ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬

ঢাকা ব্যাংক ৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে

২০২৬ আগস্ট ১৬ ০৯:৫৫:৪৭
ঢাকা ব্যাংক ৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে

মূলধন ভিত্তি শক্তিশালী করতে ৩০০ কোটি টাকার কনটিনজেন্ট-কনভার্টিবল পারপেচুয়াল বন্ড (সিসিপিবি) ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক। বাসেল-৩ অনুযায়ী ব্যাংকের অতিরিক্ত টায়ার-১ মূলধন হিসেবে এই বন্ড ইস্যু করা হবে।

ঢাকা ব্যাংক জানিয়েছে, গত ১৩ আগস্ট অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় ৩০০ কোটি টাকা সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের রিস্ক বেইজড ক্যাপিটাল অ্যাডেকোয়েসি নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকের মূলধন ভিত্তি শক্তিশালী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে বন্ড ইস্যুর জন্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন নিতে হবে। অনুমোদন পাওয়ার পর বন্ডটি ইস্যু করা হবে।

উল্লেখ্য, ২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংকের পরিশোধিত মূলধন ১ হাজার ৫৬ কোটি ৯৩ লাখ টাকা। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালক ছাড়া সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৫৫.৭৪ শতাংশ শেয়ার। শনিবার (১৫ আগস্ট) ব্যাংকটির শেয়ার দর ছিল ১২.৩০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে