এক দিনেই উধাও ৯৩ লাখ কোটি টাকা
মার্কিন শেয়ারবাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারে বড় দরপতন হয়েছে। মাত্র এক দিনের ব্যবধানে এ খাতের শেয়ারে বিনিয়োগকারীদের ব্যাপক বিক্রির চাপে বাজার থেকে প্রায় ৯৩ লাখ কোটি টাকার সম্পদমূল্য কমে গেছে। দরপতনের নেতৃত্ব দিয়েছে চিপ নির্মাতা এনভিডিয়া। পাশাপাশি এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকসহ সেমিকন্ডাক্টর খাতের একাধিক কোম্পানির শেয়ারের দামও কমেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে লেনদেনের কয়েক ঘণ্টার মধ্যেই এআই খাতের শেয়ারে বিক্রির চাপ বাড়ে। এতে প্রযুক্তিনির্ভর সূচক ন্যাসডাক ১.৫ শতাংশ কমেছে। এসঅ্যান্ডপি ৫০০ সূচক কমেছে ০.৫ শতাংশ। তবে এর বিপরীতে ডাও জোন্স সূচক ৪০০ পয়েন্টের বেশি বেড়েছে। বিনিয়োগকারীরা প্রযুক্তি খাত থেকে অর্থ সরিয়ে তুলনামূলক স্থিতিশীল খাতের শেয়ারে বিনিয়োগ করায় সূচক দুটির মধ্যে এমন বিপরীত প্রবণতা দেখা গেছে।
এর আগে সোমবার এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তনের খবরে মার্কিন শেয়ারবাজারে বড় উত্থান হয়েছিল। ওই দিন এনভিডিয়ার শেয়ারের দাম ৩০ শতাংশের বেশি বেড়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে দীর্ঘদিনের দরপতনের চাপ কাটিয়ে বাজারে স্বস্তি ফিরেছিল। তবে পরদিনই বিনিয়োগকারীদের বিক্রির চাপে সেই উত্থানের বড় অংশ মুছে যায়। মঙ্গলবার এনভিডিয়ার শেয়ারের দাম প্রায় ৬ শতাংশ কমেছে।
এআই খাতের আরেক প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের শেয়ারেও বড় দরপতন হয়েছে। মঙ্গলবার প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৬ শতাংশের বেশি কমে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ৮৩ ডলারের দামের নিচে নেমে যায়। বাজারে তালিকাভুক্তির পর প্রতিষ্ঠানটির শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের অতিরিক্ত আশাবাদ তৈরি হয়েছিল কি না, তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।
এদিকে এআই খাতের দরপতনের প্রভাব পড়েছে সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোর শেয়ারেও। ফিলাডেলফিয়া সেমিকন্ডাক্টর সূচক ৭.৬ শতাংশ কমেছে। মাইক্রন টেকনোলজির শেয়ারের দাম ১০ শতাংশের বেশি এবং অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেসের (এএমডি) শেয়ারের দাম প্রায় ৯ শতাংশ কমেছে।
বাজার বিশ্লেষকদের মতে, এআই খাতের কোম্পানিগুলোর শেয়ারের মূল্যায়ন অনেক বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। গত দুই বছর ধরে এআই প্রযুক্তি, চিপ, তথ্যকেন্দ্র ও সংশ্লিষ্ট অবকাঠামোয় বিপুল বিনিয়োগের প্রত্যাশায় এসব কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। কিন্তু এসব বিনিয়োগ থেকে প্রত্যাশিত মুনাফা আসবে কি না, তা নিয়ে এখন প্রশ্ন তৈরি হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এআই প্রযুক্তির ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের আগ্রহ থাকলেও কোম্পানিগুলোর বর্তমান বাজারমূল্য ও সম্ভাব্য আয়ের মধ্যে সামঞ্জস্য আছে কি না, সেটি এখন বড় বিবেচ্য বিষয় হয়ে উঠেছে। মঙ্গলবারের দরপতন এআই খাতের উচ্চ মূল্যায়ন নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগেরই প্রতিফলন।
পাঠকের মতামত:
- এক দিনেই উধাও ৯৩ লাখ কোটি টাকা
- ৮৪ হাজারের ঘরে সেনসেক্স
- বিদেশিরা তুলে নিল ১০ হাজার কোটি টাকা
- শেয়ারবাজারে বড় পতন
- অলিম্পিক সিমেন্টের সঙ্গে চুক্তি করল হাইডেলবার্গ সিমেন্ট
- ওয়ালটনের ৭ লাখ ৮০ হাজার শেয়ার ইস্যুতে বিএসইসির সম্মতি
- সী পার্লের ‘নো’ ডিভিডেন্ড
- এনভিডিয়ার শেয়ারে ট্রাম্পের সম্ভাব্য সম্পদ বাড়ল ১৮০ কোটি টাকা
- ট্রাম্পের হস্তক্ষেপে এনভিডিয়ার সিইও পদে ফিরলেন হুয়াং
- টাটা সন্সের বোর্ড সভা স্থগিত, আইপিও নিয়ে বাড়ছে জটিলতা
- ৫ হাজার ৫৬০ কোটি টাকার আইপিও আনছে রেজারপে
- ভারতের শেয়ারবাজারে ৩ লাখ কোটি টাকার মূলধন উধাও
- সাফকো স্পিনিংয়ের ৮৯ লাখ ৯৪ হাজার শেয়ার হস্তান্তরের সিদ্ধান্ত
- দর পতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- দর বৃদ্ধির শীর্ষে বিডি অটোকার
- ব্লক মার্কেটে ৩১ কোটি টাকার লেনদেন
- একমি পেস্টিসাইডসের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- বোনাস শেয়ারে ইস্যুতে বিএসইসির অনুমোদন পায়নি এশিয়াটিক ল্যাব
- প্রেফারেন্স শেয়ার ছাড়বে সিঙ্গার বাংলাদেশ
- লংকাবাংলা ফাইন্যান্সের মুনাফা বেড়েছে
- লিব্রা ইনফিউশনসের অনিয়ম অনুসন্ধানে বিএসইসি, অনিশ্চয়তায় বিনিয়োগকারীরা
- আইপিওতে কনফিডেন্স পাওয়ারের ফাঁদ
- শেয়ারবাজারে পতন
- ‘ট্রাস্ট অ্যান্ড পে’তে ১৫ কোটি টাকা বিনিয়োগ করবে ট্রাস্ট ব্যাংক
- শেফার্ড ইন্ডাস্ট্রিজ ছাড়ছে কর্পোরেট পরিচালক
- দেশ গার্মেন্টসের মুনাফা কমেছে
- বন্ধ সমতা লেদার দেখালো কৃত্রিম মুনাফা
- আরএকে সিরামিকের টাইলস উৎপাদন লাইন-২ চালু
- ফরচুন সুজের ‘নো’ ডিভিডেন্ড
- শ্রমিকদের ৫৯ লাখ টাকা দেয়নি শেফার্ড
- এমারেল্ড অয়েলে ৪৬ কোটি টাকা জরিমানা
- দর পতনের শীর্ষে স্ট্যান্ডার্ড সিরামিক
- ব্লক মার্কেটে ৭৫ কোটি টাকার লেনদেন
- আইপিডিসি ফাইন্যান্সের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- মতির স্পিনিং মিলসের পরিচালক শেয়ার কিনবে
- ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের তথ্য নেই
- এশিয়াটিক ল্যাবের মুনাফা বেড়েছে
- পদ্মা ব্যাংকের দায় পরিশোধে ঋণ নিচ্ছে ইনফরমেশন সার্ভিসেস
- এনভিডিয়ার উধাও ২৬৪ লাখ কোটি টাকার বাজারমূল্য
- গোল্ডেন হার্ভেস্টে নিরীক্ষকের উদ্বেগ
- বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৪৫৩ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৯০ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- দর পতনের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স
- দর বৃদ্ধির শীর্ষে মতিন স্পিনিং
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- মালেক স্পিনিংয়ের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- শেয়ারবাজারে উত্থান
- এবারও লংকাবাংলা ফাইন্যান্সের ‘নো’ ডিভিডেন্ড
- লীগ্যাছি ফুটওয়্যারের মুনাফা কমেছে
- লোকসান, ঋণ ও অনিয়মে অস্তিত্ব সংকটে আজিজ পাইপস
- শেয়ারবাজারে উত্থান
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- মালেক স্পিনিংয়ের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- সমতা লেদারের ৬ মাসে ইপিএস ১ পয়সা
- মহানদী কোলফিল্ডসের আইপিওতে আবেদন করতে লাগবে ১৪ হাজার ৯৬০ রুপি
- এনভিডিয়ায় ট্রাম্পের ৬ কোটি ডলারের শেয়ার!
- এনভিডিয়ার দরপতনে চাপে ভারতের ১৩ মিউচুয়াল ফান্ড
- নৌকা উল্টে পানির নিচে অমিতাভ, অল্পের জন্য প্রাণে বাঁচেন
- বিচ্ছেদের পরও প্রাক্তন প্রেমিককেই বিয়ে কাজলের
- স্কয়ার ফার্মার শেয়ারের সর্বোচ্চ লেনদেন
- শেয়ারবাজারে উত্থান
- নেদারল্যান্ডসে ওষুধ রপ্তানি শুরু করল রেনাটা
- বিএমআরই বাস্তবায়নে আরও ১২ মাস সময় চায় মেট্রো স্পিনিং
- ইনটেকের ‘নো’ ডিভিডেন্ড
- মেট্রো স্পিনিংয়ের ‘নো’ ডিভিডেন্ড
- নাভানা সিএনজির আঁশের উন্নতি
- গ্যাস বিল নিয়ে ইউনাইটেড পাওয়ারের ১১৯১ কোটি টাকার বিরোধ
- বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পরিশোধে নিয়ম শিথিল
- শেয়ারবাজারে উত্থান
- দর বৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ব্লক মার্কেটে ৫২ কোটি টাকার লেনদেন
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি














