ঢাকা, রবিবার, ২ আগস্ট ২০২৬

ঢাকা ব্যাংকের ইপিএস কমেছে

২০২৬ আগস্ট ০২ ১০:২৬:৩১
ঢাকা ব্যাংকের ইপিএস কমেছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংকের চলতি অর্থবছরের ৬ মাসের (জানুয়ারি-জুন ২০২৬) ব্যবসায় ১৩ শতাংশ পতন হয়েছে।

কোম্পানির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে এসব জানা গেছে।

কোম্পানিটির ৬ মাসে সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৯৫ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১.০৯ টাকা। এতে করে ইপিএস কমেছে ০.১৪ টাকা বা ১৩ শতাংশ।

ব্যবসায় পতনের কারণ হিসেবে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে পরিচালন আয় কমে যাওয়ার পাশাপাশি আয়কর সংরক্ষণ আগের বছরের একই সময়ের তুলনায় বেশি হওয়ায় কোম্পানিটির ইপিএস কমেছে।

কোম্পানিটির ২য় প্রান্তিকে (এপ্রিল-জুন) সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৩৮ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.২৯ টাকা। এতে করে ইপিএস বেড়েছে ০.০৯ টাকা বা ৩১ শতাংশ।

গত ৩০ জুন কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩.৪৬ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে