সালতা ক্যাপিটালের তিন লেনদেনে অনিয়মের সন্দেহ
শেয়ারবাজারের ব্রোকারেজ হাউজ সালতা ক্যাপিটাল লিমিটেডের তিনটি সন্দেহজনক আর্থিক কর্মকাণ্ডের তদন্তে নেমেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর মধ্যে রয়েছে গ্রাহকদের সমন্বিত হিসাব থেকে কয়েক কোটি টাকা অন্য প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর, সেই অর্থ দিয়ে ব্লক মার্কেটে রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ার কেনা এবং পৃথক ব্যাংক হিসাব থেকে দেড় কোটি টাকা নগদে উত্তোলন।
এসব লেনদেনের মাধ্যমে শেয়ারবাজারে কারসাজি কিংবা সিকিউরিটিজ আইন লঙ্ঘন হয়েছে কি না, তা খতিয়ে দেখতে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পাঠানো গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ সম্প্রতি এ-সংক্রান্ত আদেশ জারি করেছে। কমিটিকে আদেশ জারির তারিখ থেকে ৬০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির সদস্যরা হলেন বিএসইসির যুগ্ম পরিচালক মো. মোস্তাফিজুর রহমান ও সহকারী পরিচালক রানা দাশ।
বিএসইসির আদেশে বলা হয়েছে, শেয়ারবাজারের সুষ্ঠু ও স্বচ্ছ কার্যক্রম নিশ্চিত করা এবং সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় বিএফআইইউর প্রতিবেদনে উল্লেখ করা বিষয়গুলো অনুসন্ধান ও তদন্ত করা প্রয়োজন। এ জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ২১ ধারা, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী কমিটি গঠন করা হয়েছে।
তদন্তের প্রথম বিষয় হলো, ওয়ান ব্যাংক পিএলসিতে সালতা ক্যাপিটালের সমন্বিত গ্রাহক হিসাব (সিসিএ) থেকে কোভ ইনভেস্টমেন্ট লিমিটেডের হিসাবে কয়েক কোটি টাকা স্থানান্তর। ওই অর্থ ব্যবহার করে এসআইটিএল সিকিউরিটিজ লিমিটেডের মাধ্যমে বেলাল আহমেদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে ব্লক মার্কেটে রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কেনা হয়েছে কি না, তা যাচাই করবে কমিটি।
দ্বিতীয়ত, ব্লক মার্কেটে এসব শেয়ার কেনাবেচার মাধ্যমে শেয়ারের দাম বা লেনদেন প্রভাবিত করে কোনো ধরনের কারসাজি করা হয়েছে কি না, তা অনুসন্ধান করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট লেনদেনে সিকিউরিটিজ আইন ও বিধিবিধান লঙ্ঘনের ঘটনা ঘটেছে কি না, সেটিও খতিয়ে দেখবে কমিটি।
তৃতীয় বিষয়টি হলো, ডাচ্-বাংলা ব্যাংকে সালতা ক্যাপিটালের সমন্বিত গ্রাহক হিসাব থেকে ১ কোটি ৫০ লাখ টাকা নগদে উত্তোলন। এই অর্থ কেন এবং কীভাবে উত্তোলন করা হয়েছে, এর সঙ্গে বাজার কারসাজি বা আইন লঙ্ঘনের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তদন্ত করা হবে।
এর আগে সালতা ক্যাপিটালের বিরুদ্ধে গ্রাহকদের অর্থ ও শেয়ার আত্মসাতের গুরুতর অভিযোগ ওঠে। প্রতিষ্ঠানটি প্রায় ১৪ হাজার গ্রাহকের বিও হিসাবে থাকা ৪ কোটি ৩২ লাখ ১৬ হাজার ৬৪৩টি শেয়ার তাঁদের না জানিয়ে বিক্রি করে। এসব শেয়ার বিক্রি করে ৭২ কোটি ৮৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। পাশাপাশি গ্রাহকদের সমন্বিত হিসাব থেকে ২৭ কোটি ৬৯ লাখ টাকা অন্য হিসাবে সরিয়ে নেওয়া হয়। সব মিলিয়ে আত্মসাতের অভিযোগের পরিমাণ দাঁড়ায় ১০০ কোটি ৫২ লাখ টাকা।
এ ছাড়া গ্রাহকদের নিবন্ধিত মুঠোফোন নম্বর পরিবর্তন, অনুমোদন ছাড়া ব্যাক-অফিস সফটওয়্যার ব্যবহার এবং ভুয়া হিসাব বিবরণী পাঠানোর অভিযোগও রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
২০২৫ সালের ২৩ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিদর্শনে সালতা ক্যাপিটালের হিসাবে অর্থের ঘাটতি ধরা পড়ে। এরপর একই বছরের ২৬ নভেম্বর বিএসইসি তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটি চলতি বছরের ২১ মে প্রতিবেদন জমা দেয়। তদন্ত চলাকালে বিএসইসির আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব জব্দ করা হয়।
সর্বশেষ গত ১৮ অক্টোবর ঢাকার সিএমএম আদালত-১২-তে সালতা ক্যাপিটালের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক (অর্থ), মহাব্যবস্থাপকসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করে বিএসইসি। মামলাটির নম্বর ১৭১২/২০২৬।
আগের তদন্ত ও মামলা চলমান থাকার মধ্যেই নতুন করে তিনটি সন্দেহজনক লেনদেনের বিষয়ে অনুসন্ধান শুরু হওয়ায় প্রতিষ্ঠানটির কার্যক্রম ও গ্রাহকদের অর্থের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
পাঠকের মতামত:
- সালতা ক্যাপিটালের তিন লেনদেনে অনিয়মের সন্দেহ
- এক দিনেই উধাও ৯৩ লাখ কোটি টাকা
- ৮৪ হাজারের ঘরে সেনসেক্স
- বিদেশিরা তুলে নিল ১০ হাজার কোটি টাকা
- শেয়ারবাজারে বড় পতন
- অলিম্পিক সিমেন্টের সঙ্গে চুক্তি করল হাইডেলবার্গ সিমেন্ট
- ওয়ালটনের ৭ লাখ ৮০ হাজার শেয়ার ইস্যুতে বিএসইসির সম্মতি
- সী পার্লের ‘নো’ ডিভিডেন্ড
- এনভিডিয়ার শেয়ারে ট্রাম্পের সম্ভাব্য সম্পদ বাড়ল ১৮০ কোটি টাকা
- ট্রাম্পের হস্তক্ষেপে এনভিডিয়ার সিইও পদে ফিরলেন হুয়াং
- টাটা সন্সের বোর্ড সভা স্থগিত, আইপিও নিয়ে বাড়ছে জটিলতা
- ৫ হাজার ৫৬০ কোটি টাকার আইপিও আনছে রেজারপে
- ভারতের শেয়ারবাজারে ৩ লাখ কোটি টাকার মূলধন উধাও
- সাফকো স্পিনিংয়ের ৮৯ লাখ ৯৪ হাজার শেয়ার হস্তান্তরের সিদ্ধান্ত
- দর পতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- দর বৃদ্ধির শীর্ষে বিডি অটোকার
- ব্লক মার্কেটে ৩১ কোটি টাকার লেনদেন
- একমি পেস্টিসাইডসের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- বোনাস শেয়ারে ইস্যুতে বিএসইসির অনুমোদন পায়নি এশিয়াটিক ল্যাব
- প্রেফারেন্স শেয়ার ছাড়বে সিঙ্গার বাংলাদেশ
- লংকাবাংলা ফাইন্যান্সের মুনাফা বেড়েছে
- লিব্রা ইনফিউশনসের অনিয়ম অনুসন্ধানে বিএসইসি, অনিশ্চয়তায় বিনিয়োগকারীরা
- আইপিওতে কনফিডেন্স পাওয়ারের ফাঁদ
- শেয়ারবাজারে পতন
- ‘ট্রাস্ট অ্যান্ড পে’তে ১৫ কোটি টাকা বিনিয়োগ করবে ট্রাস্ট ব্যাংক
- শেফার্ড ইন্ডাস্ট্রিজ ছাড়ছে কর্পোরেট পরিচালক
- দেশ গার্মেন্টসের মুনাফা কমেছে
- বন্ধ সমতা লেদার দেখালো কৃত্রিম মুনাফা
- আরএকে সিরামিকের টাইলস উৎপাদন লাইন-২ চালু
- ফরচুন সুজের ‘নো’ ডিভিডেন্ড
- শ্রমিকদের ৫৯ লাখ টাকা দেয়নি শেফার্ড
- এমারেল্ড অয়েলে ৪৬ কোটি টাকা জরিমানা
- দর পতনের শীর্ষে স্ট্যান্ডার্ড সিরামিক
- ব্লক মার্কেটে ৭৫ কোটি টাকার লেনদেন
- আইপিডিসি ফাইন্যান্সের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- মতির স্পিনিং মিলসের পরিচালক শেয়ার কিনবে
- ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের তথ্য নেই
- এশিয়াটিক ল্যাবের মুনাফা বেড়েছে
- পদ্মা ব্যাংকের দায় পরিশোধে ঋণ নিচ্ছে ইনফরমেশন সার্ভিসেস
- এনভিডিয়ার উধাও ২৬৪ লাখ কোটি টাকার বাজারমূল্য
- গোল্ডেন হার্ভেস্টে নিরীক্ষকের উদ্বেগ
- বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৪৫৩ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৯০ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- দর পতনের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স
- দর বৃদ্ধির শীর্ষে মতিন স্পিনিং
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- মালেক স্পিনিংয়ের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- শেয়ারবাজারে উত্থান
- এবারও লংকাবাংলা ফাইন্যান্সের ‘নো’ ডিভিডেন্ড
- লীগ্যাছি ফুটওয়্যারের মুনাফা কমেছে
- লোকসান, ঋণ ও অনিয়মে অস্তিত্ব সংকটে আজিজ পাইপস
- শেয়ারবাজারে উত্থান
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- মালেক স্পিনিংয়ের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- সমতা লেদারের ৬ মাসে ইপিএস ১ পয়সা
- মহানদী কোলফিল্ডসের আইপিওতে আবেদন করতে লাগবে ১৪ হাজার ৯৬০ রুপি
- এনভিডিয়ায় ট্রাম্পের ৬ কোটি ডলারের শেয়ার!
- এনভিডিয়ার দরপতনে চাপে ভারতের ১৩ মিউচুয়াল ফান্ড
- নৌকা উল্টে পানির নিচে অমিতাভ, অল্পের জন্য প্রাণে বাঁচেন
- বিচ্ছেদের পরও প্রাক্তন প্রেমিককেই বিয়ে কাজলের
- স্কয়ার ফার্মার শেয়ারের সর্বোচ্চ লেনদেন
- শেয়ারবাজারে উত্থান
- নেদারল্যান্ডসে ওষুধ রপ্তানি শুরু করল রেনাটা
- বিএমআরই বাস্তবায়নে আরও ১২ মাস সময় চায় মেট্রো স্পিনিং
- ইনটেকের ‘নো’ ডিভিডেন্ড
- মেট্রো স্পিনিংয়ের ‘নো’ ডিভিডেন্ড
- নাভানা সিএনজির আঁশের উন্নতি
- গ্যাস বিল নিয়ে ইউনাইটেড পাওয়ারের ১১৯১ কোটি টাকার বিরোধ
- বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পরিশোধে নিয়ম শিথিল
- শেয়ারবাজারে উত্থান
- দর বৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- সালতা ক্যাপিটালের তিন লেনদেনে অনিয়মের সন্দেহ
- এক দিনেই উধাও ৯৩ লাখ কোটি টাকা
- ৮৪ হাজারের ঘরে সেনসেক্স
- বিদেশিরা তুলে নিল ১০ হাজার কোটি টাকা














