আইপিও অর্থে অনিয়ম, ১১ জনকে জরিমানা
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলিত অর্থ নির্ধারিত খাতে ব্যবহার না করা, সময়মতো অর্থ ব্যয় না করা এবং অনুমোদন ছাড়া খাত পরিবর্তনের ঘটনায় সিকদার ইন্স্যুরেন্স কোম্পানির ১১ জনকে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটির ৯ পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং কোম্পানি সচিবকে ১ লাখ টাকা করে মোট ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সম্প্রতি এ বিষয়ে আদেশ জারি করেছে বিএসইসি। কমিশনের তদন্তে আইপিওর অর্থ ব্যবহারে একাধিক অনিয়মের তথ্য উঠে আসে।
সিকদার ইন্স্যুরেন্স ২০২৩ সালে আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকা সংগ্রহ করে। ওই বছরের ২২ নভেম্বর কোম্পানিটিকে আইপিওর সম্মতিপত্র দেওয়া হয়। পরে ২১ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত আইপিওর চাঁদা গ্রহণ করা হয়। উত্তোলিত অর্থ ২০২৪ সালের ১৪ জানুয়ারি ন্যাশনাল ব্যাংকের এসক্রো হিসাবে জমা দেওয়া হয়।
প্রসপেক্টাস অনুযায়ী, ১৬ কোটি টাকার মধ্যে ৪ কোটি টাকা ব্যাংকে স্থায়ী আমানত বা এফডিআর, ৪ কোটি ৮০ লাখ টাকা পুঁজিবাজারে বিনিয়োগ, ৬ কোটি ৮ লাখ ৭১ হাজার টাকা ফ্লোর ক্রয় এবং ১ কোটি ১১ লাখ ২৮ হাজার টাকা আইপিও-সংক্রান্ত ব্যয়ের জন্য নির্ধারণ করা হয়েছিল। এসব অর্থ তিন মাসের মধ্যে ব্যবহারের কথা ছিল।
তবে নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ব্যবহারে ব্যর্থ হয় কোম্পানিটি। এফডিআরের জন্য নির্ধারিত ৪ কোটি টাকার পরিবর্তে ৪ কোটি ২০ লাখ টাকা বিনিয়োগ করা হয়। কোম্পানির ব্যাখ্যা অনুযায়ী, আইপিও ব্যয়ের খাত থেকে ২০ লাখ টাকা স্থানান্তর করে অতিরিক্ত অর্থ এফডিআরে বিনিয়োগ করা হয়েছিল।
কিন্তু আইপিওর অর্থের খাত পরিবর্তনের আগে শেয়ারহোল্ডারদের অন্তত ৫১ শতাংশের অনুমোদন নেওয়ার শর্ত ছিল। কোম্পানিটি এ অনুমোদন না নিয়েই অর্থ স্থানান্তর করে। ফলে বিষয়টিকে শর্ত লঙ্ঘন হিসেবে বিবেচনা করেছে বিএসইসি।
পুঁজিবাজারে বিনিয়োগের জন্য নির্ধারিত ৪ কোটি ৮০ লাখ টাকার মধ্যে কোম্পানিটি বিনিয়োগ করে ৩ কোটি টাকা। ফলে ১ কোটি ৮০ লাখ টাকা অব্যবহৃত থাকার কথা উঠে এসেছে কমিশনের তদন্তে। কোম্পানি জানিয়েছে, ন্যাশনাল ব্যাংকের তারল্য সংকটের কারণে দুটি চেক ফেরত যায়। এছাড়া ৪০ লাখ টাকার একটি পে-অর্ডার আটকে থাকায় নির্ধারিত বিনিয়োগ করা সম্ভব হয়নি। তবে কোম্পানির এ ব্যাখ্যা গ্রহণ করেনি বিএসইসি।
এদিকে ফ্লোর ক্রয়ের জন্য বরাদ্দ ৬ কোটি ৮ লাখ ৭১ হাজার টাকার কোনো অর্থই নির্ধারিত সময়ের মধ্যে ব্যবহার করা হয়নি। পরে ওই অর্থ সরকারি ট্রেজারি বিলসে বিনিয়োগের সিদ্ধান্ত নেয় কোম্পানির পর্ষদ। ২০২৪ সালের ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা এ সিদ্ধান্ত অনুমোদন করেন। তবে তদন্তের সময় পর্যন্ত নির্ধারিত খাতে অর্থ ব্যবহার না হওয়ায় এটিকেও শর্ত লঙ্ঘন হিসেবে দেখেছে কমিশন।
আইপিও ব্যয়ের জন্য বরাদ্দ ১ কোটি ১১ লাখ ২৮ হাজার টাকার মধ্যে ব্যয় করা হয় ৯০ লাখ টাকা। বাকি ২১ লাখ ২৮ হাজার টাকা অব্যবহৃত থাকে। এর মধ্যে ২১ লাখ টাকা এফডিআরে বিনিয়োগ করা হলেও এ ক্ষেত্রেও আগাম অনুমোদন নেওয়া হয়নি।
এসব বিষয়ে ২০২৬ সালের ৮ জুন বিএসইসির শুনানিতে কোম্পানির কর্মকর্তারা তাদের ব্যাখ্যা দেন। তবে ওই ব্যাখ্যা সন্তোষজনক মনে করেনি কমিশন। আইপিও তহবিল ব্যবহারের নির্ধারিত শর্ত না মানাকে সিকিউরিটিজ আইন লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বিএসইসি।
এ কারণে কোম্পানির চেয়ারম্যান নাসিম সিকদার, ভাইস চেয়ারম্যান মামতাজুল হক সিকদার, পরিচালক লিসা ফাতেমা হক সিকদারসহ ৯ পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ আবদুর রফিক এবং কোম্পানি সচিব আবদুর রাজ্জাককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
আদেশ অনুযায়ী, জরিমানার অর্থ ৩০ দিনের মধ্যে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে কমিশনে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করলে সিকিউরিটিজ আইনের আওতায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত:
- আইপিও অর্থে অনিয়ম, ১১ জনকে জরিমানা
- দর বৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স
- ব্লক মার্কেটে ১৪ কোটি টাকার লেনদেন
- ইস্টার্ণ ব্যাংকের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- শেয়ারবাজারে উত্থান
- সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- দুই কোম্পানির লেনদেন বন্ধ
- এনভয় টেক্সটাইলের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- মঞ্জুর এলাহির ৩০ লাখের বেশি শেয়ার দুই সন্তানের নামে
- মূল ব্যবসা থেকে সড়ে যাচ্ছে ব্যাংক
- খেলাপি ঋণ বাড়লে মূলধন সংকট আরও গভীর হবে
- তালিকাভুক্তির আগেই এনএসইর শেয়ারে ধাক্কা
- বাজার মূলধন কমেছে ৬৯৫ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৩৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে বিডি থাই ফুড
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- দর পতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে উত্থান
- আইটি কনসালট্যান্টসের কোম্পানি সচিব সেলিম পারভেজ
- আরডি ফুড ও বিবিএস কেব্লসের ঋণমান নির্ধারণ
- নবায়ন না হওয়ায় আভিভার লেনদেন বন্ধ
- ডোমিনেজ স্টিলে ৫.১০ কোটি টাকা জরিমানা
- দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- শেয়ারবাজারে উত্থান
- আইপিওতে আবেদন চালিয়ে যেতে বলল বিএসইসি
- মেঘনা সিমেন্টের দীর্ঘমেয়াদি ঋণমান খারাপ
- পূবালি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- আইবিবিএল শরিয়াহ ফান্ডের পাওনা দাবির আহ্বান
- লোকসানে ব্যবসা; তবু ৬ মাসে ৫৭ টাকা বাড়ল দর
- বাজারে আস্থা ফেরাতে শীর্ষ ব্রোকারদের একগুচ্ছ প্রস্তাব
- দর বৃদ্ধির শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- শেয়ারবাজারে উত্থান
- আইপিডিসি ফাইন্যানন্সের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- পর্ষদে থাকছেন না সালমান এফ রহমান, নতুন করে সাজছে বেক্সিমকো ফার্মা
- আমরা টেকনোলজিসের লোকসান বেড়েছে
- টাটা সন্সকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার নির্দেশ
- ভারতের শেয়ারবাজার ছাড়ছে বিদেশি বিনিয়োগকারীরা
- ২২,৫৬৯ কোটি রুপির এনএসই আইপিও
- সিকদার ইন্স্যুরেন্সের দুর্বল ব্যাংকে এফডিআর
- দর পতনের শীর্ষে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- দর বৃদ্ধির শীর্ষে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
- এনভয় টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- মাকসুদের সময়ের তলানিও ভাঙল শেয়ারবাজার
- সোমবার লেনদেনে ফিরেছে ২ কোম্পানি
- আমরা নেটওয়ার্কসের আইপিও-রাইটে প্রতারণা
- মূল্য বেড়েছে ১৫৫ শতাংশ, এমবিএল ফার্স্ট ফান্ডের লেনদেন তদন্তে
- দর পতনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে বড় পতন
- এনভয় টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- মাসুদ খানের সঙ্গে সম্পর্ক, এবার জিপিএইচের ৯৬৮ কোটি টাকার রাইটের উদ্যোগ
- জিপিএইচ ইস্পাতের ২% লভ্যাংশ ঘোষনা
- মুনাফা কমেছে, শেয়ারদর বেড়েছে ১৫১ শতাংশ—কেন?
- লভ্যাংশ আটকে রাখায় ১ কোটি ৩৫ লাখ টাকা জরিমানা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১২১ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে পতন
- লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- সিএপিএম বিডিবিএল ফান্ডের দাবি জানানো আহবান
- আয়ের বড় অংশই যাচ্ছে সুদে, নগদ সংকটে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- পূবালী ব্যাংকের অনুমোদিত মূলধন বাড়ছে
- ফাস ফাইন্যান্স: ৯৯.৯৯% ঋণ খেলাপি
- দর বৃদ্ধির শীর্ষে আইসিবি ফার্স্ট সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি














