ডিএসইর অর্গানোগ্রাম পরিবর্তনে লাগবে না স্কিম সংশোধন
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাংগঠনিক কাঠামো বা অর্গানোগ্রাম পরিবর্তনের পথ সহজ হচ্ছে। ডিমিউচুয়ালাইজেশন স্কিম থেকে প্রস্তাবিত অর্গানোগ্রাম বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ফলে অভ্যন্তরীণ সাংগঠনিক কাঠামো পরিবর্তনের জন্য আর ডিমিউচুয়ালাইজেশন স্কিম সংশোধনের জটিল প্রক্রিয়া অনুসরণ করতে হবে না।
ডিএসইর আবেদনের পরিপ্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনা করে সম্প্রতি এ সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এর মাধ্যমে সাংগঠনিক কাঠামো পরিবর্তনে ডিএসইর দীর্ঘদিনের চাওয়া পূরণের পথে এগোল নিয়ন্ত্রক সংস্থা।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ডিমিউচুয়ালাইজেশন স্কিম সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিষয়টি বিএসইসির আইন বিভাগে পাঠানো হবে। একই সঙ্গে মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স বিভাগকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম আগামীর সময়কে বলেন, ‘আমরা ডিমিউচুয়ালাইজেশন স্কিম থেকে প্রস্তাবিত অর্গানোগ্রাম বাদ দেওয়ার অনুরোধ করেছিলাম। সার্বিক দিক বিবেচনা করে স্কিম থেকে অর্গানোগ্রাম বাদ দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে বিএসইসি। ডিমিউচুয়ালাইজেশন স্কিম নিয়ে বিএসইসির সঙ্গে ডিএসইর বৈঠক হয়েছে। স্কিমটি পাঁচ বছর পর পর্যালোচনার বিধান ছিল। কিন্তু কোনো কারণে তা করা হয়নি। অন্যান্য দেশের ডিমিউচুয়ালাইজেশন স্কিম কীভাবে পরিচালিত হচ্ছে, তা পর্যালোচনা করে বাস্তবায়ন করা হবে।’
ডিএসইর যুক্তি, অর্গানোগ্রাম মূলত প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিচালনা ও ব্যবস্থাপনার কাঠামো। ব্যবসার ধরন, প্রযুক্তিগত উন্নয়ন, নিয়ন্ত্রক সংস্থার চাহিদা এবং আন্তর্জাতিক উত্তম চর্চার সঙ্গে সামঞ্জস্য রেখে এ কাঠামো পরিবর্তনের প্রয়োজন হতে পারে। কিন্তু অর্গানোগ্রাম ডিমিউচুয়ালাইজেশন স্কিমের অংশ হওয়ায় তা পরিবর্তনে অতিরিক্ত প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা তৈরি হয়।
গত ১৫ মার্চ ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম প্রথমে কমিশনকে এ বিষয়ে চিঠি দেন। পরে সেই আবেদনের ধারাবাহিকতায় ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের কাছে পাঠানো এক চিঠিতে প্রস্তাবটি পুনর্বিবেচনার অনুরোধ করেন।
ডিএসইর মতে, ডিমিউচুয়ালাইজেশন স্কিমের মূল উদ্দেশ্য হলো স্টক এক্সচেঞ্জের মালিকানা, ব্যবস্থাপনা ও লেনদেনের অধিকার পৃথক করা। এর মাধ্যমে মালিকানা ও পরিচালনব্যবস্থায় স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করা হয়। কিন্তু বিস্তারিত প্রশাসনিক কাঠামো এ স্কিমের মৌলিক বিষয় নয়। তাই অর্গানোগ্রাম পরিচালনা পর্ষদ অনুমোদিত অভ্যন্তরীণ নীতিমালার আওতায় রাখা বেশি যৌক্তিক।
একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে ডিএসই মনে করে, কোম্পানি আইন ও করপোরেট সুশাসন নীতিমালা অনুযায়ী অর্গানোগ্রাম অনুমোদন, সংশোধন ও হালনাগাদ করার দায়িত্ব পরিচালনা পর্ষদের থাকা উচিত। স্কিম থেকে এটি বাদ দেওয়া হলে প্রয়োজন অনুযায়ী সাংগঠনিক পরিবর্তন আনা সহজ হবে। তবে এ ক্ষেত্রে বিএসইসির নির্দেশনা ও নিয়ন্ত্রক শর্ত মেনে চলতে হবে।
ডিএসইর আবেদনে ডিমিউচুয়ালাইজেশন স্কিমের ৯.২.৩ ধারার কথা উল্লেখ করা হয়। ওই ধারায় এক্সচেঞ্জের অন্যতম উদ্দেশ্য হিসেবে সর্বোত্তম সাংগঠনিক কাঠামো নিশ্চিত করার বিষয়টি রয়েছে। ডিএসইর মতে, এ লক্ষ্য অর্জনে অর্গানোগ্রামকে স্থির কাঠামোর মধ্যে সীমাবদ্ধ না রেখে পরিবর্তনের সুযোগ থাকা দরকার।
এ ছাড়া দেশের অন্য স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ডিমিউচুয়ালাইজেশন স্কিমে অর্গানোগ্রাম অন্তর্ভুক্ত না থাকার বিষয়টিও যুক্তি হিসেবে তুলে ধরে ডিএসই।
ডিএসইর প্রত্যাশা, অর্গানোগ্রাম স্কিম থেকে বাদ দেওয়া হলে দ্রুত সাংগঠনিক পরিবর্তন আনার পাশাপাশি পরিচালন দক্ষতা বাড়ানো সম্ভব হবে। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক সুশাসন আরও কার্যকর করা যাবে।
পাঠকের মতামত:
- ডিএসইর অর্গানোগ্রাম পরিবর্তনে লাগবে না স্কিম সংশোধন
- তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সে পাওনা-অগ্রিমে আটকা ৪২ কোটি টাকা
- দর বৃদ্ধির শীর্ষে মতিন স্পিনিং
- ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে পতন
- মতিন স্পিনিংয়ের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ১৬ কোম্পানির লভ্যাংশ ঘোষণা, লোকসানে ৬টি
- রয়্যালটি চুক্তি পরিবর্তন করল রেকিট বেনকিজার
- ১১ ব্যাংকের মধ্যে ৬টির ইপিএস ঋণাত্মক
- তিন বছরে ২৪২% রিটার্ন
- জিয়োর শেয়ারে দুই দিনে ২৭ শতাংশের বেশি মুনাফা, চাঙা ভারতীয় বাজার
- শাইনপুকুর সিরামিকসের ‘নো’ ডিভিডেন্ড
- এসবিএসি ব্যাংকের মুনাফা বেড়েছে ৩৩ শতাংশ
- বাজার মূলধন কমেছে ৭ হাজার ১১১ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৮০ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে মীর আখতার
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- মিউচুয়াল ফান্ড বিধিমালা নিয়ে চাপের মুখে বিএসইসি
- বিএটিবিসির মুনাফা কমেছে
- জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা
- ওয়াটা কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা
- মুন্নু সিরামিকসের ‘নো’ ডিভিডেন্ড
- জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা
- এম.এল ডাইংয়ের লভ্যাংশ ঘোষণা
- মুন্নু অ্যাগ্রোর ‘নো’ ডিভিডেন্ড
- সুদের ওপর কর্মকর্তাদের ভাগ
- ক্যাল ইনভেস্টমেন্টসের দুই বিও হিসাব তদন্তে বিএসইসি
- এমজেএল বাংলাদেশের লভ্যাংশ ঘোষনা
- তমিজউদ্দিন টেক্সটাইলের ১৩% লভ্যাংশ ঘোষনা
- ওরিজা অ্যাগ্রোর লভ্যাংশ ঘোষনা
- এডিএন টেলিকমের লভ্যাংশ ঘোষনা
- ইনফরমেশন সার্ভিসেসের ‘নো’ ডিভিডেন্ড
- বিডিকম অনলাইনের লভ্যাংশ ঘোষনা
- ইফাদ অটোজের লভ্যাংশ ঘোষনা
- আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১০% লভ্যাংশ ঘোষনা
- রানার অটোর লভ্যাংশ ঘোষণা
- সিলকো ফার্মার লভ্যাংশ ঘোষনা
- এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষনা
- মুন্নু ফেব্রিক্সের লভ্যাংশ ঘোষনা
- সিঙ্গার বাংলাদেশের লোকসান বেড়েছে
- মালেক স্পিনিংয়ের মুনাফা আছে, লভ্যাংশ নাই
- তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষনা
- কপারটেকের লভ্যাংশ ঘোষণা
- মূল বিমা ব্যবসার মুনাফা কমেছে ৭৪%, ঝুঁকিতে এফডিআরের বড় অংশ
- ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন
- প্রাইম ব্যাংকের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ২৩ কোটি টাকার লভ্যাংশ পাচ্ছে খুলনা পাওয়ার
- দূর্বল ব্যবসার জিপিএইচ ইস্পাতের পিছুটান
- লভ্যাংশ দেবে না মিরাকল ইন্ডাস্ট্রিজ
- সোনালী লাইফের ৯ মাসের উদ্বৃত্ত কমেছে ৬৭ শতাংশ
- স্কয়ার টেক্সটাইলের লভ্যাংশ ঘোষনা
- মাইডাস ফাইন্যান্সের লোকসান বেড়েছে
- ব্লক মার্কেটে ৯ কোটি টাকার লেনদেন
- ব্র্যাক ব্যাংকের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ইউনাইটেড পাওয়ারের সাবসিডিয়ারির লভ্যাংশ ঘোষণা
- বিজিআইসির ইপিএস বেড়েছে ১ পয়সা
- ফনিক্স ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে
- সিভিও পেট্রোকেমিক্যালের লভ্যাংশ ঘোষণা
- শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষনা
- শমরিতা হসপিটালের ইপিএস বেড়েছে
- নিরবে ধংসের পথে আরেক ব্যাংক
- বাংলাদেশের পুরো শেয়ারবাজারের চেয়েও বড় জিয়োর আইপিওতে আবেদন
- ১০০ মিনিটেই সাবস্ক্রাইবড জিয়োর আইপিও
- হাজার কোটি টাকার বন্ড কেলেঙ্কারি: নিরীক্ষককে এফআরসিতে পাঠাচ্ছে বিএসইসি
- ভারতের শেয়ারবাজারে বড় পতন
- দুর্গাপূজায় ৫ দিনের ছুটি শুরু
- জিকিউ বলপেনের বকেয়া কর-ভ্যাট ১৪ লাখ টাকা
- বিজিআইসির ইপিএস বেড়েছে
- লাফার্জহোলিসমের ব্যবসায় ধস : অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা
- ৭ প্রতিষ্ঠানকে ঘাটতি পূরণের সময়, ৪টির কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত
- কমোডিটি ডেরিভেটিভস ব্রোকার হচ্ছে ৬ প্রতিষ্ঠান
- আইপিও ছাড়াই তালিকাভুক্তি, শেয়ারের দামে ২৫% ছাড় বাধ্যতামূলক
- শেয়ারবাজারে উত্থান
- দুলামিয়া কটনের লভ্যাংশ ঘোষনা
- শার্প ইন্ডাস্ট্রিজের ‘নো’ ডিভিডেন্ড
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ডিএসইর অর্গানোগ্রাম পরিবর্তনে লাগবে না স্কিম সংশোধন
- তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সে পাওনা-অগ্রিমে আটকা ৪২ কোটি টাকা














