ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে

২০২৬ অক্টোবর ০৮ ১০:২৬:২৬
সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেন্ট্রাল ইন্স্যুরেন্সের চলতি অর্থবছরের ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৬) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ২৩ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.৭৯ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১.৪৫ টাকা। এতে করে ইপিএস বেড়েছে ০.৩৪ টাকা বা ২৩ শতাংশ।

এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৭৬ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৫২ টাকা। এতে করে ইপিএস বেড়েছে ০.২৪ টাকা বা ৪৬ শতাংশ।

গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫১.৪৩ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে