ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এপেক্স ফুডস

২০২৬ অক্টোবর ০৯ ১৩:১০:৫৬
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এপেক্স ফুডস

গত সপ্তাহে (০৪-০৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে এপেক্স ফুডস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির শেয়ার দর ২৬.৬৬ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন গেইনার তালিকায় শীর্ষে উঠে এসেছে।

সপ্তাহটিতে ডিএসইতে টপটেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - বিডি ল্যাম্পসের ১৭.১০ শতাংশ, আজিজ পাইপের ১২.৯৬ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ১২.৪৬ শতাংশ, সোনালী আঁশে ১২.২৯ শতাংশ, ডেসকোর ১১.৯৫ শতাংশ, ই-ক্যাবলসের ১১.৭৫ শতাংশ, শ্যামপরি সুগার মিলসের ৯.৫৪ শতাংশ, অলটেক্সের ৯.৫২ শতাংশ ও সমতা লেদারের ৮.৯০ শতাংশ শেয়ার দর বেড়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে