লাভেলোর শেয়ার কারসাজি, জরিমানা ২ কোটি ২০ লাখ টাকা
তালিকাভুক্ত তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের শেয়ার নিয়ে কারসাজির ঘটনায় আট ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে মোট প্রায় ২ কোটি ২০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই ঘটনায় কোম্পানিটির চেয়ারম্যান, তাঁর এক নিকটাত্মীয় ও একটি পারিবারিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কারসাজির ঘটনায় চীনা উদ্যোক্তা ঝুয়াং লিফেং ও প্যারামাউন্ট ইন্স্যুরেন্সকে সতর্ক করার সিদ্ধান্তও নিয়েছে কমিশন। তদন্তে ঝুয়াং লিফেংয়ের দুই প্রতিষ্ঠান লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ ও সিবিসি ক্যাপিটাল অ্যান্ড ইক্যুইটি ম্যানেজমেন্টের সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে বিএসইসি।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, লাভেলোর শেয়ার লেনদেনে কারসাজির দায়ে লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজকে ১৪ লাখ ৬৬ হাজার, সিবিসি ক্যাপিটাল অ্যান্ড ইক্যুইটি ম্যানেজমেন্টকে ৭ লাখ ৫০ হাজার, এইচএম রুবাইয়াতকে ৬ লাখ ৮২ হাজার, শায়লা আক্তারকে ৪ লাখ ৯৪ হাজার এবং রাজন কুমার সাহাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া তাসলিমা কাননকে ৩৩ লাখ, মো. মাসুদ রানাকে ৩৫ লাখ ৫০ হাজার, আবু সাদাত মো. ফয়সালকে ৪৫ লাখ, আদিবা আজাদকে ১৪ লাখ ৮০ হাজার এবং মোহাম্মদ আরিফ হোসাইনকে ৫৫ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে অর্থদণ্ডের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ১৯ লাখ ৯৭ হাজার টাকা।
শেয়ারের দাম বেড়েছিল ২৫৭ শতাংশ
বিএসইসির তদন্তে ২০২৪ সালের ২৯ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত লাভেলোর শেয়ার লেনদেনে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের তথ্য পাওয়া গেছে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৪ সালের ২৯ জানুয়ারি কোম্পানিটির শেয়ারের দাম ছিল ২৯ টাকা ৮০ পয়সা। মাত্র সাড়ে পাঁচ মাসের ব্যবধানে ১৫ জুলাই তা বেড়ে ১০৬ টাকা ৪০ পয়সায় পৌঁছায়। অর্থাৎ এ সময়ে শেয়ারটির দাম বেড়েছে ৭৬ টাকা ৬০ পয়সা বা প্রায় ২৫৭ শতাংশ।
বিএসইসির তদন্তে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যোগসাজশের মাধ্যমে শেয়ার লেনদেন করে অবৈধভাবে মুনাফা নেওয়ার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে কমিশন।
তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ১৭(ই)(২) ও ১৭(ই)(৫) ধারা, কমিশনের ২০১০ সালের ১৪ জুলাইয়ের নোটিফিকেশন এবং সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ বিধিমালা, ২০২২-এর বিধি ৫(১) লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে।
মামলা হবে কার বিরুদ্ধে
কারসাজির ঘটনায় লাভেলো আইসক্রিমের চেয়ারম্যান শামীমা নার্গিস হক, তাঁর নিকটাত্মীয় মো. জাহেদুল হক এবং পারিবারিক প্রতিষ্ঠান তৌফিকা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে চীনা উদ্যোক্তা ঝুয়াং লিফেং ও প্যারামাউন্ট ইন্স্যুরেন্সকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ঝুয়াং লিফেং দীর্ঘদিন ধরে বাংলাদেশে বসবাসরত একজন চীনা উদ্যোক্তা। পোশাক ও আর্থিক খাতেও তাঁর ব্যবসায়িক কার্যক্রম রয়েছে।
তবে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম জানিয়েছেন, লাভেলোর শেয়ার কারসাজির অভিযোগে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এখনো মামলা করা হয়নি। বিষয়টি পর্যালোচনা করে আইন বিভাগ পরবর্তী সিদ্ধান্ত নেবে।
কারসাজির বিরুদ্ধে কঠোর অবস্থান
বাজারে স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কারসাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের কথা জানিয়েছে বিএসইসি। কমিশনের এনফোর্সমেন্ট বিভাগ এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক আল-আমিন মনে করেন, শুধু জরিমানা করলে তা আদায়ে দীর্ঘসূত্রতা তৈরি হতে পারে। তবে অভিযোগের ধরন ও অপরাধের মাত্রা বিবেচনায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে মামলা করা হলে বাজারে অযথা আতঙ্ক তৈরির কারণ নেই।
তাঁর মতে, মামলা করার আগে কমিশনকে আইনি ভিত্তি ও সংশ্লিষ্ট ধারাগুলো যথাযথভাবে পর্যালোচনা করতে হবে। সিদ্ধান্তটি যদি দুর্বল আইনি ভিত্তির ওপর নেওয়া হয়, তাহলে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট তৈরি হতে পারে।
এর আগে গত ১৮ আগস্ট ‘কারসাজির বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে’ শিরোনামে আগামীর সময়কে দেওয়া সাক্ষাৎকারে বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান জানিয়েছিলেন, গুরুতর ও উচ্চপ্রোফাইলের ঘটনায় প্রয়োজন হলে ফৌজদারি মামলা করা হবে। লাভেলোর ঘটনায় কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্ত সেই অবস্থানের বাস্তব প্রয়োগেরই ইঙ্গিত দিচ্ছে।
পাঠকের মতামত:
- লাভেলোর শেয়ার কারসাজি, জরিমানা ২ কোটি ২০ লাখ টাকা
- ধসের বাজারে চিনির শেয়ারে উল্লম্ফন
- ফনিক্স ফাইন্যান্সের তারল্য ঘাটতি ১,৬৮৮ কোটি টাকা
- বাজারে হস্তক্ষেপ করবে না বিএসইসি: মাসুদ খান
- সোমবারও শেয়ারবাজারে পতন
- দর পতনের শীর্ষে এশার্প ইন্ড্রাস্ট্রিজ
- দর বৃদ্ধির শীর্ষে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ২৬ কোটি টাকার লেনদেন
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ছেলেমেয়েদের ১ কোটি ৯৫ লাখ শেয়ার উপহার দেবেন মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা
- ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের নতুন এমডি মোহাম্মদ খোরশেদ আলম
- বিএসইসির তদন্তের পর শার্প ও আমরা টেকের শেয়ারে বড় পতন
- সময়মতো অডিট রিপোর্ট না দেওয়ায় অ্যালায়েন্স ক্যাপিটালকে ৫ লাখ টাকা জরিমানা
- দর বৃদ্ধির শীর্ষে সায়হাম কটন
- ডমিনেজ স্টিলের ৩ কোটি শেয়ার হস্তান্তরে বিএসইসির অনুমোদন
- শেয়ারবাজারে পতন
- পদ্মা ইসলামী লাইফের জীবন বীমা তহবিলে ঘাটতি ৩২৭ কোটি টাকা
- এসইএমএল ফান্ডকে বে-মেয়াদিতে রূপান্তরে বিশেষ সভার ঘোষণা
- সম্পদ বেচবে মাইডাস ফাইন্যান্সিং
- ওয়ালটনের লভ্যাংশ ঘোষনা
- লেনদেনে ফিরেছে ম্যারিকো
- পাওনা পরিশোধের আগে ক্রেস্টের নতুন ‘প্ল্যান অব অ্যাকশন’ বিবেচনা করবে না বিএসইসি
- আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে বকেয়া দাবি পরিশোধ
- বাজার মূলধন কমেছে ৬ হাজার ৪৯৪ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ৯৭ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- বিএসইসির নির্বাহী পরিচালকদের দায়িত্বে রদবদল
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে মেঘনা কনডেন্স মিল্ক
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- সর্বোচ্চ লেনদেন শার্প ইন্ডাস্ট্রিজে
- ডিইপিজেড ডেটা সেন্টার সম্প্রসারণে জমি কিনবে ডাচ-বাংলা ব্যাংক
- আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩ চালু
- মূলধন বাড়াবে ডাচ্-বাংলা ব্যাংক
- সিটি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- ম্যারিকোর লেনদেন বন্ধ
- ইসলামী ইন্স্যুরেন্সের এজিএম স্থগিত
- ৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- মুনাফার আড়ালে সংকট: স্টাফদের বেতনও আসে না মূল ব্যবসায়
- বুধবার শেয়ারবাজার বন্ধ
- শেয়ারবাজারে পতন অব্যাহত
- দর বৃদ্ধির শীর্ষে জিকিউ বলপেন
- বৃহস্পতিবার ম্যারিকোর লেনদেন বন্ধ
- ব্লক মার্কেটে ২৬ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সিটি ব্যাংকের পরিচালকের সংখ্যা বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং মান প্রকাশ
- স্পট ইন্সপেকশনের জন্য যৌথ প্যানেল গঠন
- দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- শেয়ারবাজারে বড় পতন
- আইপিও অর্থ অপব্যবহারে ৫ পরিচালককে ১০০ কোটি টাকা জরিমানা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎকেন্দ্র করবে জিবিবি পাওয়ার
- স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ
- এমারেল্ড অয়েলে পরিবর্তন
- ডিএসইকে তোয়াক্কা করল না তুং হাই নিটিং
- নজরে মার্চেন্ট ব্যাংক, ৩০ বছরের পুরোনো বিধিমালা বদলানোর উদ্যোগ
- সংস্কারে ‘থ্রি-আর’, শেয়ারবাজার ঘুরে দাঁড়াতে পাঁচ বছরের মহাপরিকল্পনা
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- শেয়ারবাজারে বড় পতন
- রূপালি লাইফের উদ্যোক্তার বিক্রির ঘোষণা
- রূপালি লাইফের উদ্যোক্তার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি দেশে আনবে রানার, উৎপাদনের প্রস্তুতিও এগোচ্ছে
- প্রেফারেন্স শেয়ার ছাড়বে রানার
- লেনদেনে ফিরেছে দুই কোম্পানি
- মূলধন ঘাটতি কাটাতে সময় চায় মার্চেন্ট ব্যাংকগুলো
- ঋণের চেয়ে বিনিয়োগে ঝুঁকছে এনসিসি ব্যাংক, মুনাফায় ভিন্ন চিত্র
- বাজার মূলধন কমেছে ৩ হাজার ৮০৩ কোটি টাকা
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- দর পতনের শীর্ষে জিবিবি পাওয়ার
- শেয়ারবাজারে উত্থান
- দর বৃদ্ধির শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- লাভেলোর শেয়ার কারসাজি, জরিমানা ২ কোটি ২০ লাখ টাকা
- ধসের বাজারে চিনির শেয়ারে উল্লম্ফন
- ফনিক্স ফাইন্যান্সের তারল্য ঘাটতি ১,৬৮৮ কোটি টাকা














