বিএসইসির তদন্তের আওতায় এটিসি শরিয়াহ ইউনিট ফান্ড
বিনিয়োগ বিধিমালা লঙ্ঘনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বে-মেয়াদি এটিসি শরিয়াহ ইউনিট ফান্ড-এর তিন বছরের কার্যক্রম এবার তদন্তের আওতায় এসেছে। বিশেষ করে ফান্ডটির বিরুদ্ধে অকার্যকর ও ক্ষতিগ্রস্ত বিনিয়োগ, সম্ভাব্য বাজার কারসাজি, অস্বাভাবিক ও চক্রাকার লেনদেন এবং স্ব-লেনদেনের অভিযোগ রয়েছে।
একই সঙ্গে দালালি কমিশনে অনিয়ম, ফান্ডের অর্থ থেকে সংশ্লিষ্ট পক্ষকে অবৈধ অর্থ প্রদান এবং পোর্টফোলিও ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে ফান্ডটির বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
তদন্ত কমিটি গঠন :
সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত এ ফান্ডটির সার্বিক কার্যক্রম খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছে কমিশন।
সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন থেকে এই তদন্তের আদেশ জারি করা হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।
তদন্ত কমিটির সদস্যরা:
মো. মোস্তাফিজুর রহমান — যুগ্ম পরিচালক, বিএসইসি
মো. শাকিল আহমেদ — সহকারী পরিচালক, বিএসইসি
মো. হাসান — সহকারী পরিচালক, বিএসইসি
তদন্তের আইনি ভিত্তি :
বিএসইসি মনে করে, শেয়ারবাজার এবং সাধারণ বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে এটিসি শরিয়াহ ইউনিট ফান্ডের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্ত পরিচালনা করা প্রয়োজন। এ কারণে নিম্নলিখিত আইন ও বিধির প্রদত্ত ক্ষমতাবলে এ তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য তিনজন কর্মকর্তা নিয়োগ দিয়েছে কমিশন:
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯ — সেকশন ২১
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩ — ধারা ১৭(ক)
সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫ — বিধি ৯৫
তদন্তের সময়সীমা ও মূল উদ্দেশ্য :
বিএসইসির আদেশে উল্লেখ করা হয়েছে, ৩১ আগস্ট ২০২৩ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত সময়ে এটিসি শরিয়াহ ইউনিট ফান্ডের কার্যক্রম এবং নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান পরিপালনের মাত্রা যাচাই করাই বিশেষ তদন্তের মূল উদ্দেশ্য।
এজন্য তদন্ত কমিটির জন্য সাতটি নির্দিষ্ট দিকনির্দেশনা নির্ধারণ করেছে কমিশন।
তদন্ত কমিটির সাত দফা নির্দেশনা :
১. বিনিয়োগ বিধিমালা পরিপালন যাচাই:ফান্ডটির যাবতীয় বিনিয়োগ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫-এর ষষ্ঠ তফসিল যথাযথভাবে অনুসরণ করে করা হয়েছে কি না, তা খতিয়ে দেখবে তদন্ত কমিটি।
২. অকার্যকর ও ক্ষতিগ্রস্ত বিনিয়োগ শনাক্তকরণ:ফান্ডের পোর্টফোলিওতে কোনো অকার্যকর সম্পদ (এনপিএ), ক্ষতিগ্রস্ত বা মান কমে যাওয়া বিনিয়োগ এবং মোট বকেয়া দাবির কোনো স্থিতি রয়েছে কি না, তা শনাক্ত করা হবে গভীরভাবে।
৩. বাজার কারসাজি ও অস্বাভাবিক লেনদেন তদন্ত:ফান্ডের সব লেনদেনের তথ্য খতিয়ে দেখে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি (এএমসি) বা সংশ্লিষ্ট কোনো পক্ষ বাজার কারসাজি, অস্বাভাবিক লেনদেন, চক্রাকার লেনদেন, নিজেদের মধ্যে লেনদেনসহ কোনো অনিয়মে জড়িত ছিল কি না, তা যাচাই করা হবে।
৪. দালালি কমিশন ও নগদ অর্থ যাচাই:শেয়ার লেনদেনে দেওয়া দালালি কমিশন কতটা যৌক্তিক ছিল এবং তা প্রচলিত আইন ও নীতিমালা মেনে দেওয়া হয়েছে কি না, তাও পরীক্ষা করা হবে। এ ছাড়া ফান্ডের নগদ অর্থ ও ব্যাংক হিসাব যাচাই করা হবে।
৫. অবৈধ অর্থ প্রদান তদন্ত:ফান্ডের অর্থ থেকে সম্পদ ব্যবস্থাপক বা সংশ্লিষ্ট কোনো পক্ষকে অনিয়ম বা অবৈধভাবে অর্থ দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করবে তদন্ত কমিটি।
৬. পোর্টফোলিও তুলনা :তদন্তে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির নিজস্ব শেয়ার পোর্টফোলিওর কার্যক্রমের সঙ্গে এটিসি শরিয়াহ ইউনিট ফান্ডের পোর্টফোলিওর কার্যসম্পাদনের তুলনা করা হবে। এর মাধ্যমে বিনিয়োগ ব্যবস্থাপনায় কোনো অস্বাভাবিকতা বা অসংগতি রয়েছে কি না, তা যাচাই করা হবে।
৭. সুশাসন ও তদারকি মূল্যায়ন:মিউচুয়াল ফান্ডের সুশাসন ও তদারকিতে বহিস্থ নিরীক্ষক, সম্পদ ব্যবস্থাপক, ট্রাস্টি ও জিম্মাদার যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন কি না, তাও খতিয়ে দেখা হবে। একই সঙ্গে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির ফান্ড পরিচালনার সক্ষমতা ও কার্যকারিতা মূল্যায়ন করা হবে।
পাঠকের মতামত:
- বিএসইসির তদন্তের আওতায় এটিসি শরিয়াহ ইউনিট ফান্ড
- বিএসআরএমে বিক্রি-মুনাফায় টানাপোড়েন, ঋণে চাপ
- এনভয় টেক্সটাইলের ৩২.৫০% লভ্যাংশ ঘোষনা
- শেয়ারবাজারে পতন
- এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা
- ঋণ পুনর্গঠনে ৫০০ কোটি টাকার প্রাধিকার শেয়ার ছাড়ছে অ্যাপেক্স ফুটওয়্যার
- ইসলামী ব্যাংকিং শুরু করতে যাচ্ছে আইপিডিসি ফাইন্যান্স
- ইটিপি নির্মাণে মাটি খনন শুরু করেছে অ্যাপেক্স ট্যানারি
- ৭২৭ কোটি টাকার ঋণ-আমানতে প্রমাণ নেই
- বিমা কমিশনের প্রস্তাবে ভারতের শেয়ারবাজারে বড় পতন
- তিন রাষ্ট্রায়ত্ত কোম্পানির বাম্পার লভ্যাংশ
- আইপিও মূল্যের সামান্য ওপরে এনএসইর তালিকাভুক্তি
- শেয়ারবাজারে আসছে র্যানকন মোটরস
- বাজার মূলধন কমেছে ১ হাজার ৮০২ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২২৬ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ইস্টার্ণ ব্যাংক
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে ওয়ালটন হাই-টেক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফান্ড
- লুজারে দূর্বল কোম্পানির দাপট
- গেইনারের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স
- সিনোবাংলার স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
- শেয়ারবাজারে পতন দিয়ে সপ্তাহ শেষ
- বিএটিবিসির ৫০৭৪ কোটি পিস সিগারেট বিক্রি
- ব্লক মার্কেটে ৫১ কোটি টাকার লেনদেন
- গেইনারের শীর্ষে ইউনিক হোটেল
- লুজারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- প্রাইম ইন্স্যুরেন্সের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- প্রাইম ব্যাংকের দুই পরিচালক শেয়ার কিনবে
- উত্থানে ফিরেছে শেয়ারবাজার
- দর বৃদ্ধির শীর্ষে ডমিনেজ
- শেয়ারবাজারে পতন
- বিনিয়োগকারী ক্ষতিপূরণে নতুন সূত্রপাত: ডিএসই পরিচালক ইমন
- ১৭ হাজারের বেশি বিনিয়োগকারীর ক্ষতিপূরণে আইপিএফের বড় উদ্যোগ
- শেয়ারবাজারে একসঙ্গে একাধিক পরিবর্তনের প্রস্তুতি ডিএসইর
- ওরিয়ন ইনফিউশনের অস্বাভাবিক দর বৃদ্ধি
- ব্লকে ১৭ লাখের বেশি
- লিজিং খাতে খেলাপি ঋণের পাহাড়
- আইপিডিসির খেলাপি ঋণ বাড়ছে, কমছে সুদ আয়
- দর পতনের শীর্ষে আনলিমা ইয়ার্ন
- দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইস্টার্ণ ব্যাংক
- শেয়ারবাজারে পতন
- রূপালী লাইফের উদ্যোক্তা বেচলেন ৩ লাখের বেশি শেয়ার
- দুই কোম্পানির লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- লেনদেনে ফিরেছে দুই কোম্পানি
- আইপিও অর্থে অনিয়ম, ১১ জনকে জরিমানা
- দর বৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স
- ব্লক মার্কেটে ১৪ কোটি টাকার লেনদেন
- ইস্টার্ণ ব্যাংকের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- শেয়ারবাজারে উত্থান
- সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- দুই কোম্পানির লেনদেন বন্ধ
- এনভয় টেক্সটাইলের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- মঞ্জুর এলাহির ৩০ লাখের বেশি শেয়ার দুই সন্তানের নামে
- মূল ব্যবসা থেকে সড়ে যাচ্ছে ব্যাংক
- খেলাপি ঋণ বাড়লে মূলধন সংকট আরও গভীর হবে
- তালিকাভুক্তির আগেই এনএসইর শেয়ারে ধাক্কা
- বাজার মূলধন কমেছে ৬৯৫ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৩৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে বিডি থাই ফুড
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- দর পতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে উত্থান
- আইটি কনসালট্যান্টসের কোম্পানি সচিব সেলিম পারভেজ
- আরডি ফুড ও বিবিএস কেব্লসের ঋণমান নির্ধারণ
- নবায়ন না হওয়ায় আভিভার লেনদেন বন্ধ
- ডোমিনেজ স্টিলে ৫.১০ কোটি টাকা জরিমানা
- দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- শেয়ারবাজারে উত্থান
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বিএসইসির তদন্তের আওতায় এটিসি শরিয়াহ ইউনিট ফান্ড
- বিএসআরএমে বিক্রি-মুনাফায় টানাপোড়েন, ঋণে চাপ
- এনভয় টেক্সটাইলের ৩২.৫০% লভ্যাংশ ঘোষনা














