টাটা সন্স পুনর্গঠনের প্রস্তাব, লিস্টিং এড়ানোর পথ খুঁজছে ট্রাস্টস
টাটা গোষ্ঠীর শেয়ারবাজারে তালিকাভুক্তি এড়াতে বড়সড় পুনর্গঠনের প্রস্তাব দিল টাটা ট্রাস্টস। গোষ্ঠীটিতে ৬৬ শতাংশ মালিকানা রয়েছে টাটা ট্রাস্টসের। তাদের প্রস্তাব, টাটা ইলেকট্রনিক্স সিস্টেমস সলিউশনস প্রাইভেট লিমিটেড (টিইএসএস) এবং টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স (টিসিই)-কে হোল্ডিং সংস্থা টাটা সন্স প্রাইভেট লিমিটেডের (টিএসপিএল) সঙ্গে মিলিয়ে দেওয়া হলে, টাটা সন্স কেবল হোল্ডিং সংস্থা হিসেবে নয়, একটি পরিচালন ব্যবসা হিসেবেও গণ্য হবে। ফলে শেয়ারবাজারে নথিভুক্তির বাধ্যবাধকতা এড়ানো সম্ভব হবে।
সম্প্রতি শেয়ারবাজারে তালিকাভুক্ত করার জন্য চাপের মুখে পড়তে হয়েছিল টাটা গোষ্ঠীকে। সেই আবহেই টাটা ট্রাস্টস এই পুনর্গঠন প্রস্তাব দিল। ট্রাস্টগুলি টাটা সন্সের বোর্ডকে প্রস্তাবটি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ করার অনুরোধ জানিয়েছে। এর মধ্যে রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) কাছ থেকে ‘নো-অবজেকশন সার্টিফিকেট (এনওসি)’ বা অনাপত্তি শংসাপত্র সংগ্রহ।
টাটা ট্রাস্টসের চেয়ারম্যান নোয়েল টাটা। তাঁর নেতৃত্বে ট্রাস্টসের প্রস্তাব— টিইএসএস এবং টিসিই-কে টাটা সন্সে মেশানো হলে, পুনর্গঠিত সংস্থাটি আর ‘নন-ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানি (এনবিএফসি)’ বা ‘কোর ইনভেস্টমেন্ট কোম্পানি (সিআইসি)’— কোনওটিরই শর্তাবলি পূরণ করবে না। ফলে থাকবে না নথিভুক্তির বাধ্যবাধকতাও।
টাটা ট্রাস্টস এক বিবৃতিতে জানিয়েছে, “টাটা সন্স প্রাইভেট লিমিটেডের ৬৬ শতাংশ শেয়ারের মালিক হিসেবে টাটা ট্রাস্টস ব্যবসায়িক গোষ্ঠীটির জন্য একটি কৌশলগত পুনর্গঠন পরিকল্পনা করেছে। এই পরিকল্পনা কার্যকর হলে পুনর্গঠিত প্রতিষ্ঠানটি এনবিএফসি বা সিআইসি— কোনওটিরই আওতাভুক্ত হবে না। ফলে থাকবে না নথিভুক্তির বাধ্যবাধকতাও।”
বিবৃতিতে আরও বলা হয়েছে, “টাটা ট্রাস্টসের বিশ্বাস, প্রস্তাবিত পুনর্গঠন এবং নিয়মকানুন মেনে চলার কর্মপরিকল্পনাটি টাটা গোষ্ঠী এবং এর অংশীদারদের জন্য সর্বোত্তম হবে। পাশাপাশি, এটি একটি সিআইসি-র পুনর্গঠনের ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার নিয়ম মেনে চলার একটি বৈধ পদ্ধতিও হবে। সেই অনুযায়ী, টিএসপিএল বোর্ডকে এই প্রস্তাব বিবেচনা ও অনুমোদন করার জন্য এবং প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য চিঠি পাঠিয়েছে টাটা ট্রাস্টস। এর মধ্যে রয়েছে টিএসপিএল-এর প্রস্তাবিত একীভূতকরণ ও পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় এনওসি চেয়ে আরবিআইয়ের কাছে আবেদন করা। টাটা ট্রাস্টস এবং টিএসপিএল যৌথ ভাবে প্রস্তাবিত পুনর্গঠনের সমস্ত বিষয়ে আরবিআইয়ের সঙ্গে আলোচনা এবং যোগাযোগ বজায় রাখবে।”
প্রস্তাবিত কাঠামোটি এমন একটি সাংগঠনিক মডেলের ওপর ভিত্তি করে তৈরি, যা টাটা সন্স তার দীর্ঘ ইতিহাসে বহু দিন ধরে অনুসরণ করেছে। টাটা ট্রাস্টস জানিয়েছে, টাটা সন্সের ১০০ বছরের অস্তিত্বের মধ্যে প্রায় ৮০ বছর ধরেই এর নিজস্ব পরিচালন ব্যবসা এবং পরিচালন আয় ছিল, যা গোষ্ঠীর অন্যান্য ব্যবসা এবং উদ্যোগের অর্থায়নে সহায়তা করত। এর একটি উদাহরণ হল টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস)। ২০০৪ সালের আগে পর্যন্ত টিসিএস ছিল টিএসপিএলের একটি ব্যবসায়িক ভাগ। পরে এটিকে একটি পৃথক সহযোগী সংস্থায় পরিণত করা হয়। টিএসপিএলের অন্যান্য ব্যবসায়িক কার্যক্রমের ক্ষেত্রেও একই ব্যবস্থা ছিল। সেই অনুযায়ী, প্রস্তাবিত পুনর্গঠন প্রক্রিয়ার ফলে টিএসপিএল তার আগের পরিচালন কাঠামোয় ফিরে যাবে। অর্থাৎ, টাটা গোষ্ঠীর একটি হোল্ডিং সংস্থা হিসেবে কাজ করার পাশাপাশি এর নিজস্ব ব্যবসায়িক কার্যক্রম ও আয়ের উৎসও থাকবে। ট্রাস্টগুলির মতে, এই পদক্ষেপটি আরবিআইয়ের সেই আগের শ্রেণিবিন্যাসের (২০০৪-পরবর্তী সময়কালের) সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ হবে, যেখানে টিএসপিএলকে একটি ‘নন-ব্যাঙ্কিং, নন-ফিন্যান্সিয়াল কোম্পানি’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
সম্প্রতি ব্যবসা পরিচালনার দিক থেকে টাটা সন্স এবং টাটা ট্রাস্টসের মধ্যে মতপার্থক্য প্রকট হয়েছে। হোল্ডিং সংস্থার ভবিষ্যৎ কাঠামো এবং টাটা সন্স শেষ পর্যন্ত শেয়ারবাজারে তালিকাভুক্ত হবে কি না, তা নিয়েও সংস্থার বোর্ড দ্বিধাবিভক্ত। সেই আবহেই টাটা সন্সকে এ বার পুনর্গঠনের প্রস্তাব দিল টাটা ট্রাস্টস।
পাঠকের মতামত:
- টাটা সন্স পুনর্গঠনের প্রস্তাব, লিস্টিং এড়ানোর পথ খুঁজছে ট্রাস্টস
- বেক্সিমকোর নতুন পর্ষদ গঠনে বিএসইসির অনাপত্তি
- মশিহর সিকিউরিটিজের ১২২ বিনিয়োগকারী পেলেন ৩.২১ কোটি টাকা
- দর পতনের শীর্ষে হামিদ ফেব্রিক্স
- দর বৃদ্ধির শীর্ষে সায়হাম কটন
- ব্লক মার্কেটে ৫৮ কোটি টাকার লেনদেন
- সায়হাম টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ৬০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই, নতুন যৌথ কোম্পানি গঠন
- বঙ্গজের লভ্যাংশ ঘোষনা
- লভ্যাংশ দেবে না তাল্লু স্পিনিং
- ৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক
- একদিনে বিনিয়োগকারীদের ক্ষতি ৫ লাখ কোটি টাকা
- দর বৃদ্ধির শীর্ষে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স
- ব্রোকারেজের অনিয়মে ক্ষতি : ১৭ হাজার বিনিয়োগকারীর পাশে ডিএসই
- শেয়ারবাজারে পতন
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- এপেক্স স্পিনিংয়ের মেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ফনিক্স ফাইন্যান্স ফান্ডের উদ্যোক্তার ইউনিট বিক্রির ঘোষনা
- বিএসইসির তদন্তের আওতায় এটিসি শরিয়াহ ইউনিট ফান্ড
- বিএসআরএমে বিক্রি-মুনাফায় টানাপোড়েন, ঋণে চাপ
- এনভয় টেক্সটাইলের ৩২.৫০% লভ্যাংশ ঘোষনা
- শেয়ারবাজারে পতন
- এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা
- ঋণ পুনর্গঠনে ৫০০ কোটি টাকার প্রাধিকার শেয়ার ছাড়ছে অ্যাপেক্স ফুটওয়্যার
- ইসলামী ব্যাংকিং শুরু করতে যাচ্ছে আইপিডিসি ফাইন্যান্স
- ইটিপি নির্মাণে মাটি খনন শুরু করেছে অ্যাপেক্স ট্যানারি
- ৭২৭ কোটি টাকার ঋণ-আমানতে প্রমাণ নেই
- বিমা কমিশনের প্রস্তাবে ভারতের শেয়ারবাজারে বড় পতন
- তিন রাষ্ট্রায়ত্ত কোম্পানির বাম্পার লভ্যাংশ
- আইপিও মূল্যের সামান্য ওপরে এনএসইর তালিকাভুক্তি
- শেয়ারবাজারে আসছে র্যানকন মোটরস
- বাজার মূলধন কমেছে ১ হাজার ৮০২ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২২৬ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ইস্টার্ণ ব্যাংক
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে ওয়ালটন হাই-টেক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফান্ড
- লুজারে দূর্বল কোম্পানির দাপট
- গেইনারের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স
- সিনোবাংলার স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
- শেয়ারবাজারে পতন দিয়ে সপ্তাহ শেষ
- বিএটিবিসির ৫০৭৪ কোটি পিস সিগারেট বিক্রি
- ব্লক মার্কেটে ৫১ কোটি টাকার লেনদেন
- গেইনারের শীর্ষে ইউনিক হোটেল
- লুজারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- প্রাইম ইন্স্যুরেন্সের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- প্রাইম ব্যাংকের দুই পরিচালক শেয়ার কিনবে
- উত্থানে ফিরেছে শেয়ারবাজার
- দর বৃদ্ধির শীর্ষে ডমিনেজ
- শেয়ারবাজারে পতন
- বিনিয়োগকারী ক্ষতিপূরণে নতুন সূত্রপাত: ডিএসই পরিচালক ইমন
- ১৭ হাজারের বেশি বিনিয়োগকারীর ক্ষতিপূরণে আইপিএফের বড় উদ্যোগ
- শেয়ারবাজারে একসঙ্গে একাধিক পরিবর্তনের প্রস্তুতি ডিএসইর
- ওরিয়ন ইনফিউশনের অস্বাভাবিক দর বৃদ্ধি
- ব্লকে ১৭ লাখের বেশি
- লিজিং খাতে খেলাপি ঋণের পাহাড়
- আইপিডিসির খেলাপি ঋণ বাড়ছে, কমছে সুদ আয়
- দর পতনের শীর্ষে আনলিমা ইয়ার্ন
- দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইস্টার্ণ ব্যাংক
- শেয়ারবাজারে পতন
- রূপালী লাইফের উদ্যোক্তা বেচলেন ৩ লাখের বেশি শেয়ার
- দুই কোম্পানির লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- লেনদেনে ফিরেছে দুই কোম্পানি
- আইপিও অর্থে অনিয়ম, ১১ জনকে জরিমানা
- দর বৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স
- ব্লক মার্কেটে ১৪ কোটি টাকার লেনদেন
- ইস্টার্ণ ব্যাংকের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- শেয়ারবাজারে উত্থান
- সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- দুই কোম্পানির লেনদেন বন্ধ
- এনভয় টেক্সটাইলের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- মঞ্জুর এলাহির ৩০ লাখের বেশি শেয়ার দুই সন্তানের নামে
- মূল ব্যবসা থেকে সড়ে যাচ্ছে ব্যাংক
- খেলাপি ঋণ বাড়লে মূলধন সংকট আরও গভীর হবে
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি














