ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

লংকাবাংলা ফাইন্যান্সের মুনাফা বেড়েছে 

২০২৬ নভেম্বর ২৪ ০৯:৫৮:৪৩
লংকাবাংলা ফাইন্যান্সের মুনাফা বেড়েছে 

শেয়ারবাজারে তালিকাভুক্ত লংকাবাংলা ফাইন্যান্সের চলতি অর্থবছরের ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৬) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ৫৭ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব জানা গেছে।

কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৮৫ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৫৪ টাকা। এতে করে ইপিএস বেড়েছে ০.৩১ টাকা বা ৫৭ শতাংশ।

এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) সমন্বিতভাবে ইপিএস হয়েছে ০.৪৩ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৩৪ টাকা। এতে করে ইপিএস বেড়েছে ০.০৯ টাকা বা ২৬ শতাংশ।

গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪.৮৪ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে