চুমুতে সম্মতি ছিল না হেরমোসোর, স্পেনের হয়ে বিশ্বজয়ীদের না খেলার সিদ্ধান্ত
বলে মনে করেন স্পেনের হয়ে নারী বিশ্বকাপজয়ী তারকা হেনি হেরমোসো। নারী বিশ্বকাপে স্পেন চ্যাম্পিয়ন হওয়ার পর বিজয়মঞ্চে হেরমোসোর ঠোঁটে চুমু দিয়েছিলেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি লুইস রুবিয়ালেস।
এ নিয়ে বেশ কিছুদিন ধরেই তুমুল বিতর্ক চলছে। রুবিয়ালেস জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে হেরমোসো বলেছেন, চুমুতে তাঁর সম্মতি ছিল না। পরিস্থিতি এতে আরও জটিল হয়েছে।
স্প্যানিশ মিডফিল্ডার হেনি হেরমোসোর ঠোঁটে চুমু দেন রুবিয়ালেস। নারী বিশ্বকাপ ফাইনাল শেষেস্পেনের হয়ে নারী বিশ্বকাপজয়ী ২৩ জন খেলোয়াড়সহ মোট ৮১ জন খেলোয়াড় ধর্মঘটের ডাক দিয়েছেন। ‘নেতৃত্ব’ পরিবর্তন না হওয়া পর্যন্ত, অর্থাৎ রুবিয়ালেস পদত্যাগ না করা পর্যন্ত এসব খেলোয়াড় স্পেনের হয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। ৪৬ বছর বয়সী রুবিয়ালেসকে বরখাস্ত করতে আইনি প্রক্রিয়া শুরু করেছে স্পেন সরকার। ফিফাও শৃঙ্খলা ভাঙার জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনে (আরএফইএফ) গতকাল বিশেষ সভায় রুবিয়ালেসের পদত্যাগের আশা করেছিলেন অনেকেই। কিন্তু কিন্তু সভায় রুবিয়ালেস বলেছেন, ‘আমি পদত্যাগ করব না। কিছুতেই না।’ রুবিয়ালেসের দাবি, তাঁকে দোষী বানানো হচ্ছে। এটা তাঁর প্রাপ্য নয়।
নারী বিশ্বকাপের বিজয়মঞ্চে চুমুর সেই ঘটনা নিয়ে রুবিয়ালেস দাবি করেন, ‘হেনিই আমাকে এতটা উচ্ছ্বসিত করেছিল। বলেছিলাম, পেনাল্টিটা ভুলে যাও (মেরি আর্পস যেটা সেভ করেছিল) এবং ছোট্ট একটা “পেক” (দ্রুত চুমু, যেটা গালের পাশে দেয়) হবে? সে বলেছিল ঠিক আছে। চুমুটা ছিল স্বতঃস্ফূর্ত, পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে সম্মতিসূচক। এটাই মূল ব্যাপার। সম্মতিসূচক চুমু কি আমাকে এই ঝামেলা থেকে উদ্ধার করতে যথেষ্ট নয়?’
কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া বিবৃতিতে হেরমোসোর দাবি অন্য রকম, ‘আমি পরিষ্কার করে বলতে চাই, লুইস রুবিয়ালেস তাঁর বক্তব্যে যা যা দাবি করেছেন, বিশেষ করে সম্মতিসূচক চুমুর ব্যাপারটি—তাঁর সঙ্গে এমন কোনো কথাবার্তাই হয়নি। এগুলো মিথ্যা এবং নিজের সুবিধার জন্য কাউকে নিয়ন্ত্রণ করার যে সংস্কৃতি তিনি গড়ে তুলেছেন, সেটারই অংশ। আমি এটি জানানোর প্রয়োজন অনুভব করেছি, কারণ আমি বিশ্বাস করি, খেলাধুলা কিংবা যেকোনো কাজের জায়গায় অসম্মতির পরও কেউ যেন এমন আচরণের শিকার না হয়। নিজেকে অসহায় লেগেছে, আবেগে পরিচালিত একজন যৌনতাবাদী মানুষের স্থান-কাল-পাত্র ভুলে যাওয়া আচরণ, যেখানে আমার কোনো সম্মতি ছিল না। সহজ ভাষায়, আমাকে সম্মান দেওয়া হয়নি।’
স্পেনে নারী ফুটবলারদের সংগঠন ‘ফুটপ্রো’র বিবৃতিতে হেরমোসো এবং আরও ৮০ জন ফুটবলার জানিয়েছেন, ‘বর্তমান নেতৃত্ব টিকে থাকলে’ স্পেনের হয়ে তাঁরা খেলবেন না। এর মধ্যে স্পেনের হয়ে নারী বিশ্বকাপজয়ী ২৩ জন খেলোয়াড়ও আছেন। বিবৃতিতে বলা হয়, ‘নারী বিশ্বকাপে পদক দেওয়ার সময় যা কিছু ঘটেছে, তার ভিত্তিতে আমরা বলতে চাই, এই বিবৃতিতে যেসব খেলোয়াড় সই করেছেন, তাঁরা বর্তমান নেতৃত্বের অধীন স্পেনের হয়ে খেলবেন না।’ স্পেনের পরবর্তী ম্যাচ ২২ সেপ্টেম্বর মেয়েদের নেশনস লিগে সুইডেনের বিপক্ষে। স্পেনের ছেলেদের জাতীয় দলে গত বছর অভিষিক্ত বোর্হা ইগলেসিয়াস গতকাল জানিয়েছেন, রুবিয়ালেস সভাপতি থাকা অবস্থায় তিনি স্পেন জাতীয় দলের হয়ে খেলবেন না।
স্পেনের স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি ভিক্টর ফ্রাঙ্কোস গতকাল জানিয়েছেন, শিগগিরই রুবিয়ালেসকে আদালতে দাঁড় করানো হবে। সেখানে তাঁর আচরণের ব্যাখ্যা চাওয়া হবে। আদালত যদি মনে করেন রুবিয়ালেস খেলাধুলার পেশাদার আচরণবিধি ভেঙেছেন, তাহলে তাঁকে বরখাস্ত করা হতে পারে।
পাঠকের মতামত:
- বাংলাদেশের পুরো শেয়ারবাজারের চেয়েও বড় জিয়োর আইপিওতে আবেদন
- ১০০ মিনিটেই সাবস্ক্রাইবড জিয়োর আইপিও
- হাজার কোটি টাকার বন্ড কেলেঙ্কারি: নিরীক্ষককে এফআরসিতে পাঠাচ্ছে বিএসইসি
- ভারতের শেয়ারবাজারে বড় পতন
- দুর্গাপূজায় ৫ দিনের ছুটি শুরু
- জিকিউ বলপেনের বকেয়া কর-ভ্যাট ১৪ লাখ টাকা
- বিজিআইসির ইপিএস বেড়েছে
- লাফার্জহোলিসমের ব্যবসায় ধস : অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা
- ৭ প্রতিষ্ঠানকে ঘাটতি পূরণের সময়, ৪টির কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত
- কমোডিটি ডেরিভেটিভস ব্রোকার হচ্ছে ৬ প্রতিষ্ঠান
- আইপিও ছাড়াই তালিকাভুক্তি, শেয়ারের দামে ২৫% ছাড় বাধ্যতামূলক
- শেয়ারবাজারে উত্থান
- দুলামিয়া কটনের লভ্যাংশ ঘোষনা
- শার্প ইন্ডাস্ট্রিজের ‘নো’ ডিভিডেন্ড
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে
- কাশেম ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা
- মতিন স্পিনিং মিলসের লভ্যাংশ ঘোষণা
- দরপতনে বিপর্যস্ত শেয়ারবাজার, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বিনিয়োগকারীরা
- ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন
- দর পতনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- শেয়ারবাজারে পতন
- দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- সোনালী আঁশের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- রেনাটার লভ্যাংশ ঘোষণা
- বড় আইপিও নিয়ে আসছে মুকেশ আম্বানির জিয়ো
- ইভিন্স টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- তৃতীয় প্রান্তিকে মুনাফার ঘাটতি কাটিয়ে উদ্বৃত্তে ডেল্টা লাইফ
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের মূল্য বাড়ল ৯৪০ কোটি টাকা
- লিন্ডে বিডির মুনাফা কমেছে
- সাবমেরিন কেবলের ৪৭.৫০% লভ্যাংশ ঘোষনা
- তাসিয়া সিকিউরিটিজের সম্পদ ও গ্রাহক হিসাব তদন্তের আওতায়
- বিকন ফার্মার ১১% লভ্যাংশ ঘোষনা
- বাজার মূলধন কমেছে ৯৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৫৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- শেয়ারবাজার উত্থান
- দর পতনের শীর্ষে বিআইএফসি
- দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট নিটিং
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- সায়হাম টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- নাহি অ্যালুমিনিয়ামের ২.২৫% লভ্যাংশ ঘোষনা
- বিএসআরএম লিমিটেডের ৫৫% লভ্যাংশ ঘোষনা
- ফারইস্ট নিটিংয়ের ৬% লভ্যাংশ ঘোষনা
- শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে
- দর বুদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন
- ইভিন্স টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- কারন ছাড়াই আজিজ পাইপসের অস্বাভাবিক দর বৃদ্ধি
- শেয়ারবাজারে উত্থান
- ২০ কোটি টাকার পাঁচ সম্পত্তির মূল্য নির্ধারণ করবে উত্তরা ফাইন্যান্স
- ডিবিএইচ ফাইন্যান্সের ইপিএস বেড়েছে
- অর্থমন্ত্রীর আশ্বাসে চাঙা ভারতের শেয়ারবাজার, সূচক বাড়ল ১১০০ পয়েন্ট
- রূপালি লাইফের ৪২ কোটি টাকা আত্মসাত
- লভ্যাংশের টাকা পৃথক ব্যাংক হিসাবে না রাখলে শাস্তি
- ব্লক মার্কেটে ৩৯ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে উত্থান
- ইভিন্স টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- ডেসকোর ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
- এপেক্স ট্যানারির ‘নো ডিভিডেন্ড’
- ভারতের শেয়ারবাজারে বড় পতন
- খেলাপি হয়েও বিশেষ সুবিধা : বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানের ঋণ ও এলসিতে ছাড়
- লোগো নকল করে বিনিয়োগকারীদের ফাঁদে ফেলছে প্রতারকরা
- সাধারণ শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ কমিয়ে অনুমোদন
- শেয়ারবাজারে পতন
- দর পতনের শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- দর বৃদ্ধির শীর্ষে এম এল ডাইং
- ব্লক মার্কেটে ১০ কোটি টাকার লেনদেন
- ইভিন্স টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- রবির ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএএ’, স্বল্পমেয়াদে ‘এসটি-১’
- ১৪ হাজার বিনিয়োগকারীর শেয়ার গায়েব : সালতা ক্যাপিটালের বিরুদ্ধে মামলা
- আইটি কনসালটেন্টসের লভ্যাংশ ঘোষণা
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি














