ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বোনাস শেয়ারে ইস্যুতে বিএসইসির অনুমোদন পায়নি এশিয়াটিক ল্যাব

২০২৬ নভেম্বর ২৪ ১০:১৬:৫০
বোনাস শেয়ারে ইস্যুতে বিএসইসির অনুমোদন পায়নি এশিয়াটিক ল্যাব

শেয়ারবাজারে তালিকাভুক্ত এশিয়াটিক ল্যাবরেটরিজের ঘোষিত ১০ শতাংশ বোনাস শেয়ার ইস্যুর জন্য এখনো নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পায়নি। ফলে কোম্পানিটির শেয়ারহোল্ডারদের বোনাস শেয়ার পাওয়ার বিষয়টি নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ওপর ঝুঁলে রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ১০ শতাংশ স্টক লভ্যাংশ বা বোনাস শেয়ার বিতরণ করতে বিএসইসির পূর্বানুমোদন প্রয়োজন। তবে ১০ শতাংশ নগদ লভ্যাংশ পাওয়ার ক্ষেত্রে এ ধরনের অনুমোদনের শর্ত নেই।

এর আগে গত ১ নভেম্বর কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। পরবর্তী সময়ে ২ নভেম্বর প্রকাশিত সংশোধিত তথ্যে জানানো হয়, পরিচালক ও স্পনসর বাদে সাধারণ শেয়ারহোল্ডাররা নগদ লভ্যাংশ পাবেন এবং সব শেয়ারহোল্ডার বোনাস শেয়ারের জন্য বিবেচিত হবেন।

কোম্পানিটির ৫৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নগদ লভ্যাংশ পাওয়ার যোগ্যতা নির্ধারণে আজ ২৪ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এদিন ডিপোজিটরি রেজিস্টারে যেসব শেয়ারহোল্ডারের নাম থাকবে, তাঁরাই আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বার্ষিক সাধারণ সভায় অংশ নিতে পারবেন এবং ঘোষিত নগদ লভ্যাংশ পাবেন। তবে বোনাস শেয়ার বিতরণ বিএসইসির অনুমোদন এখনো পায়নি।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে