শেয়ারবাজারে আতঙ্কের আগস্ট
দেশের শেয়ারবাজারে সদ্য সমাপ্ত আগস্ট মাস ছিল বিনিয়োগকারীদের জন্য হতাশা ও আতঙ্কের। এ মাসে বাজারের প্রধান মূল্যসূচক কমেছে প্রায় ৩০০ পয়েন্ট। একই সঙ্গে ডিএসইর বাজার মূলধন থেকে উধাও হয়েছে ১০ হাজার ৩৯৪ কোটি টাকার বেশি। দরপতনের সঙ্গে পাল্লা দিয়ে শেয়ার কেনাবেচার পরিমাণও প্রায় অর্ধেকে নেমে এসেছে। এতে বাজারে তারল্য ও বিনিয়োগকারীদের আস্থার সংকট আরও স্পষ্ট হয়ে উঠেছে।
বাজারসংশ্লিষ্টদের মতে, নতুন মার্জিন ঋণ নীতি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হওয়া অনিশ্চয়তা, নিয়ন্ত্রক সংস্থার বাজারে হস্তক্ষেপে অনীহা, ডিএসইর আকস্মিকভাবে কয়েকটি ব্রোকারেজ হাউজে পরিদর্শন এবং আতঙ্কে শেয়ার বিক্রির প্রবণতা আগস্টের দরপতনকে আরও তীব্র করেছে। এর সঙ্গে জ্বালানি ও বিদ্যুৎ সংকট, কাঁচামালের মূল্যবৃদ্ধি, ব্যাংক খাতের অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা বাজারের পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে।
আগস্টের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সিকিউরিটিজের বাজার মূলধন ছিল ৭ লাখ ৫ হাজার ১৩৩ কোটি ৯৪ লাখ টাকা। মাসের শেষ কার্যদিবস ৩১ আগস্ট লেনদেন শেষে তা কমে দাঁড়ায় ৬ লাখ ৯৪ হাজার ৭৩৯ কোটি ২৬ লাখ টাকা। অর্থাৎ মাত্র এক মাসের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ১০ হাজার ৩৯৪ কোটি ৬৮ লাখ টাকা।
বাজার মূলধনের এই পতনের সরাসরি প্রভাব পড়েছে বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে। আগস্টজুড়ে শেয়ারদর কমায় সম্মিলিতভাবে বিনিয়োগকারীদের হাতে থাকা শেয়ারের বাজারমূল্য ১০ হাজার কোটি টাকার বেশি কমেছে।
আগস্টের শুরুতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ছিল ৫ হাজার ৮৯৬ পয়েন্টে। ৩১ আগস্ট লেনদেন শেষে সূচকটি নেমে আসে ৫ হাজার ৫৯৮ পয়েন্টে। ফলে এক মাসে সূচক কমেছে ২৯৮ পয়েন্ট, যা প্রায় ৫ শতাংশ পতনের সমান।
সূচক ও বাজার মূলধনের পতনের পাশাপাশি লেনদেনের বড় ধরনের সংকোচনও বাজারের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আগস্টের শুরুতে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৩ কোটি ৪৪ লাখ টাকা। মাসের শেষ কার্যদিবসে তা নেমে আসে মাত্র ৪৭৭ কোটি ২৫ লাখ টাকায়। অর্থাৎ এক মাসে লেনদেন কমেছে ৫৬৬ কোটি ১৯ লাখ টাকা বা প্রায় ৫৪ শতাংশ।
সাধারণত দরপতনের সময় লেনদেন স্বাভাবিক থাকলে বাজারে ক্রেতার উপস্থিতি বজায় থাকে। এতে কম দামে বিনিয়োগের মাধ্যমে বাজার ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়। কিন্তু দরপতনের সঙ্গে লেনদেনও দ্রুত কমে গেলে তা বাজারে ক্রেতার সংকট, তারল্য সংকট এবং বিনিয়োগকারীদের আস্থাহীনতার বড় সংকেত হিসেবে দেখা হয়। আগস্টে শেয়ারবাজারে ঠিক এমন পরিস্থিতিই দেখা গেছে।
এ বিষয়ে ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, শেয়ারবাজারের উন্নয়নে বিএসইসি ও ডিএসই নিয়মিতভাবে কাজ করছে। কোনো ব্রোকারেজ হাউজ থেকে যেন আরেকটি ক্রেস্ট সিকিউরিটিজের মতো পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য কিছু ব্রোকারেজ হাউজে আকস্মিক পরিদর্শন করা হচ্ছে। তবে বিষয়টি অনেকে ভুলভাবে বুঝে আতঙ্কিত হচ্ছেন।
তিনি বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিও শেয়ারবাজারের জন্য সহায়ক ছিল না। জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কারণে উৎপাদন ব্যাহত হয়েছে। পাশাপাশি কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয়ও বেড়েছে।
এসব কারণে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির মুনাফায় চাপ তৈরি হয়েছে বলে জানান ডিএসইর এই পরিচালক। এর ফলে কোম্পানিগুলোর ভবিষ্যৎ আয় ও লভ্যাংশ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বেড়েছে। যার নেতিবাচক প্রভাব পড়েছে শেয়ারের দামে।
এক মাসে বাজার মূলধন ১০ হাজার কোটি টাকার বেশি কমে যাওয়া এবং লেনদেন ৫৪ শতাংশ কমে আসা শেয়ারবাজারের দুর্বলতার গভীরতাই তুলে ধরছে। শুধু সূচক বাড়িয়ে এই পরিস্থিতি থেকে বাজারকে বের করে আনা সম্ভব নয়। বরং বাজারে নতুন অর্থপ্রবাহ বাড়ানো এবং বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ।
বাজারসংশ্লিষ্টদের মতে, নীতিগত অনিশ্চয়তা দূর করা, বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা, বাজারে তারল্য বাড়ানো এবং তালিকাভুক্ত কোম্পানিগুলোর মৌলভিত্তি শক্তিশালী করার উদ্যোগ নেওয়া জরুরি। এসব ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ ছাড়া শেয়ারবাজারের চলমান মন্দাভাব কাটিয়ে ওঠা কঠিন হবে।
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে আতঙ্কের আগস্ট
- বিএসইসির ১৩ কর্মকর্তার পরিচালক পদে পদোন্নতি
- ২০২৮ সালের জানুয়ারিতে ডিএসইতে ডেরিভেটিভস লেনদেনের সম্ভাবনা
- দর পতনের শীর্ষে ইয়াকিন পলিমার
- ব্লক মার্কেটে ৫৫ কোটি টাকার লেনদেন
- আইপিডিসি ফাইন্যান্সের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- প্রিমিয়ার লিজিংয়ের এজিএমের তারিখ পরিবর্তন
- ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- এজিএম এর তারিখ জানিয়েছে বিআইএফসি
- লাভেলোর শেয়ার কারসাজি, জরিমানা ২ কোটি ২০ লাখ টাকা
- ধসের বাজারে চিনির শেয়ারে উল্লম্ফন
- ফনিক্স ফাইন্যান্সের তারল্য ঘাটতি ১,৬৮৮ কোটি টাকা
- বাজারে হস্তক্ষেপ করবে না বিএসইসি: মাসুদ খান
- সোমবারও শেয়ারবাজারে পতন
- দর পতনের শীর্ষে এশার্প ইন্ড্রাস্ট্রিজ
- দর বৃদ্ধির শীর্ষে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ২৬ কোটি টাকার লেনদেন
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ছেলেমেয়েদের ১ কোটি ৯৫ লাখ শেয়ার উপহার দেবেন মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা
- ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের নতুন এমডি মোহাম্মদ খোরশেদ আলম
- বিএসইসির তদন্তের পর শার্প ও আমরা টেকের শেয়ারে বড় পতন
- সময়মতো অডিট রিপোর্ট না দেওয়ায় অ্যালায়েন্স ক্যাপিটালকে ৫ লাখ টাকা জরিমানা
- দর বৃদ্ধির শীর্ষে সায়হাম কটন
- ডমিনেজ স্টিলের ৩ কোটি শেয়ার হস্তান্তরে বিএসইসির অনুমোদন
- শেয়ারবাজারে পতন
- পদ্মা ইসলামী লাইফের জীবন বীমা তহবিলে ঘাটতি ৩২৭ কোটি টাকা
- এসইএমএল ফান্ডকে বে-মেয়াদিতে রূপান্তরে বিশেষ সভার ঘোষণা
- সম্পদ বেচবে মাইডাস ফাইন্যান্সিং
- ওয়ালটনের লভ্যাংশ ঘোষনা
- লেনদেনে ফিরেছে ম্যারিকো
- পাওনা পরিশোধের আগে ক্রেস্টের নতুন ‘প্ল্যান অব অ্যাকশন’ বিবেচনা করবে না বিএসইসি
- আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে বকেয়া দাবি পরিশোধ
- বাজার মূলধন কমেছে ৬ হাজার ৪৯৪ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ৯৭ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- বিএসইসির নির্বাহী পরিচালকদের দায়িত্বে রদবদল
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে মেঘনা কনডেন্স মিল্ক
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- সর্বোচ্চ লেনদেন শার্প ইন্ডাস্ট্রিজে
- ডিইপিজেড ডেটা সেন্টার সম্প্রসারণে জমি কিনবে ডাচ-বাংলা ব্যাংক
- আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩ চালু
- মূলধন বাড়াবে ডাচ্-বাংলা ব্যাংক
- সিটি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- ম্যারিকোর লেনদেন বন্ধ
- ইসলামী ইন্স্যুরেন্সের এজিএম স্থগিত
- ৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- মুনাফার আড়ালে সংকট: স্টাফদের বেতনও আসে না মূল ব্যবসায়
- বুধবার শেয়ারবাজার বন্ধ
- শেয়ারবাজারে পতন অব্যাহত
- দর বৃদ্ধির শীর্ষে জিকিউ বলপেন
- বৃহস্পতিবার ম্যারিকোর লেনদেন বন্ধ
- ব্লক মার্কেটে ২৬ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সিটি ব্যাংকের পরিচালকের সংখ্যা বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং মান প্রকাশ
- স্পট ইন্সপেকশনের জন্য যৌথ প্যানেল গঠন
- দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- শেয়ারবাজারে বড় পতন
- আইপিও অর্থ অপব্যবহারে ৫ পরিচালককে ১০০ কোটি টাকা জরিমানা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎকেন্দ্র করবে জিবিবি পাওয়ার
- স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ
- এমারেল্ড অয়েলে পরিবর্তন
- ডিএসইকে তোয়াক্কা করল না তুং হাই নিটিং
- নজরে মার্চেন্ট ব্যাংক, ৩০ বছরের পুরোনো বিধিমালা বদলানোর উদ্যোগ
- সংস্কারে ‘থ্রি-আর’, শেয়ারবাজার ঘুরে দাঁড়াতে পাঁচ বছরের মহাপরিকল্পনা
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- শেয়ারবাজারে বড় পতন
- রূপালি লাইফের উদ্যোক্তার বিক্রির ঘোষণা
- রূপালি লাইফের উদ্যোক্তার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি দেশে আনবে রানার, উৎপাদনের প্রস্তুতিও এগোচ্ছে
- প্রেফারেন্স শেয়ার ছাড়বে রানার
- লেনদেনে ফিরেছে দুই কোম্পানি
- মূলধন ঘাটতি কাটাতে সময় চায় মার্চেন্ট ব্যাংকগুলো
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি














