ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ওয়ালটনের ৭ লাখ ৮০ হাজার শেয়ার ইস্যুতে বিএসইসির সম্মতি

২০২৬ নভেম্বর ২৫ ১০:১২:০৫
ওয়ালটনের ৭ লাখ ৮০ হাজার শেয়ার ইস্যুতে বিএসইসির সম্মতি

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ৭ লাখ ৮০ হাজার ২৩৪টি সাধারণ শেয়ার ইস্যুতে অনুমতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, গত ২৪ নভেম্বর বিএসইসি এ বিষয়ে সম্মতিপত্র দিয়েছে। ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের একীভূতকরণ পরিকল্পনার আওতায় এসব শেয়ার বরাদ্দ দেওয়া হবে।

প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা। একীভূতকরণ পরিকল্পনা অনুযায়ী, ওয়ালটন ডিজি-টেকের শেয়ারহোল্ডারদের অনুকূলে এসব শেয়ার ইস্যু ও বরাদ্দ করা হবে। এ বিষয়ে হাইকোর্ট বিভাগের কোম্পানি মামলা নম্বর ৩১৮/২০২৬-এর আদেশ রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে