ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল

২০২৬ অক্টোবর ০৩ ০৯:৫০:৩১
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল

বিদায়ী সপ্তাহে (২৭ সেপ্টেম্বর-০১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ হাজার ৫৩০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার ২৭.৪ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে ৩৮৩ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ২৭.৪ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।

দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সায়হাম টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির গত সপ্তাহে প্রতিদিন গড়ে ৩১ কোটি ১৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৪.৪১%।

ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্যান্যগুলোর - আইপিডিসি ফাইন্যান্সের ৪.২২%, প্যারামাউন্ট টেক্সটাইলের ৩.২৭%, মালেক স্পিনিংয়ের ২.৬২%, ব্র্যাক ব্যাংকের ২.৩০%, বেক্সিমকো ফার্মার ২.২৯%, এপেক্স স্পিনিংয়ের ২.২৬%, শার্প ইন্ড্রাস্ট্রিজের ২.০৩%, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২.০০% ও এনভয় টেক্সটাইলের ২.০০% লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে