ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

শেয়ারবাজারে পতন

২০২৬ সেপ্টেম্বর ২৭ ১৬:১৬:০৮
শেয়ারবাজারে পতন

গতসপ্তাহ পতন দিয়ে শেষ হয় শেয়ারবাজারের পথচলা। যে ধারাবাহিকতা বজায় রয়েছে চলতি সপ্তাহের শুরুতেও বা রবিবার। এদিন ৭০ শতাংশের বেশি কোম্পানির দর কমেছে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৫৩৩ পয়েন্ট। যা গত সপ্তাহের শেষদিন ১৮ পয়েন্ট কমেছিল। তবে বুধবার ৫৬ পয়েন্ট বেড়েছিল এবং মঙ্গলবার ১০ পয়েন্ট ও সোমবার ৪২ পয়েন্ট কমেছিল। আর রবিবার ৬০ পয়েন্ বেড়েছিল।

আজ ডিএসইতে ৭২৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৭৫৬ কোটি ৩২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ২৮ কোটি ৯২ লাখ টাকার বা ৪ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭৫ টি বা ১৯.৩৩ শতাংশের। আর দর কমেছে ২৭৭ টি বা ৭১.৩৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৬ টি বা ৯.২৮ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ৩৯ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৬ টির, কমেছে ৯০ টির এবং পরিবর্তন হয়নি ২৩ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৭৮৩ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক বেড়েছিল ৪২ পয়েন্ট।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে