তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সে পাওনা-অগ্রিমে আটকা ৪২ কোটি টাকা
শেয়ারবাজারে তালিকাভুক্ত তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির আর্থিক বিবরণীতে একের পর এক ঝুঁকির চিত্র উঠে এসেছে। কোম্পানিটির অগ্রিম বেতনেই আটকে আছে ১৩ কোটি ১১ লাখ টাকা। এক বছরে এ খাতে অর্থ বেড়েছে ৬০ শতাংশের বেশি। এর বাইরে অন্যান্য পাওনা ও অগ্রিমের পরিমাণ ২৬ কোটি টাকার বেশি। সহযোগী প্রতিষ্ঠানের কাছে ঋণ হিসেবে দেওয়া অর্থও পুরোপুরি সমন্বয় হয়নি।
শুধু পাওনা-অগ্রিম নয়, শেয়ারবাজারে বিনিয়োগের বাজারমূল্যও কমেছে প্রায় ৬ কোটি ৯২ লাখ টাকা। এর সঙ্গে যুক্ত হয়েছে ৪৫ কোটি ৬০ লাখ টাকার কর-দাবি এবং পরিচালনা পর্ষদ নিয়ে আইনি জটিলতা। এসব ঝুঁকির মধ্যে ২০২৫ সালে কোম্পানিটির নিট মুনাফা কমেছে প্রায় ১৮ শতাংশ।
কোম্পানিটির ২০২৫ সালের আর্থিক বিবরণী বিশ্লেষণে এসব তথ্য পাওয়া গেছে। আর্থিক বিবরণীর এসব হিসাব কোম্পানির সম্পদের গুণগত মান, অর্থ ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ দায় নিয়ে প্রশ্ন তৈরি করছে।
এক বছরে অগ্রিম বেতন বেড়েছে ৬০ শতাংশ
তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ২০২৫ সালের শেষে অগ্রিম বেতনের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ কোটি ১১ লাখ ২২ হাজার ৬৩৪ টাকা। আগের বছর এ খাতে ছিল ৮ কোটি ১৮ লাখ ৩৪ হাজার ৮৯৪ টাকা। অর্থাৎ এক বছরে অগ্রিম বেতন বেড়েছে ৪ কোটি ৯২ লাখ ৮৭ হাজার ৭৪০ টাকা বা ৬০ দশমিক ২ শতাংশ।
একটি বীমা কোম্পানির অগ্রিম বেতনের খাতে এত বড় অঙ্কের অর্থ জমে থাকা এবং এক বছরে তা উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ার বিষয়টি অর্থ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
অন্যান্য পাওনা-অগ্রিম ২৬ কোটি টাকার বেশি
কোম্পানিটির অন্যান্য পাওনা ও অগ্রিমের অঙ্কও বড়। ২০২৫ সালের শেষে অফিস সাজসজ্জায় অগ্রিম ২ কোটি ৬১ লাখ ৮৬ হাজার টাকা, অফিস ভাড়ায় ৫৬ লাখ ৪৫ হাজার টাকা এবং কমিশন পাওনা ১ কোটি ৪১ লাখ ৭২ হাজার টাকা। এ ছাড়া পুনঃবীমা পোর্টফোলিওতে প্রিমিয়াম পাওনা রয়েছে ৩ কোটি ৯৬ লাখ ১১ হাজার টাকা।
সব মিলিয়ে ‘সানড্রি ডেবটরস’ বা অন্যান্য পাওনার পরিমাণ দাঁড়িয়েছে ২৬ কোটি ৮ লাখ ৩৫ হাজার টাকা। আগের বছরের তুলনায় এ অঙ্ক বেড়েছে ৩ কোটি ৮৩ লাখ টাকা।
অর্থাৎ অগ্রিম বেতন ও অন্যান্য পাওনা মিলিয়ে কোম্পানিটির প্রায় ৩৯ কোটি ২০ লাখ টাকা আটকে রয়েছে। এসব অর্থ কত দ্রুত আদায় বা সমন্বয় হবে, তা বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন।
সহযোগী প্রতিষ্ঠানের কাছে ঋণ, নতুন বিনিয়োগও
কোম্পানিটির সহযোগী প্রতিষ্ঠান তাকাফুল ইসলামী সিকিউরিটিজ লিমিটেডের কাছেও উল্লেখযোগ্য অর্থ পাওনা রয়েছে। আর্থিক বিবরণীতে ‘লোন পেইড টু টিআইএসএল’ হিসেবে ৩ কোটি ২৭ লাখ ৭১ হাজার টাকা দেখানো হয়েছে। আগের বছরের তুলনায় এ অঙ্ক ২ কোটি টাকা কমলেও পুরো অর্থ সমন্বয় হয়নি।
একই সময়ে সহযোগী প্রতিষ্ঠানটিতে নতুন করে ২ কোটি টাকা বিনিয়োগ করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স। ফলে সহযোগী প্রতিষ্ঠানের কাছে দেওয়া ঋণের আদায়, ঋণের শর্ত এবং নতুন বিনিয়োগের আর্থিক যৌক্তিকতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
শেয়ারবাজারে বিনিয়োগে বড় মূল্যহ্রাস
শেয়ারবাজারে বিনিয়োগেও বড় ধরনের মূল্যহ্রাসের মুখে পড়েছে কোম্পানিটি। ২০২৫ সালের শেষে শেয়ার বিনিয়োগের ক্রয়মূল্য ছিল ১২ কোটি ৪১ হাজার টাকা। বিপরীতে বাজারমূল্য দাঁড়িয়েছে ৫ কোটি ৮ লাখ ৬৪ হাজার টাকা।
ক্রয়মূল্যের তুলনায় বাজারমূল্য কমেছে ৬ কোটি ৯১ লাখ ৭৭ হাজার টাকা। এর ফলে কোম্পানির ন্যায্য মূল্য সংরক্ষণী বা ফেয়ার ভ্যালু রিজার্ভ ঋণাত্মক হয়ে একই অঙ্কে দাঁড়িয়েছে। আগের বছরেও এ খাতে বড় অঙ্কের ঋণাত্মক অবস্থান ছিল।
৪৫ কোটি টাকার কর-দাবি, চলছে মামলা
কোম্পানিটির আর্থিক ঝুঁকির আরেকটি বড় জায়গা আয়কর বিরোধ। বিভিন্ন করবর্ষে আয়কর কর্তৃপক্ষের দাবির পরিমাণ দাঁড়িয়েছে ৪৫ কোটি ৬০ লাখ টাকা।
এসব দাবির বিষয়ে উচ্চ আদালতে রিট ও আপিল চলছে। মামলাগুলোর চূড়ান্ত ফলাফল অনিশ্চিত হওয়ায় সম্ভাব্য দায়ের বিপরীতে আর্থিক বিবরণীতে কোনো সঞ্চিতি বা প্রভিশন রাখা হয়নি। ফলে মামলার রায় কোম্পানির বিপক্ষে গেলে ভবিষ্যতে বড় অঙ্কের আর্থিক চাপ তৈরি হতে পারে।
ঝুঁকির মধ্যেই মুনাফা কমেছে ১৮ শতাংশ
এত সব পাওনা, বিনিয়োগের মূল্যহ্রাস ও কর-সংক্রান্ত অনিশ্চয়তার মধ্যে কোম্পানিটির মুনাফাও কমেছে। ২০২৫ সালে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের নিট মুনাফা হয়েছে ৭ কোটি ৭৭ লাখ ৭২ হাজার টাকা। আগের বছর এ অঙ্ক ছিল ৯ কোটি ৪৫ লাখ ২৭ হাজার টাকা।
এক বছরে নিট মুনাফা কমেছে ১ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার টাকা বা প্রায় ১৭ দশমিক ৭ শতাংশ। শেয়ারপ্রতি আয়ও ১ টাকা ৫৩ পয়সা থেকে কমে ১ টাকা ২৪ পয়সায় নেমেছে।
বড় অঙ্কের পাওনা-অগ্রিম, সহযোগী প্রতিষ্ঠানের কাছে অনাদায়ি ঋণ, শেয়ারবাজারে বিনিয়োগের মূল্যহ্রাস এবং কর-সংক্রান্ত অনিশ্চয়তার মধ্যে মুনাফার এই পতন কোম্পানিটির আর্থিক অবস্থার ওপর বাড়তি চাপ তৈরি করছে।
এসব বিষয়ে জানতে কোম্পানি সচিব শাহীন মিয়াকে ফোন ও বার্তা পাঠানো হলেও তাঁর কোনো জবাব পাওয়া যায়নি।
পাঠকের মতামত:
- তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সে পাওনা-অগ্রিমে আটকা ৪২ কোটি টাকা
- দর বৃদ্ধির শীর্ষে মতিন স্পিনিং
- ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে পতন
- মতিন স্পিনিংয়ের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ১৬ কোম্পানির লভ্যাংশ ঘোষণা, লোকসানে ৬টি
- রয়্যালটি চুক্তি পরিবর্তন করল রেকিট বেনকিজার
- ১১ ব্যাংকের মধ্যে ৬টির ইপিএস ঋণাত্মক
- তিন বছরে ২৪২% রিটার্ন
- জিয়োর শেয়ারে দুই দিনে ২৭ শতাংশের বেশি মুনাফা, চাঙা ভারতীয় বাজার
- শাইনপুকুর সিরামিকসের ‘নো’ ডিভিডেন্ড
- এসবিএসি ব্যাংকের মুনাফা বেড়েছে ৩৩ শতাংশ
- বাজার মূলধন কমেছে ৭ হাজার ১১১ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৮০ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে মীর আখতার
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- মিউচুয়াল ফান্ড বিধিমালা নিয়ে চাপের মুখে বিএসইসি
- বিএটিবিসির মুনাফা কমেছে
- জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা
- ওয়াটা কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা
- মুন্নু সিরামিকসের ‘নো’ ডিভিডেন্ড
- জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা
- এম.এল ডাইংয়ের লভ্যাংশ ঘোষণা
- মুন্নু অ্যাগ্রোর ‘নো’ ডিভিডেন্ড
- সুদের ওপর কর্মকর্তাদের ভাগ
- ক্যাল ইনভেস্টমেন্টসের দুই বিও হিসাব তদন্তে বিএসইসি
- এমজেএল বাংলাদেশের লভ্যাংশ ঘোষনা
- তমিজউদ্দিন টেক্সটাইলের ১৩% লভ্যাংশ ঘোষনা
- ওরিজা অ্যাগ্রোর লভ্যাংশ ঘোষনা
- এডিএন টেলিকমের লভ্যাংশ ঘোষনা
- ইনফরমেশন সার্ভিসেসের ‘নো’ ডিভিডেন্ড
- বিডিকম অনলাইনের লভ্যাংশ ঘোষনা
- ইফাদ অটোজের লভ্যাংশ ঘোষনা
- আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১০% লভ্যাংশ ঘোষনা
- রানার অটোর লভ্যাংশ ঘোষণা
- সিলকো ফার্মার লভ্যাংশ ঘোষনা
- এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষনা
- মুন্নু ফেব্রিক্সের লভ্যাংশ ঘোষনা
- সিঙ্গার বাংলাদেশের লোকসান বেড়েছে
- মালেক স্পিনিংয়ের মুনাফা আছে, লভ্যাংশ নাই
- তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষনা
- কপারটেকের লভ্যাংশ ঘোষণা
- মূল বিমা ব্যবসার মুনাফা কমেছে ৭৪%, ঝুঁকিতে এফডিআরের বড় অংশ
- ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন
- প্রাইম ব্যাংকের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ২৩ কোটি টাকার লভ্যাংশ পাচ্ছে খুলনা পাওয়ার
- দূর্বল ব্যবসার জিপিএইচ ইস্পাতের পিছুটান
- লভ্যাংশ দেবে না মিরাকল ইন্ডাস্ট্রিজ
- সোনালী লাইফের ৯ মাসের উদ্বৃত্ত কমেছে ৬৭ শতাংশ
- স্কয়ার টেক্সটাইলের লভ্যাংশ ঘোষনা
- মাইডাস ফাইন্যান্সের লোকসান বেড়েছে
- ব্লক মার্কেটে ৯ কোটি টাকার লেনদেন
- ব্র্যাক ব্যাংকের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ইউনাইটেড পাওয়ারের সাবসিডিয়ারির লভ্যাংশ ঘোষণা
- বিজিআইসির ইপিএস বেড়েছে ১ পয়সা
- ফনিক্স ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে
- সিভিও পেট্রোকেমিক্যালের লভ্যাংশ ঘোষণা
- শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষনা
- শমরিতা হসপিটালের ইপিএস বেড়েছে
- নিরবে ধংসের পথে আরেক ব্যাংক
- বাংলাদেশের পুরো শেয়ারবাজারের চেয়েও বড় জিয়োর আইপিওতে আবেদন
- ১০০ মিনিটেই সাবস্ক্রাইবড জিয়োর আইপিও
- হাজার কোটি টাকার বন্ড কেলেঙ্কারি: নিরীক্ষককে এফআরসিতে পাঠাচ্ছে বিএসইসি
- ভারতের শেয়ারবাজারে বড় পতন
- দুর্গাপূজায় ৫ দিনের ছুটি শুরু
- জিকিউ বলপেনের বকেয়া কর-ভ্যাট ১৪ লাখ টাকা
- বিজিআইসির ইপিএস বেড়েছে
- লাফার্জহোলিসমের ব্যবসায় ধস : অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা
- ৭ প্রতিষ্ঠানকে ঘাটতি পূরণের সময়, ৪টির কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত
- কমোডিটি ডেরিভেটিভস ব্রোকার হচ্ছে ৬ প্রতিষ্ঠান
- আইপিও ছাড়াই তালিকাভুক্তি, শেয়ারের দামে ২৫% ছাড় বাধ্যতামূলক
- শেয়ারবাজারে উত্থান
- দুলামিয়া কটনের লভ্যাংশ ঘোষনা
- শার্প ইন্ডাস্ট্রিজের ‘নো’ ডিভিডেন্ড
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি














