ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য

২০২৬ সেপ্টেম্বর ১০ ১৭:৪৩:২৭
গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য দেখা গেছে। এদিন টপটেন গেইনারের ৮টি বা ৮০ শতাংশ কোম্পানি মিউচ্যুয়াল ফান্ডের।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনারের তালিকায় উঠে আসা ফান্ডগুলোর মধ্যে- সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৯.৭২ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.২০ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.৮২ শতাংশ, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৬.৩৫ শতাংশ, গোল্ডেন জুবেলী মিউচ্যুয়াল ফান্ডের ৬.১০ শতাংশ, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৫.৮৮ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৫.৮৮ শতাংশ ও আইসিবি এএমসিএল সেকেন্ড ‍মিউচ্যুয়াল ফান্ডের ৫.৮০ শতাংশ ইউনিট দর বেড়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে