ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ইস্টার্ণ ব্যাংক

২০২৬ সেপ্টেম্বর ২৬ ১৩:২৫:২০
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ইস্টার্ণ ব্যাংক

বিদায়ী সপ্তাহে (১৩-১৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ হাজার ৯২৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার ২২.৯৮ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে ৩৮৬ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ২২.৯৮ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।

দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইস্টার্ণ ব্যাংকের শেয়ার। কোম্পানিটির গত সপ্তাহে প্রতিদিন গড়ে ২১ কোটি ৯৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ২.৭৯%।

ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্যান্যগুলোর - শার্প ইন্ড্রাস্ট্রিজের ২.৬৫%, স্কয়ার ফার্মার ২.৫৮%, আইপিডিসি ফাইন্যান্সের ২.৫২%, সায়হাম টেক্সটাইলের ২.৩৯%, এনভয় টেক্সটাইলের ২.১৯%, ডমিনেজের ২.০৮%, প্যারামাউন্ট টেক্সটাইলের ২.০৮%, ওরিয়ন ইনফিউশনের ১.৮৬% ও জিকিউ বলপেনের ১.৮৪% লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে