ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বাজার মূলধন কমেছে ১ হাজার ৮০২ কোটি টাকা

২০২৬ সেপ্টেম্বর ২৬ ০৯:০০:০১
বাজার মূলধন কমেছে ১ হাজার ৮০২ কোটি টাকা

গত সপ্তাহে (২০-২৪ সেপ্টেম্বর) দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে।তবে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ কমেছে ১ হাজার ৮০২ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন বেড়েছে ৪১ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯২ হাজার ৩৭৩ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯০ হাজার ৫৭১ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কমেছে ১ হাজার কোটি৮০২ টাকা বা ০.২৬ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ হাজার ৯২৮ কোটি ৫৯ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৭৭৪ কোটি ৩৮ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১ হাজার ১৫৪ কোটি ২১ লাখ টাকার বা ৪১ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৬ পয়েন্ট বা ০.৮৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৫৭৮ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বা ০.৮১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১৫৯পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৬ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৫২ টির বা ৬৫.২৮ শতাংশের, কমেছে ১০৫ টির বা ২৭.২০ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২৯ টির বা ৭.৫১ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯১ কোটি ৩৭ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭৬ পয়েন্ট বা ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪৯১২ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৯৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯৮ টির দর বেড়েছে, ৮২ টির দর কমেছে এবং ১৭ টির দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে