ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬

বিএসসির লভ্যাংশ ঘোষণা

২০২৬ নভেম্বর ০৯ ১০:৫১:৩৭
বিএসসির লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষনা করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৯.১১ টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২১.৪৫ টাকায়।

বিএসসির ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারন সভার (এজিএম) তারিখ পরবর্তীতে জানানো হবে। তবে শেয়ারহোল্ডার নির্ধারনে আগামী ১৫ ডিসেম্বর রেকর্ড ডেট নির্বাচন করা হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে