আভিভা ইক্যুইটির বিরুদ্ধে ২০ কোটি টাকা জরিমানা
সিকিউরিটিজ আইন ও বিধিবিধান লঙ্ঘনের দায়ে শেয়ারবাজারের ব্রোকারেজ প্রতিষ্ঠান আভিভা ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডকে ১০ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই ঘটনায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ শহীদুল ইসলামকেও ১০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
একই সঙ্গে প্রতিষ্ঠানটির কর্মকাণ্ডে মানি লন্ডারিং বা অর্থ পাচারের কোনো বিষয় রয়েছে কি না, তা অধিকতর তদন্তের জন্য বিষয়টি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
কমিশনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সদস্যভুক্ত আভিভা ইক্যুইটি ম্যানেজমেন্টকে ১০ কোটি টাকা এবং প্রতিষ্ঠানটির এমডি ও সিইও মোহাম্মদ শহীদুল ইসলামকে আরও ১০ কোটি টাকা অর্থদণ্ড করা হয়েছে।
এ ছাড়া প্রতিষ্ঠানটির কোম্পানি সচিব আরিফ আবদুত তাওয়াব, হিসাব ও অর্থ ব্যবস্থাপক শেখ মোহাম্মদ গোলাম সারোয়ার, উপব্যবস্থাপক বরুণ চন্দ্র সমাদ্দার, সহকারী ব্যবস্থাপক শারমিন আরা, ব্যবস্থাপক মো. আবু রায়হান, কমপ্লায়েন্স কর্মকর্তা মোহাম্মদ মেহেদী মাসুদ ভূঁইয়া এবং অ্যাকাউন্টস ইনচার্জ মোহাম্মদ সাইফুল চৌধুরীকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
সব মিলিয়ে প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর আরোপিত মোট জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে ২০ কোটি ৭ লাখ টাকা।
বিএসইসির সিদ্ধান্তে বলা হয়েছে, তদন্ত প্রতিবেদনে উঠে আসা কর্মকাণ্ডে মানি লন্ডারিংয়ের বিষয়টি আরও তদন্তের প্রয়োজন রয়েছে। এ কারণে বিষয়টি অধিকতর তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সিআইডিতে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
অর্থাৎ, সিকিউরিটিজ আইন লঙ্ঘনের ঘটনায় বিএসইসির জরিমানার পাশাপাশি আভিভা ইক্যুইটির কর্মকাণ্ডে অর্থ পাচার-সংক্রান্ত কোনো অনিয়ম হয়েছে কি না, সেটিও এখন তদন্তের আওতায় আসছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগ।
তথ্য অনুযায়ী, আভিভা ইক্যুইটি ম্যানেজমেন্টের আগের নাম ছিল রিলায়েন্স ব্রোকারেজ সার্ভিস। প্রতিষ্ঠানটি আভিভা ফাইন্যান্সের সহযোগী প্রতিষ্ঠান। আভিভা ফাইন্যান্সের আগের নাম ছিল রিলায়েন্স ফাইন্যান্স।
২০২০ সালে রিলায়েন্স ফাইন্যান্সের নাম পরিবর্তন করে আভিভা ফাইন্যান্স এবং রিলায়েন্স ব্রোকারেজের নাম পরিবর্তন করে আভিভা ইক্যুইটি ম্যানেজমেন্ট করা হয়।
আভিভা ফাইন্যান্সের চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম। তবে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংক তাকে প্রতিষ্ঠানটি থেকে সরিয়ে দেয়।
এর আগে অর্থ কেলেঙ্কারির ঘটনায় অভিযুক্ত পি কে হালদার ২০০৯ সালে আভিভা ফাইন্যান্সের তৎকালীন রিলায়েন্স ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
পাঠকের মতামত:
- আভিভা ইক্যুইটির বিরুদ্ধে ২০ কোটি টাকা জরিমানা
- বিনিয়োগযোগ্য পণ্য না থাকলে শিক্ষা দিয়ে লাভ হবে না
- আইপিও ছাড়াই বড় কোম্পানির তালিকাভুক্তির সুযোগ
- দর বৃদ্ধির শীর্ষে ই-ক্যাবলস
- শেয়ারবাজারে পতন
- প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- আবারও ফনিক্স ফাইন্যান্স ফান্ডের ২০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা
- উত্তরা ফাইন্যান্সে সহযোগী প্রশাসক নিয়োগ
- ইস্টার্ন হাউজিংয়ের লভ্যাংশ ঘোষনা
- দুই বছর ধরে নিফটিতে লোকসান, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারে অনিশ্চয়তা, এফডিতে ৮.৫০% সুদ
- সিটি ইন্স্যুরেন্সের শেয়ারে অস্বাভাবিক উত্থান, তদন্তের নির্দেশ
- অডিট ফি কম নিলে কঠোর ব্যবস্থা, ডিলিস্ট করা হবে: বিএসইসি চেয়ারম্যান
- বিলিয়ন থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে শেয়ারবাজারের বিকল্প নেই
- এনএভির চেয়ে বেশি দামে মিউচুয়াল ফান্ডের ইউনিট, বিনিয়োগকারীদের সতর্ক করল বিএসইসি
- দর বৃদ্ধির শীর্ষে এপেক্স ফুডস
- প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- প্রাইম ব্যাংকের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- এপেক্স ফুডসের লভ্যাংশ ঘোষনা
- এপেক্স স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষনা
- সিঅ্যান্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ
- ডমিনেজ স্টিলের আইপিও অর্থ ব্যবহারে অনিয়মের অভিযোগ
- পাওনা প্রায় ৪০০ কোটি টাকা, স্বল্পমেয়াদি ঋণ ৩২৮ কোটি
- দর বৃদ্ধির শীর্ষে আইসিবি
- আইপিওর সময় কমছে, কাগজের স্বাক্ষরও থাকছে না
- ১২ মাসে বদলে যাবে শেয়ারবাজার : গনি
- শেয়ারবাজারের পতন
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- সায়হাম টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- জিকিউ বলপেনের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- আর্থিক হিসাব প্রকাশ করবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
- বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন আজ
- বাজার মুলধন কমেছে ৪ হাজার ৬৩৬ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৪৪ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফান্ড
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- দর পতনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- শেয়ারবাজারের পতন
- দর বৃদ্ধির শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে আর কাগজ নয়, রিটেইল নির্ভরতাও নয়
- এমটিবির ছয় মাসে ইপিএস কমেছে
- ধানমন্ডিতে বাণিজ্যিক জায়গা কিনবে ইবনে সিনা
- ইবনে সিনার লভ্যাংশ ৭৭% ঘোষনা
- নিরীক্ষকের আপত্তির মধ্যেই ফিনিক্স ফান্ডের অস্বাভাবিক দর বৃদ্ধি
- দর বৃদ্ধির শীর্ষে সমতা লেদার
- প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- শেয়ারবাজারে উত্থান
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ‘এএএ’
- সিটি ব্যাংকের ইজিএম বাতিল
- শাহজালাল ব্যাংকের পরিচালক ১০ লাখ শেয়ার বেচবে
- শেয়ারবাজারের ধসের পর রুপি নামল সর্বনিম্নে
- টাটা সন্স পুনর্গঠনের প্রস্তাব, লিস্টিং এড়ানোর পথ খুঁজছে ট্রাস্টস
- বেক্সিমকোর নতুন পর্ষদ গঠনে বিএসইসির অনাপত্তি
- মশিহর সিকিউরিটিজের ১২২ বিনিয়োগকারী পেলেন ৩.২১ কোটি টাকা
- দর পতনের শীর্ষে হামিদ ফেব্রিক্স
- দর বৃদ্ধির শীর্ষে সায়হাম কটন
- ব্লক মার্কেটে ৫৮ কোটি টাকার লেনদেন
- সায়হাম টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ৬০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই, নতুন যৌথ কোম্পানি গঠন
- বঙ্গজের লভ্যাংশ ঘোষনা
- লভ্যাংশ দেবে না তাল্লু স্পিনিং
- ৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক
- একদিনে বিনিয়োগকারীদের ক্ষতি ৫ লাখ কোটি টাকা
- দর বৃদ্ধির শীর্ষে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স
- ব্রোকারেজের অনিয়মে ক্ষতি : ১৭ হাজার বিনিয়োগকারীর পাশে ডিএসই
- শেয়ারবাজারে পতন
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- এপেক্স স্পিনিংয়ের মেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ফনিক্স ফাইন্যান্স ফান্ডের উদ্যোক্তার ইউনিট বিক্রির ঘোষনা
- বিএসইসির তদন্তের আওতায় এটিসি শরিয়াহ ইউনিট ফান্ড
- বিএসআরএমে বিক্রি-মুনাফায় টানাপোড়েন, ঋণে চাপ
- এনভয় টেক্সটাইলের ৩২.৫০% লভ্যাংশ ঘোষনা
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি














