ডোমিনেজ স্টিলে ৫.১০ কোটি টাকা জরিমানা
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অর্থ ব্যবহারে অনিয়ম, তথ্য গোপন ও জালিয়াতির অভিযোগে ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের পাঁচ পরিচালক ও দুই সাবেক কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তাঁদের মোট ৫ কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বিএসইসির পরিদর্শন ও তদন্তে কোম্পানিটির আইপিওর অর্থ ব্যবহারে একাধিক অনিয়মের তথ্য উঠে এসেছে। এর মধ্যে সাধারণ শেয়ারহোল্ডারদের অনুমোদন ছাড়া আইপিওর অর্থে ১৪ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে ড্রেজার কেনা, ড্রেজারটির প্রস্তুতকারক ও মূল্য নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়া, কারখানা বন্ধের তথ্য গোপন এবং শেড সম্প্রসারণের নামে অতিরিক্ত ব্যয় দেখানোর অভিযোগ রয়েছে।
এসব অনিয়মের দায়ে কোম্পানিটির চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ শামসুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম, পরিচালক সুজিত সাহা, পরিচালক রকিবুল ইসলাম ও পরিচালক আবুল কালাম ভূঁইয়াকে এক কোটি টাকা করে জরিমানা করেছে বিএসইসি। এ ছাড়া সাবেক প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. জিল্লুর রহমান এবং সাবেক কোম্পানি সচিব মো. জামির হোসেন চৌধুরীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
বিএসইসির আদেশ অনুযায়ী, সংশ্লিষ্টদের ৩০ দিনের মধ্যে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে জরিমানার অর্থ জমা দিতে হবে।
জাল স্বাক্ষরে অনুমোদনের চেষ্টা
তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ডোমিনেজ স্টিল ২০২০ সালে আইপিওর মাধ্যমে ৩০ কোটি টাকা মূলধন সংগ্রহ করে। এ জন্য ৩ কোটি শেয়ার ১০ টাকা অভিহিত মূল্যে ছাড়ে কোম্পানিটি। প্রসপেক্টাসে উত্তোলিত অর্থ ভবন নির্মাণ, বৈদ্যুতিক স্থাপনা, প্ল্যান্ট ও যন্ত্রপাতি কেনা এবং আইপিও-সংক্রান্ত খরচে ব্যবহারের কথা বলা হয়েছিল।
তবে পরবর্তী সময়ে আইপিওর অর্থ ব্যবহারের ক্ষেত্রে নিয়ম মানা হয়নি বলে তদন্তে উঠে এসেছে। অর্থ ব্যবহারের খাত পরিবর্তনের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়ার ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, তথ্য গোপন এবং জাল স্বাক্ষরের মাধ্যমে প্রক্সি ভোট সংগ্রহ করে প্রয়োজনীয় অনুমোদন নেওয়ার চেষ্টা করা হয়।
এর মধ্যেই সাধারণ শেয়ারহোল্ডারদের পূর্বানুমোদন ছাড়াই ১৪ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে ‘সিএসডি ডোমিনেজ-৩’ নামে একটি ড্রেজার কেনা হয়। ২০২১ সালে কেনার পর ২০২৪ সাল পর্যন্ত প্রায় তিন বছরেও ড্রেজারটি কোম্পানির ব্যবসায়িক কাজে ব্যবহার হয়নি এবং এ সম্পদ থেকে কোনো ব্যবসায়িক আয়ও হয়নি বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ড্রেজার নিয়ে তথ্যের গরমিল
ড্রেজারটির প্রস্তুতকারক নিয়েও কোম্পানির দেওয়া তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বক্তব্যের মিল পাওয়া যায়নি। কোম্পানির পক্ষ থেকে ড্রেজারটির প্রস্তুতকারক হিসেবে সুন্দরবন শিপবিল্ডার্সের নাম উল্লেখ করা হলেও প্রতিষ্ঠানটি লিখিতভাবে জানায়, তারা ওই ড্রেজার তৈরি করেনি।
ফলে বিএসইসি ও স্টক এক্সচেঞ্জে দেওয়া ড্রেজারসংক্রান্ত তথ্যের যথার্থতা নিয়েও প্রশ্ন উঠেছে।
কারখানা বন্ধ, তথ্য গোপনের অভিযোগ
তদন্তে সাভারের আশুলিয়া ও নরসিংদীর পলাশে থাকা ডোমিনেজ স্টিলের দুটি কারখানা দীর্ঘদিন বন্ধ থাকার তথ্যও উঠে এসেছে। এসব তথ্য বিনিয়োগকারীদের জানানো হয়নি বলে অভিযোগ করেছে বিএসইসি। সংস্থাটি এটিকে মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশের বিধান লঙ্ঘন হিসেবে বিবেচনা করেছে।
এ ছাড়া আশুলিয়ার কারখানার শেড সম্প্রসারণের নামে নির্মাণ ব্যয় অস্বাভাবিকভাবে বেশি দেখিয়ে আইপিওর অর্থ থেকে প্রায় ৩ কোটি ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগও তদন্তে প্রমাণিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ডোমিনেজ স্টিল ‘বি’ শ্রেণিভুক্ত কোম্পানি। ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত কোম্পানিটির পরিশোধিত মূলধন ১০২ কোটি ৬০ লাখ টাকা। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে ৩০ দশমিক ২০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৮ দশমিক ০৮ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে দশমিক ০২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৬১ দশমিক ৭০ শতাংশ শেয়ার রয়েছে।
পাঠকের মতামত:
- ডোমিনেজ স্টিলে ৫.১০ কোটি টাকা জরিমানা
- দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- শেয়ারবাজারে উত্থান
- আইপিওতে আবেদন চালিয়ে যেতে বলল বিএসইসি
- মেঘনা সিমেন্টের দীর্ঘমেয়াদি ঋণমান খারাপ
- পূবালি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- আইবিবিএল শরিয়াহ ফান্ডের পাওনা দাবির আহ্বান
- লোকসানে ব্যবসা; তবু ৬ মাসে ৫৭ টাকা বাড়ল দর
- বাজারে আস্থা ফেরাতে শীর্ষ ব্রোকারদের একগুচ্ছ প্রস্তাব
- দর বৃদ্ধির শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- শেয়ারবাজারে উত্থান
- আইপিডিসি ফাইন্যানন্সের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- পর্ষদে থাকছেন না সালমান এফ রহমান, নতুন করে সাজছে বেক্সিমকো ফার্মা
- আমরা টেকনোলজিসের লোকসান বেড়েছে
- টাটা সন্সকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার নির্দেশ
- ভারতের শেয়ারবাজার ছাড়ছে বিদেশি বিনিয়োগকারীরা
- ২২,৫৬৯ কোটি রুপির এনএসই আইপিও
- সিকদার ইন্স্যুরেন্সের দুর্বল ব্যাংকে এফডিআর
- দর পতনের শীর্ষে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- দর বৃদ্ধির শীর্ষে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
- এনভয় টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- মাকসুদের সময়ের তলানিও ভাঙল শেয়ারবাজার
- সোমবার লেনদেনে ফিরেছে ২ কোম্পানি
- আমরা নেটওয়ার্কসের আইপিও-রাইটে প্রতারণা
- মূল্য বেড়েছে ১৫৫ শতাংশ, এমবিএল ফার্স্ট ফান্ডের লেনদেন তদন্তে
- দর পতনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে বড় পতন
- এনভয় টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- মাসুদ খানের সঙ্গে সম্পর্ক, এবার জিপিএইচের ৯৬৮ কোটি টাকার রাইটের উদ্যোগ
- জিপিএইচ ইস্পাতের ২% লভ্যাংশ ঘোষনা
- মুনাফা কমেছে, শেয়ারদর বেড়েছে ১৫১ শতাংশ—কেন?
- লভ্যাংশ আটকে রাখায় ১ কোটি ৩৫ লাখ টাকা জরিমানা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১২১ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে পতন
- লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- সিএপিএম বিডিবিএল ফান্ডের দাবি জানানো আহবান
- আয়ের বড় অংশই যাচ্ছে সুদে, নগদ সংকটে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- পূবালী ব্যাংকের অনুমোদিত মূলধন বাড়ছে
- ফাস ফাইন্যান্স: ৯৯.৯৯% ঋণ খেলাপি
- দর বৃদ্ধির শীর্ষে আইসিবি ফার্স্ট সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড
- এনভয় টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- শেয়ারবাজারে পতন
- তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বাইব্যাক ও মার্জার-অ্যাকুইজিশনের বিধান চায় ডিবিএ
- ন্যাশনাল ব্যাংকের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবিবি-’, স্থিতিশীল পূর্বাভাস
- মিউচুয়াল ফান্ডের বিকাশে প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম জরুরি
- কমোডিটি এক্সচেঞ্জ চালু হলে শেয়ারবাজার লাভবান হবে
- কমোডিটি ডেরিভেটিভস বাজার: লাইসেন্স পাচ্ছে সাত ব্রোকার
- বিএসইসির ১৯ কর্মকর্তার পদোন্নতি
- ১০০ চিঠি নিয়ে ডিএসই-ডিবিএর আলোচনা
- শেয়ারবাজারে পতন
- দর পতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- দর বৃদ্ধির শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ২০ কোটি টাকার লেনদেন
- এনভয় টেক্সটাইলের শেয়োরে সর্বোচ্চ লেনদেন
- বে-মেয়াদি হচ্ছে রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড
- সায়হাম টেক্সটাইলের ক্রেডিট রেটিং ‘এএ-’
- জিডিপির আশাতীত প্রবৃদ্ধি, তবু শেয়ারবাজারে স্বস্তি নেই
- সায়হাম টেক্সটাইলের শেয়ারে অস্বাভাবিক উত্থান
- দর বৃদ্ধির শীর্ষে সায়হাম কটন
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- প্রাইম ব্যাংকের ৯৪ লাখ শেয়ার মেয়েকে উপহার দিলেন উদ্যোক্তা
- সোমবার লেনদেনে ফিরেছে সিটি ব্যাংক
- সাউথইস্ট ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি














