসি।
এর আগে ২০২৪ সালে এসএমই বোর্ডের মাধ্যমে কিউআইও করে ৫ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছিল ব্রেইন স্টেশন ২৩। এ জন্য ১০ টাকা অভিহিত মূল্যের ৫০ লাখ শেয়ার ইস্যুর প্রস্তাব দেওয়া হয়েছিল। কিউআইওটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিল লংকাবাংলা ইনভেস্টমেন্টস।
কিউআইও থেকে সংগ্রহ করা অর্থের মধ্যে ৪ কোটি ৭০ লাখ টাকা কম্পিউটার ও বিভিন্ন আইটি সরঞ্জাম কেনার জন্য ব্যয় করার পরিকল্পনা ছিল। এর মধ্যে ল্যাপটপ, ডেস্কটপ, ম্যাকবুক প্রো, নেটওয়ার্ক সুইচ, অ্যাপ্লিকেশন সার্ভার, স্টোরেজ সার্ভার ও ওয়াই-ফাই সরঞ্জাম কেনার কথা ছিল।
২০২৪ সালের ৯ জুন ব্রেইন স্টেশন ২৩-এর ৫ কোটি টাকার কিউআইও প্রস্তাব অনুমোদন করে বিএসইসি। তবে একই বছরের আগস্টে ব্যবসায়িক অনিশ্চয়তার কারণ দেখিয়ে এসএমই বোর্ডে তালিকাভুক্তির পরিকল্পনা থেকে সরে আসে কোম্পানিটি।
সে সময় ব্রেইন স্টেশন ২৩-এর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাইসুল কবির জানিয়েছিলেন, কোম্পানিটির ব্যবসা বিদেশি গ্রাহকদের ওপর উল্লেখযোগ্যভাবে নির্ভরশীল। সে কারণে ব্যবসায়িক অনিশ্চয়তার মধ্যে জনসাধারণের কাছ থেকে বিনিয়োগ নেওয়ার দায়িত্ব গ্রহণ করা উপযুক্ত হবে না বলে তারা মনে করেছিলেন।
পরবর্তীতে কোম্পানিটি আবারও এসএমই বোর্ডে তালিকাভুক্তির প্রক্রিয়া শুরু করে। তবে এবার কিউআইও আবেদনকে মূল মার্কেটের আইপিও আবেদনে রূপান্তরের চেষ্টা করেও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পায়নি।
ব্রেইন স্টেশন ২৩ মূলত সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন কাস্টমাইজেশন, ওয়েব হোস্টিং, আইটি সাপোর্ট এবং সফটওয়্যার রক্ষণাবেক্ষণ সেবা দিয়ে থাকে। প্রতিষ্ঠানটি সিটি ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘সিটিটাচ’-এর মোবাইল অ্যাপ্লিকেশনও তৈরি করেছে।
পাঠকের মতামত:
- আল-আরাফাহ ব্যাংকে খেলাপি বিনিয়োগের পাহাড়
- বিএসইসির অনুসন্ধানে আজাদ পাটওয়ারীর সন্দেহজনক লেনদেন
- শেয়ারবাজারে পতন
- দর বৃদ্ধির শীর্ষে সিলভা ফার্মাসিউটিক্যালস
- ব্লক মার্কেটে ৮ কোটি টাকার লেনদেন
- ইভিন্স টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- উৎপাদনে লোকসান, বিনিয়োগ-ভাড়ার আয়ে টিকে জিকিউ বলপেন
- ৯ মাসে ইউনিটপ্রতি মুনাফা বাড়লেও তৃতীয় প্রান্তিকে লোকসান
- পাঁচ মাস ধরে ৩০০ কোটি ডলারের নিচে রেমিট্যান্স
- ডিএসইর অর্গানোগ্রাম পরিবর্তনে লাগবে না স্কিম সংশোধন
- তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সে পাওনা-অগ্রিমে আটকা ৪২ কোটি টাকা
- দর বৃদ্ধির শীর্ষে মতিন স্পিনিং
- ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে পতন
- মতিন স্পিনিংয়ের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ১৬ কোম্পানির লভ্যাংশ ঘোষণা, লোকসানে ৬টি
- রয়্যালটি চুক্তি পরিবর্তন করল রেকিট বেনকিজার
- ১১ ব্যাংকের মধ্যে ৬টির ইপিএস ঋণাত্মক
- তিন বছরে ২৪২% রিটার্ন
- জিয়োর শেয়ারে দুই দিনে ২৭ শতাংশের বেশি মুনাফা, চাঙা ভারতীয় বাজার
- শাইনপুকুর সিরামিকসের ‘নো’ ডিভিডেন্ড
- এসবিএসি ব্যাংকের মুনাফা বেড়েছে ৩৩ শতাংশ
- বাজার মূলধন কমেছে ৭ হাজার ১১১ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৮০ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে মীর আখতার
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- মিউচুয়াল ফান্ড বিধিমালা নিয়ে চাপের মুখে বিএসইসি
- বিএটিবিসির মুনাফা কমেছে
- জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা
- ওয়াটা কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা
- মুন্নু সিরামিকসের ‘নো’ ডিভিডেন্ড
- জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা
- এম.এল ডাইংয়ের লভ্যাংশ ঘোষণা
- মুন্নু অ্যাগ্রোর ‘নো’ ডিভিডেন্ড
- সুদের ওপর কর্মকর্তাদের ভাগ
- ক্যাল ইনভেস্টমেন্টসের দুই বিও হিসাব তদন্তে বিএসইসি
- এমজেএল বাংলাদেশের লভ্যাংশ ঘোষনা
- তমিজউদ্দিন টেক্সটাইলের ১৩% লভ্যাংশ ঘোষনা
- ওরিজা অ্যাগ্রোর লভ্যাংশ ঘোষনা
- এডিএন টেলিকমের লভ্যাংশ ঘোষনা
- ইনফরমেশন সার্ভিসেসের ‘নো’ ডিভিডেন্ড
- বিডিকম অনলাইনের লভ্যাংশ ঘোষনা
- ইফাদ অটোজের লভ্যাংশ ঘোষনা
- আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১০% লভ্যাংশ ঘোষনা
- রানার অটোর লভ্যাংশ ঘোষণা
- সিলকো ফার্মার লভ্যাংশ ঘোষনা
- এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষনা
- মুন্নু ফেব্রিক্সের লভ্যাংশ ঘোষনা
- সিঙ্গার বাংলাদেশের লোকসান বেড়েছে
- মালেক স্পিনিংয়ের মুনাফা আছে, লভ্যাংশ নাই
- তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষনা
- কপারটেকের লভ্যাংশ ঘোষণা
- মূল বিমা ব্যবসার মুনাফা কমেছে ৭৪%, ঝুঁকিতে এফডিআরের বড় অংশ
- ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন
- প্রাইম ব্যাংকের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ২৩ কোটি টাকার লভ্যাংশ পাচ্ছে খুলনা পাওয়ার
- দূর্বল ব্যবসার জিপিএইচ ইস্পাতের পিছুটান
- লভ্যাংশ দেবে না মিরাকল ইন্ডাস্ট্রিজ
- সোনালী লাইফের ৯ মাসের উদ্বৃত্ত কমেছে ৬৭ শতাংশ
- স্কয়ার টেক্সটাইলের লভ্যাংশ ঘোষনা
- মাইডাস ফাইন্যান্সের লোকসান বেড়েছে
- ব্লক মার্কেটে ৯ কোটি টাকার লেনদেন
- ব্র্যাক ব্যাংকের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ইউনাইটেড পাওয়ারের সাবসিডিয়ারির লভ্যাংশ ঘোষণা
- বিজিআইসির ইপিএস বেড়েছে ১ পয়সা
- ফনিক্স ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে
- সিভিও পেট্রোকেমিক্যালের লভ্যাংশ ঘোষণা
- শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষনা
- শমরিতা হসপিটালের ইপিএস বেড়েছে
- নিরবে ধংসের পথে আরেক ব্যাংক
- বাংলাদেশের পুরো শেয়ারবাজারের চেয়েও বড় জিয়োর আইপিওতে আবেদন
- ১০০ মিনিটেই সাবস্ক্রাইবড জিয়োর আইপিও
- হাজার কোটি টাকার বন্ড কেলেঙ্কারি: নিরীক্ষককে এফআরসিতে পাঠাচ্ছে বিএসইসি
- ভারতের শেয়ারবাজারে বড় পতন
- দুর্গাপূজায় ৫ দিনের ছুটি শুরু
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি














