ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন

২০২৬ সেপ্টেম্বর ১০ ১৭:৩৫:১৩
ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ব্লক মার্কেটে ৩৭ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির ৩৭ কোটি ৯ লাখ টাকার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৯৬ লাখ ২ হাজার ৩৪৮ টি শেয়ার ৯০ বার হাত বদলের মাধ্যমে ৩৭ কোটি ৯ লাখ টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আইপিডিসি ফাইন্যান্সের ৭ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। এরপরে দ্বিতীয় পূবালি ব্যাংকের ৭ কোটি ৪৮ লাখ টাকার এবং তৃতীয় সর্বোচ্চ বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৫ কোটি ৪২ লাখ টাকার লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে