ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬

শেয়ারবাজারে পতন

২০২৬ নভেম্বর ০২ ১৬:৫২:৫৬
শেয়ারবাজারে পতন

পূজার ছুটি শেষে গত ২৫ অক্টোবর খুলেছে দেশের শেয়ারবাজার। এরপরে টানা ৩ কার্যদিবস পতনের পরে গত সপ্তাহের বুধবার উত্থান হয়। তবে বৃহস্পতিবারই পতনে ফিরে যায়। এরপরে চলতি সপ্তাহের রবিবার ও সোমবার শেয়ারবাজারে পতন হয়েছে। এতে সূচকটি গত সাড়ে ৫ মাসের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (০২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৩৩৪ পয়েন্টে। এর মাধ্যমে সূচকটি গত ২৪ মে’র মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। আজকের থেকে সর্বশেষ গত ২৩ মে কম বা ৫৩২৮ পয়েন্টে ছিল সূচকটি।

আজ ডিএসইতে ৪১৮ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৮২ কোটি ২০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৬৩ কোটি ৯৮ লাখ টাকার বা ১৩ শতাংশ।

সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮৬ টি বা ২২.২৮ শতাংশের। আর দর কমেছে ২৪৯ টি বা ৬৪.৫১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫১ টি বা ১৩.২১ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ১৬ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৬ টির, কমেছে ৮৭ টির এবং পরিবর্তন হয়নি ১৯ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৩৯০ পয়েন্টে।

আগেরদিন সিএসইসিতে ৮২ পয়েন্ট কমেছিল এবং ২০ কোটি ৬৩ লাখ টাকার লেনদেন হয়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে