হতাশার নাম সৌম্য–নাঈম
হাই পারফরম্যান্স বিভাগ আর জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার নিয়েই গড়া হয়েছিল ইমার্জিং এশিয়া কাপের বাংলাদেশ ‘এ’ দল। আগের চারটি ইমার্জিং এশিয়া কাপ হয়েছিল মূলত অনূর্ধ্ব-২৩ পর্যায়ের ক্রিকেটারদের নিয়ে। দলে অনূর্ধ্ব-২৩–এর চেয়ে বেশি বয়সী ক্রিকেটার থাকতে পারত চারজন।
কিন্তু এ বছর বয়সের কোনো বিধিনিষেধ ছিল না। ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে বিসিবি তাই উদীয়মানদের পাশাপাশি বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকেও সুযোগ দিয়েছিল দলে। আর তাতে বাংলাদেশ ‘এ’ দলটা ছিল নাম আর অভিজ্ঞতার ভারে টুর্নামেন্টের অন্য দলগুলোর চেয়ে অনেক এগিয়ে।
কিন্তু মাঠের পারফরম্যান্সে তার প্রতিফলন কোথায়! গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে হেরেছে সাইফ হাসানের দল। পরে ভারত ‘এ’ দলের বিপক্ষে নিশ্চিত জেতা ম্যাচ হেরে সেমিফাইনাল থেকেই বিদায়। বাংলাদেশ জিতেছে শুধু আফগানিস্তান ‘এ’ এবং ওমান জাতীয় দলের বিপক্ষে। অথচ দলে ছিলেন সৌম্য সরকারের মতো আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড়ও। ছিলেন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুই ম্যাচ খেলা মোহাম্মদ নাঈমও। এ ছাড়া জাকির হাসান, মাহমুদুল হাসান, সাইফ হাসান, মেহেদী হাসানও খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেট।
বিশ্বকাপ মাথায় রেখে ইমার্জিং এশিয়া কাপে নাঈম আর সৌম্যর দিকেই বেশি দৃষ্টি ছিল বাংলাদেশের। বিশ্বকাপের জন্য বাংলাদেশ একজন বিকল্প ওপেনার খুঁজছে, সঙ্গে একজন ৭ নম্বর ব্যাটসম্যানও। সে ৭ নম্বর ব্যাটসম্যান যদি হয় পেস বোলিং অলরাউন্ডার, তাহলে তো কথাই নেই। অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের কিছু ভেন্যুতে শিশিরের প্রভাবও থাকতে পারে। সে জন্যই ৭ নম্বরের আলোচনায় ঘুরেফিরে আসছে সৌম্যর নাম।
বাংলাদেশ ‘এ’ দলকে হারিয়ে ফাইনালে উঠে গেছে ভারত ‘এ’ দলকিন্তু ৪ ম্যাচের ৩ ইনিংসে ব্যাট করে ১০৪ স্ট্রাইক রেটে ৯৫ রান করাটা কি সৌম্যর জন্য যথেষ্ট হবে? বিকল্প ওপেনার হিসেবে যে নাঈমকে ভাবা হচ্ছিল, তাঁর ব্যাট থেকে এসেছে ৪ ইনিংসে ৯৯ স্ট্রাইক রেটে ১২৫ রান, সর্বোচ্চ ইনিংস ৪৭ রানের। ইমার্জিং এশিয়া কাপে দলের সঙ্গে সফর করা নির্বাচক হাবিবুল বাশারের কাছে টুর্নামেন্ট শেষে এই দুজনের পারফরম্যান্স নিয়ে জানতে চাইলে তাঁর সংক্ষিপ্ত উত্তর ছিল, ‘আপনারা সবাই দেখেছেন তারা কেমন করেছে।’
হাবিবুলের মন্তব্যে বেজে ওঠা হতাশার প্রতিধ্বনিটা নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না কারও। ইমার্জিং এশিয়া কাপে অন্তত নিজেদের জন্য কোনো সুখবরের জন্ম দিতে পারেননি সৌম্য-নাঈম, যেটা তাঁদের বিশ্বকাপের স্বপ্ন দেখাতে পারে। অবশ্য বিশ্বকাপের দল ঘোষণার আগে বাংলাদেশের সামনে আছে এশিয়া কাপও। সৌম্য-নাঈম যদি এখনো কোচ-নির্বাচকদের বিশ্বকাপের ভাবনায় থেকে থাকেন, সেখানেও নিশ্চয়ই নিজেদের প্রমাণের আরও সুযোগ পাবেন তাঁরা।
ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ ‘এ’ দলের প্রধান কোচ ছিলেন বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের কোচ ডেভিড হেম্প। ভারতের কাছে সেমিফাইনালে হারটাই তাঁর কাছে বেশি হতাশার। যে অভিজ্ঞতা বাংলাদেশ দলে ছিল, তাতে শিরোপা জয়ের স্বপ্নই দেখেছিল সবাই। তবু কোচদের তো ইতিবাচক হতে হয়। কাল মুঠোফোনে হেম্পও বললেন, ‘সেমিফাইনাল হেরেছি, এটা অবশ্যই হতাশার। ম্যাচটা জেতা উচিত ছিল। আমরা ফাইনালেও যেতে পারতাম। তবু সব মিলিয়ে আমরা ভালোই খেলেছি। যেভাবে প্রস্তুতি নিয়েছি আর পারফর্ম করেছি, তাতে একটা সামঞ্জস্য আছে। তবে ফল আরও ভালো হতে পারত, যা নিয়ে সামনে কাজ করার আছে।’
ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন তানজিদ হাসান (১৭৯), সর্বোচ্চ ৯ উইকেট নিয়েছেন তানজিম হাসান। এবারের আসরের প্রাপ্তি খুঁজতে হলে প্রথমে বলতে হবে এই দুজনের নামই। হেম্পও বলেছেন, ‘আমরা কিছু অভিজ্ঞ ক্রিকেটার নিয়েছি ঠিকই, তবে কিছু ক্রিকেটার নিয়েছি যারা ভবিষ্যতে ভালো করতে পারে। সবাই সব ম্যাচ জিততে চায়, ঠিক আছে। কিন্তু ক্রিকেটার গড়ে তোলারও ব্যাপার থাকে।’
২৭ জুলাই থেকে সে কাজেই নামবেন হেম্প। কয়েক দিন বিশ্রাম নিয়ে বগুড়ায় এইচপি ক্যাম্পে যোগ দেবেন ক্রিকেটাররা। ক্যাম্প চলবে প্রায় এক মাস।
পাঠকের মতামত:
- বে-মেয়াদি হচ্ছে রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড
- সায়হাম টেক্সটাইলের ক্রেডিট রেটিং ‘এএ-’
- জিডিপির আশাতীত প্রবৃদ্ধি, তবু শেয়ারবাজারে স্বস্তি নেই
- সায়হাম টেক্সটাইলের শেয়ারে অস্বাভাবিক উত্থান
- দর বৃদ্ধির শীর্ষে সায়হাম কটন
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- প্রাইম ব্যাংকের ৯৪ লাখ শেয়ার মেয়েকে উপহার দিলেন উদ্যোক্তা
- সোমবার লেনদেনে ফিরেছে সিটি ব্যাংক
- সাউথইস্ট ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ
- সুশাসনের আড়ালে ব্র্যাক ব্যাংকের ভয়াবহ ‘প্রতারণা’
- হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত
- দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ১৬ কোটি টাকার লেনদেন
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি
- শেয়ারবাজারে পতন
- মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই
- রবিবার সিটি ব্যাংকের লেনদেন বন্ধ
- আমরা নেটওয়ার্কের ১ পয়সা লভ্যাংশ ঘোষনা
- লোকসানে নামল আমরা নেটওয়ার্ক
- মাল্টিন্যাশনাল কোম্পানিকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান
- বাজার মূলধন বেড়েছে ১ হাজার ১৭৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৯৫ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে সায়হাম কটন
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- দর পতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ১৩ কোটি টাকার লেনদেন
- রবিবার সিটি ব্যাংকের লেনদেন বন্ধ
- মালেক স্পিনিংয়ের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- এবার বে-মেয়াদীতে রূপান্তর হচ্ছে ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ড
- চার্টার্ড লাইফে মুনাফার চেয়ে অনিয়ম বেশি
- বেক্সিমকোর সম্পদ নিলামের খবর বিনিয়োগকারীদের অন্ধকারে রেখে কেন?
- লেনদেনে ফিরেছে মাইডাস ফাইন্যান্স
- কমোডিটি লেনদেন শিখতে মুম্বাইয়ে সিএসইর ৯ ব্রোকার
- এসইএমএল শরিয়াহ ফান্ডকে বে-মেয়াদীতে রূপান্তরে এসজিএম আয়োজন
- দর পতনের শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স
- ব্লক মার্কেটে ৭৬ কোটি টাকার লেনদেন
- মালেক স্পিনিংয়ের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ডেসকোর প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন
- আইটি কনসালটেন্টসে সচিব নিয়োগ
- শেয়ারবাজারে আতঙ্কের আগস্ট
- বিএসইসির ১৩ কর্মকর্তার পরিচালক পদে পদোন্নতি
- ২০২৮ সালের জানুয়ারিতে ডিএসইতে ডেরিভেটিভস লেনদেনের সম্ভাবনা
- দর পতনের শীর্ষে ইয়াকিন পলিমার
- ব্লক মার্কেটে ৫৫ কোটি টাকার লেনদেন
- আইপিডিসি ফাইন্যান্সের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- প্রিমিয়ার লিজিংয়ের এজিএমের তারিখ পরিবর্তন
- ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- এজিএম এর তারিখ জানিয়েছে বিআইএফসি
- লাভেলোর শেয়ার কারসাজি, জরিমানা ২ কোটি ২০ লাখ টাকা
- ধসের বাজারে চিনির শেয়ারে উল্লম্ফন
- ফনিক্স ফাইন্যান্সের তারল্য ঘাটতি ১,৬৮৮ কোটি টাকা
- বাজারে হস্তক্ষেপ করবে না বিএসইসি: মাসুদ খান
- সোমবারও শেয়ারবাজারে পতন
- দর পতনের শীর্ষে এশার্প ইন্ড্রাস্ট্রিজ
- দর বৃদ্ধির শীর্ষে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ২৬ কোটি টাকার লেনদেন
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ছেলেমেয়েদের ১ কোটি ৯৫ লাখ শেয়ার উপহার দেবেন মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা
- ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের নতুন এমডি মোহাম্মদ খোরশেদ আলম
- বিএসইসির তদন্তের পর শার্প ও আমরা টেকের শেয়ারে বড় পতন
- সময়মতো অডিট রিপোর্ট না দেওয়ায় অ্যালায়েন্স ক্যাপিটালকে ৫ লাখ টাকা জরিমানা
- দর বৃদ্ধির শীর্ষে সায়হাম কটন
- ডমিনেজ স্টিলের ৩ কোটি শেয়ার হস্তান্তরে বিএসইসির অনুমোদন
- শেয়ারবাজারে পতন
- পদ্মা ইসলামী লাইফের জীবন বীমা তহবিলে ঘাটতি ৩২৭ কোটি টাকা
- এসইএমএল ফান্ডকে বে-মেয়াদিতে রূপান্তরে বিশেষ সভার ঘোষণা
- সম্পদ বেচবে মাইডাস ফাইন্যান্সিং
- ওয়ালটনের লভ্যাংশ ঘোষনা
- লেনদেনে ফিরেছে ম্যারিকো
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি














