ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

আইবিবিএল শরিয়াহ ফান্ডের পাওনা দাবির আহ্বান 

২০২৬ সেপ্টেম্বর ১৬ ০৯:৪৩:১৪
আইবিবিএল শরিয়াহ ফান্ডের পাওনা দাবির আহ্বান 

এসইএমএল-আইবিবিএল শরিয়াহ ফান্ডের কোনো ইউনিটধারীর লভ্যাংশ, ফেরতযোগ্য অর্থ বা অন্য কোনো পাওনা থাকলে তা আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে বলা হয়েছে। তহবিলটির সম্পদ ব্যবস্থাপক স্ট্র্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড এ তথ্য জানিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ৭ মে ২০২৬ তারিখের আদেশের ১০ নম্বর ধারার পরিপ্রেক্ষিতে তহবিলটির সঙ্গে সংশ্লিষ্ট সব ইউনিটধারী ও অন্যান্য দাবিদারকে তাদের পাওনা বা দাবির পূর্ণাঙ্গ বিবরণ জমা দিতে বলা হয়েছে।

লভ্যাংশ, ফেরতযোগ্য অর্থ বা তহবিলের কাছে থাকা অন্য কোনো পাওনা ও দাবির ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রসহ আবেদন করতে হবে। এ জন্য আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।

দাবি জমা দিতে হবে স্ট্র্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের কার্যালয়ে। ঠিকানা—ফাইন্যান্স স্কয়ার, ১৪ তলা, প্লট-২২/এ, সড়ক নম্বর ১০২ ও ১০৩, ব্লক-সিইএন (ডি), গুলশান, ঢাকা-১২১২।

এ ছাড়া প্রতিষ্ঠানের ই-মেইল ঠিকানায়ও দাবি পাঠানো যাবে।

ফান্ডটির সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে স্ট্র্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে