ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬

বাজার মুলধন কমেছে ৪ হাজার ৬৩৬ কোটি টাকা

২০২৬ অক্টোবর ০৩ ১২:০০:২০
বাজার মুলধন কমেছে ৪ হাজার ৬৩৬ কোটি টাকা

গত সপ্তাহে (২৭ সেপ্টেম্বর-০১ অক্টোবর) দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে।একইসঙ্গে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ কমেছে ৪ হাজার ৬৩৬ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন কমেছে ১০ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯০ হাজার ৫৭১ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৫ হাজার ৯৩৫ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কমেছে ৪ হাজার কোটি ৬৩৬ টাকা বা ০.৬৭ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ হাজার ৫৩০ কোটি ৬৩ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৯২৮ কোটি ৫৯ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৩৯৭ কোটি ৯৬ লাখ টাকার বা ১০ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৭ পয়েন্ট বা ০.৮৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৫৩১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট বা ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১০০পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৩ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৮৯ টির বা ২৩.২৩ শতাংশের, কমেছে ২৮০ টির বা ৭৩.১০ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৪ টির বা ৩.৬৫ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৩৮ কোটি ২২ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮০ পয়েন্ট বা ০.৫৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪৮৩২ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৯৩ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৭ টির দর বেড়েছে, ১৬৯ টির দর কমেছে এবং ১৭ টির দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে