সময়মতো অডিট রিপোর্ট না দেওয়ায় অ্যালায়েন্স ক্যাপিটালকে ৫ লাখ টাকা জরিমানা
নির্ধারিত সময়ে নিরীক্ষিত আর্থিক বিবরণী জমা না দেওয়ায় শেয়ারবাজারের সদস্যভুক্ত সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
২০২২ ও ২০২৩ সালের হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী নির্ধারিত সময়ের মধ্যে দাখিল না করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএসইসির মতে, এ ধরনের ব্যর্থতা সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১-এর বিধি ৩৩(৩)-এর লঙ্ঘন।
সম্প্রতি এ বিষয়ে আদেশ জারি করেছে কমিশন। আদেশ অনুযায়ী, ৫ লাখ টাকা জরিমানার অর্থ আদেশ জারির ৩০ দিনের মধ্যে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে বিএসইসির অনুকূলে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করলে সিকিউরিটিজ আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
দুই বছরের হিসাব দাখিলে অনিয়ম
বিএসইসি জানিয়েছে, বিধি ৩৩(৩) অনুযায়ী কোনো সম্পদ ব্যবস্থাপককে প্রতিটি হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী হিসাব বছর শেষ হওয়ার তিন মাসের মধ্যে কমিশন, ট্রাস্টি ও কাস্টডিয়ানের কাছে জমা দিতে হয়।
কিন্তু অ্যালায়েন্স ক্যাপিটাল ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে ব্যর্থ হয়।
এর আগে ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক বিবরণীও নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করেনি প্রতিষ্ঠানটি। ওই বছরের আর্থিক বিবরণী ২৭ অক্টোবর ২০২২ তারিখে জমা দেওয়া হয়, যা নির্ধারিত সময়ের প্রায় এক মাস পর।
বিএসইসির তদন্তের কারণে অডিট আটকে থাকার দাবি
২০২৩ সালের আর্থিক বিবরণী সময়মতো দাখিল না করার বিষয়ে ২০২৪ সালের ১৬ জানুয়ারি অ্যালায়েন্স ক্যাপিটালের কাছে ব্যাখ্যা চায় বিএসইসির সংশ্লিষ্ট বিভাগ।
জবাবে প্রতিষ্ঠানটি জানায়, বিএসইসির চলমান তদন্তের কারণে তাদের ব্যবস্থাপনায় থাকা দুই মিউচ্যুয়াল ফান্ড—এমটিবি ইউনিট ফান্ড ও অ্যালায়েন্স সন্ধানী লাইফ ইউনিট ফান্ডের লেনদেন স্থগিত ছিল। এর ফলে ফান্ড দুটির অডিট প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি। একই কারণে প্রতিষ্ঠানের নিজস্ব আর্থিক বিবরণীর অডিটও সময়মতো শেষ করা যায়নি বলে দাবি করে অ্যালায়েন্স ক্যাপিটাল।
একাধিক কার্যক্রমে জটিলতার দাবি
চলতি বছরের ২৯ জুন অনুষ্ঠিত শুনানিতে জরিমানা এড়াতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার আসাদুল ইসলাম এবং হেড অব রিসার্চ আশিক রায়হান লিখিত ব্যাখ্যা দেন।
তাঁরা জানান, দুই মিউচ্যুয়াল ফান্ডের ওপর দীর্ঘদিনের বিধিনিষেধের কারণে প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে। এর প্রভাবে অডিট, কর ও ভ্যাট পরিশোধ, যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে (আরজেএসসি) ফাইলিং, বার্ষিক সাধারণ সভা আয়োজন, অ্যাসেট ম্যানেজমেন্ট লাইসেন্স নবায়ন এবং বিভিন্ন নিয়ন্ত্রক ফি পরিশোধসহ একাধিক কাজ সময়মতো করা সম্ভব হয়নি।
প্রতিষ্ঠানটি আরও দাবি করে, বিএসইসি, ট্রাস্টি, কাস্টডিয়ান ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) নিয়মিত অর্থ পরিশোধ, নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) প্রকাশ, বাধ্যতামূলক তথ্য প্রকাশ এবং প্রয়োজনীয় জনবল ও সাংগঠনিক কাঠামো বজায় রাখতেও তাদের সমস্যায় পড়তে হয়েছে।
এ ছাড়া ফান্ড থেকে ব্যবস্থাপনা ফি না পাওয়ায় প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় বহন করাও কঠিন হয়ে পড়েছিল বলে দাবি করে অ্যালায়েন্স ক্যাপিটাল।
ব্যাখ্যা গ্রহণ করেনি কমিশন
তবে অ্যালায়েন্স ক্যাপিটালের এসব ব্যাখ্যা গ্রহণযোগ্য মনে করেনি বিএসইসি। কমিশনের মতে, প্রতিষ্ঠানটির দেওয়া বক্তব্যের মধ্যেই আইন ও বিধি পরিপালনে ব্যর্থতার বিষয়টি প্রতীয়মান হয়েছে।
বিএসইসি বলেছে, আইন ও বিধি পরিপালনে ব্যর্থতা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ১৮ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তাই সংশ্লিষ্ট সব বিষয় বিবেচনা করে ওই ধারায় প্রদত্ত ক্ষমতাবলে অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
কমিশনের এ সিদ্ধান্তের উদ্দেশ্য শেয়ারবাজারে আর্থিক প্রতিবেদন দাখিলে নিয়ম-শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা।
পাঠকের মতামত:
- সময়মতো অডিট রিপোর্ট না দেওয়ায় অ্যালায়েন্স ক্যাপিটালকে ৫ লাখ টাকা জরিমানা
- দর বৃদ্ধির শীর্ষে সায়হাম কটন
- ডমিনেজ স্টিলের ৩ কোটি শেয়ার হস্তান্তরে বিএসইসির অনুমোদন
- শেয়ারবাজারে পতন
- পদ্মা ইসলামী লাইফের জীবন বীমা তহবিলে ঘাটতি ৩২৭ কোটি টাকা
- এসইএমএল ফান্ডকে বে-মেয়াদিতে রূপান্তরে বিশেষ সভার ঘোষণা
- সম্পদ বেচবে মাইডাস ফাইন্যান্সিং
- ওয়ালটনের লভ্যাংশ ঘোষনা
- লেনদেনে ফিরেছে ম্যারিকো
- পাওনা পরিশোধের আগে ক্রেস্টের নতুন ‘প্ল্যান অব অ্যাকশন’ বিবেচনা করবে না বিএসইসি
- আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে বকেয়া দাবি পরিশোধ
- বাজার মূলধন কমেছে ৬ হাজার ৪৯৪ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ৯৭ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- বিএসইসির নির্বাহী পরিচালকদের দায়িত্বে রদবদল
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে মেঘনা কনডেন্স মিল্ক
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- সর্বোচ্চ লেনদেন শার্প ইন্ডাস্ট্রিজে
- ডিইপিজেড ডেটা সেন্টার সম্প্রসারণে জমি কিনবে ডাচ-বাংলা ব্যাংক
- আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩ চালু
- মূলধন বাড়াবে ডাচ্-বাংলা ব্যাংক
- সিটি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- ম্যারিকোর লেনদেন বন্ধ
- ইসলামী ইন্স্যুরেন্সের এজিএম স্থগিত
- ৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- মুনাফার আড়ালে সংকট: স্টাফদের বেতনও আসে না মূল ব্যবসায়
- বুধবার শেয়ারবাজার বন্ধ
- শেয়ারবাজারে পতন অব্যাহত
- দর বৃদ্ধির শীর্ষে জিকিউ বলপেন
- বৃহস্পতিবার ম্যারিকোর লেনদেন বন্ধ
- ব্লক মার্কেটে ২৬ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সিটি ব্যাংকের পরিচালকের সংখ্যা বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং মান প্রকাশ
- স্পট ইন্সপেকশনের জন্য যৌথ প্যানেল গঠন
- দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- শেয়ারবাজারে বড় পতন
- আইপিও অর্থ অপব্যবহারে ৫ পরিচালককে ১০০ কোটি টাকা জরিমানা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎকেন্দ্র করবে জিবিবি পাওয়ার
- স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ
- এমারেল্ড অয়েলে পরিবর্তন
- ডিএসইকে তোয়াক্কা করল না তুং হাই নিটিং
- নজরে মার্চেন্ট ব্যাংক, ৩০ বছরের পুরোনো বিধিমালা বদলানোর উদ্যোগ
- সংস্কারে ‘থ্রি-আর’, শেয়ারবাজার ঘুরে দাঁড়াতে পাঁচ বছরের মহাপরিকল্পনা
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- শেয়ারবাজারে বড় পতন
- রূপালি লাইফের উদ্যোক্তার বিক্রির ঘোষণা
- রূপালি লাইফের উদ্যোক্তার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি দেশে আনবে রানার, উৎপাদনের প্রস্তুতিও এগোচ্ছে
- প্রেফারেন্স শেয়ার ছাড়বে রানার
- লেনদেনে ফিরেছে দুই কোম্পানি
- মূলধন ঘাটতি কাটাতে সময় চায় মার্চেন্ট ব্যাংকগুলো
- ঋণের চেয়ে বিনিয়োগে ঝুঁকছে এনসিসি ব্যাংক, মুনাফায় ভিন্ন চিত্র
- বাজার মূলধন কমেছে ৩ হাজার ৮০৩ কোটি টাকা
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- দর পতনের শীর্ষে জিবিবি পাওয়ার
- শেয়ারবাজারে উত্থান
- দর বৃদ্ধির শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- উত্তরা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে
- উৎপাদন বন্ধ মিথুন নিটিংয়ের অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধি
- রবির বিরুদ্ধে তদন্ত কমিটি পুনর্গঠন, বাড়ল সময়
- এআই গুরুর ফান্ডে এক দিনে ৩.৩৫ লাখ কোটি টাকার ধাক্কা
- উত্তরা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ বিলুপ্ত
- ২০ শাখাকে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিংয়ে রূপান্তরের অনুমোদন পেল এনসিসি ব্যাংক
- এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- সিএপিএম আইবিবিএল ইসলামিক ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- সিএপিএম বিডিবিএল ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- লোকসান ৬ হাজার কোটি : খাতায় কৃত্রিম মুনাফা
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি














