ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬

বাজার মূলধন কমেছে  ৯২৩ কোটি টাকা

২০২৬ নভেম্বর ০৮ ০৯:৪৫:৪৭
বাজার মূলধন কমেছে  ৯২৩ কোটি টাকা

গত সপ্তাহে (০১-০৫ নভেম্বর) দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে।একইসঙ্গে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ কমেছে ৯২৩ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন বেড়েছে ১৭ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৪ হাজার ৪৭৬ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৫৫৩ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কমেছে ৯২৩ কোটি টাকা বা ০.১৩ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৬৩৩ কোটি ৯৭ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ২৫০ কোটি ৩৮ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩৮৩ কোটি ৫৯ লাখ টাকার বা ১৭ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট বা ০.০৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৪১৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বা ০.২৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০৪৮ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৫ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৭৮ টির বা ৪৬.২৩ শতাংশের, কমেছে ১৬৩ টির বা ৪২.৩৩ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৪৪ টির বা ১১.৪২ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৩ কোটি ৪৯ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৩ পয়েন্ট বা ০.৮৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪৪৫৩ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৯১ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৬ টির দর বেড়েছে, ১২২ টির দর কমেছে এবং ৩৩ টির দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে