আইপিওর সময় কমছে, কাগজের স্বাক্ষরও থাকছে না
শেয়ারবাজারে নতুন কোম্পানির তালিকাভুক্তির প্রক্রিয়া দ্রুত করতে আইপিও অনুমোদনের সময়সীমা সর্বোচ্চ তিন মাসে নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে সরাসরি তালিকাভুক্তির সুযোগ আরও বাছাই করা কোম্পানির জন্য উন্মুক্ত করা, ডিএসই ও সিএসইকে তালিকাভুক্তির কাজে আরও ক্ষমতাবান করা এবং নজরদারি ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অডিটরিয়ামে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান। এবারের বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের প্রতিপাদ্য ‘বিনিয়োগকারীর স্থিতিস্থাপকতা, ডিজিটাল প্রতারণা ও প্রতারণা সতর্কতা’।
মাসুদ খান বলেন, আইপিও অনুমোদনের ক্ষেত্রে অতীতে এক বছর থেকে দেড় বছর পর্যন্ত সময় লাগত, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নতুন ব্যবস্থায় এই সময়সীমা নাটকীয়ভাবে কমিয়ে তিন মাসে আনার লক্ষ্য নেওয়া হয়েছে। ডিএসই ও সিএসইকে সঙ্গে নিয়েই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
তিনি বলেন, আইপিওর পাশাপাশি সরাসরি তালিকাভুক্তির নিয়মেও বড় পরিবর্তন আনা হয়েছে। এ ব্যবস্থায় কারা তালিকাভুক্ত হতে পারবে, সে বিষয়ে যোগ্যতার শর্ত কঠোর করা হয়েছে। ফলে শুধু প্রতিষ্ঠিত ও অপেক্ষাকৃত শক্তিশালী কোম্পানিগুলো সরাসরি তালিকাভুক্তির সুযোগ পাবে। বহুজাতিক ও বড় স্থানীয় কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনতে এ ব্যবস্থায় দ্রুততা ও আন্তর্জাতিক মানের মূল্যায়নের সুযোগ রাখা হয়েছে।
বিএসইসি চেয়ারম্যান বলেন, নতুন ব্যবস্থায় কোম্পানির মূল্যায়নে আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করা হবে, যাতে মূল্য নির্ধারণ আরও ন্যায্য হয়। একই সঙ্গে সরাসরি তালিকাভুক্তির পাশাপাশি হাইব্রিড পদ্ধতিও চালু করা হয়েছে। এতে কোম্পানি একদিকে জনগণের কাছ থেকে মূলধন সংগ্রহ করতে পারবে, অন্যদিকে বিদ্যমান শেয়ারহোল্ডারদের একটি অংশ শেয়ার বিক্রির সুযোগ পাবেন।
শেয়ারবাজারের লেনদেন বাড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের দৈনিক শেয়ার লেনদেন বাজার মূলধনের প্রায় শূন্য দশমিক ১৮ শতাংশ। পাকিস্তানে এ হার শূন্য দশমিক ১৯ শতাংশ, ভারতে শূন্য দশমিক ২৬ শতাংশ, থাইল্যান্ডে শূন্য দশমিক ২৩ শতাংশ এবং ভিয়েতনামে শূন্য দশমিক ৭২ শতাংশ। তাই শুধু দৈনিক লেনদেনের পরিমাণ দিয়ে বাজারের সক্ষমতা বিচার না করে বাজার মূলধন বাড়ানোর দিকে গুরুত্ব দিতে হবে।
মাসুদ খান বলেন, বিএসইসির নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর প্রথম বড় পদক্ষেপগুলোর একটি ছিল ফ্লোর প্রাইস তুলে দেওয়া। তাঁর দাবি, ফ্লোর প্রাইস চালুর পর বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের শেয়ারবাজারের আকর্ষণ কমে যায়। এখন বাজারে লেনদেনের গতি বাড়ছে। সেপ্টেম্বর মাসে লেনদেন ৭০ হাজার কোটি টাকার বেশি হয়েছে এবং ওই সময়ে বিদেশিদের শেয়ারে কেনার পরিমাণ বিক্রির চেয়ে বেশি ছিল। এতে বিদেশি বিনিয়োগকারীরা আবার বাংলাদেশের বাজারে ফিরছেন বলে আশা প্রকাশ করেন তিনি।
ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন বিএসইসি চেয়ারম্যান। তিনি বলেন, অতীতে ঘটে যাওয়া অনিয়ম আর হতে দেওয়া যাবে না। এজন্য শেয়ারবাজারকে দ্রুত ডিজিটাল ব্যবস্থায় নিতে হবে।
এ ক্ষেত্রে ব্রোকারদের ব্যবহৃত ব্যাক অফিস সফটওয়্যার একীভূত করার পরিকল্পনার কথা জানান তিনি। তাঁর মতে, একটি অভিন্ন ও রিয়েল টাইমে সংযুক্ত ব্যবস্থার মাধ্যমে ডিএসই জানতে পারবে কোনো ব্রোকারের ব্যাংক হিসাবে কত টাকা রয়েছে এবং প্রয়োজন হলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবে। একই সঙ্গে ডিএসই ও বিএসইসির নজরদারি ব্যবস্থায় এআই যুক্ত করা হবে।
শুধু সফটওয়্যার নয়, অর্ডার ব্যবস্থাপনাতেও বড় পরিবর্তন আনার কথা বলেন মাসুদ খান। তিনি বলেন, প্রতিটি অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থায় অ্যাপ থাকতে হবে এবং সেই অ্যাপের মাধ্যমে লেনদেনের সুযোগ দিতে হবে। ভবিষ্যতে কাগজের শারীরিক স্বাক্ষরের প্রয়োজন থাকবে না। সব ধরনের নিশ্চিতকরণ স্বয়ংক্রিয় করার পরিকল্পনা রয়েছে।
বিএসইসি চেয়ারম্যানের ভাষায়, অতীতে শেয়ারবাজারে যেসব প্রতারণা হয়েছে, তার বড় একটি কারণ ছিল কাগজভিত্তিক ও শারীরিক স্বাক্ষরনির্ভর ব্যবস্থা। তাই ডিজিটাল ও রিয়েল টাইম ব্যবস্থায় যাওয়ার মাধ্যমে এ ধরনের প্রতারণার সুযোগ কমাতে হবে।
বিচারিক প্রক্রিয়া দ্রুত করার উদ্যোগের কথাও জানান তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, বিদ্যমান সিকিউরিটিজ আইন ও সিকিউরিটিজ অর্ডিন্যান্স সমন্বয় করে একটি প্রস্তাব ইতোমধ্যে চূড়ান্ত অনুমোদনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর ফলে শেয়ারবাজার ট্রাইব্যুনালে সরাসরি মামলা করার সুযোগ তৈরি হবে এবং মামলার নিষ্পত্তিও দ্রুত হবে বলে আশা করছেন তিনি।
বন্ড বাজারকে সক্রিয় করার ওপরও গুরুত্ব দেন বিএসইসি চেয়ারম্যান। তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার বন্ড অনুমোদন দেওয়া হয়েছে। তবে বন্ড ইস্যুকারী প্রতিষ্ঠানকে মূল বোর্ডে তালিকাভুক্ত হওয়ার শর্ত দেওয়া হয়েছে। কারণ বন্ডের বিনিয়োগকারীদের প্রয়োজন হলে শেয়ারবাজারের মাধ্যমেই বের হওয়ার সুযোগ থাকতে হবে।
তিনি বলেন, নারী ক্ষমতায়নের জন্য ১৮০ কোটি টাকার ‘অরেঞ্জ বন্ড’ অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি গ্রিন বন্ডসহ বিভিন্ন থিমেটিক বন্ড বাজারে আসছে। বীমা কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলো করপোরেট বন্ডে বড় বিনিয়োগ করতে পারে। এতে দীর্ঘমেয়াদি স্থির আয়ের বিনিয়োগের সুযোগ তৈরি হবে এবং বন্ড বাজারও গভীর হবে।
এ ছাড়া দেশের প্রভিডেন্ট ফান্ডগুলোর বিনিয়োগেও পরিবর্তন আনার উদ্যোগের কথা জানান তিনি। বর্তমানে এসব তহবিলের বড় অংশ সরকারি বিল ও বন্ডে বিনিয়োগ করা হয়। ভবিষ্যতে এর একটি অংশ করপোরেট বন্ড ও শেয়ারে বিনিয়োগের সুযোগ তৈরির কথা বলেন বিএসইসি চেয়ারম্যান।
মাসুদ খান আরও বলেন, ডেরিভেটিভস চালুর প্রস্তুতি চলছে। এর জন্য ক্লিয়ারিং ও সেটেলমেন্ট ব্যবস্থায়ও পরিবর্তন আনা হবে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও স্টক এক্সচেঞ্জ থেকে আলাদা প্রতিষ্ঠানের মাধ্যমে ক্লিয়ারিং ও সেটেলমেন্ট কার্যক্রম পরিচালনার ব্যবস্থা কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, শেয়ারবাজারে দীর্ঘদিন ধরে বিভিন্ন সংস্কার আটকে ছিল। দায়িত্ব নেওয়ার পর এসব জায়গায় দ্রুত পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে। নতুন করে ডিভিডেন্ড, ঋণগ্রহণ ও রাইট শেয়ার ইস্যুসহ বিভিন্ন বিধিমালা পরিবর্তনের কাজও চলছে।
শেয়ারবাজারে দীর্ঘদিনের অনিয়মের উদাহরণ হিসেবে বেক্সিমকো প্রসঙ্গও তুলে ধরেন বিএসইসি চেয়ারম্যান। তিনি বলেন, বেক্সিমকো বোর্ড পুনর্গঠনের পর লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিটির জিডিআর ডিলিস্ট হওয়ার ঝুঁকিতে পড়েছিল। কমিশন জরুরি ব্যবস্থা নিয়ে তা পুনরুদ্ধার করেছে এবং পরে আবার বোর্ড পুনর্গঠন করা হয়েছে।
সব মিলিয়ে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের হারানো আস্থা ফিরিয়ে আনা এবং বাজারকে আরও স্বচ্ছ ও আধুনিক করাই কমিশনের মূল লক্ষ্য বলে জানান মাসুদ খান। তাঁর মতে, আইপিও প্রক্রিয়া দ্রুত করা থেকে শুরু করে ডিজিটাল নজরদারি, এআই, বন্ড বাজার এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগ—সবগুলো উদ্যোগের উদ্দেশ্য হচ্ছে বাজারের স্থিতিস্থাপকতা বাড়ানো এবং ভবিষ্যতে অনিয়মের সুযোগ কমানো।
পাঠকের মতামত:
- দর বৃদ্ধির শীর্ষে আইসিবি
- আইপিওর সময় কমছে, কাগজের স্বাক্ষরও থাকছে না
- ১২ মাসে বদলে যাবে শেয়ারবাজার : গনি
- শেয়ারবাজারের পতন
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- সায়হাম টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- জিকিউ বলপেনের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- আর্থিক হিসাব প্রকাশ করবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
- বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন আজ
- বাজার মুলধন কমেছে ৪ হাজার ৬৩৬ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৪৪ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফান্ড
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- দর পতনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- শেয়ারবাজারের পতন
- দর বৃদ্ধির শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে আর কাগজ নয়, রিটেইল নির্ভরতাও নয়
- এমটিবির ছয় মাসে ইপিএস কমেছে
- ধানমন্ডিতে বাণিজ্যিক জায়গা কিনবে ইবনে সিনা
- ইবনে সিনার লভ্যাংশ ৭৭% ঘোষনা
- নিরীক্ষকের আপত্তির মধ্যেই ফিনিক্স ফান্ডের অস্বাভাবিক দর বৃদ্ধি
- দর বৃদ্ধির শীর্ষে সমতা লেদার
- প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- শেয়ারবাজারে উত্থান
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ‘এএএ’
- সিটি ব্যাংকের ইজিএম বাতিল
- শাহজালাল ব্যাংকের পরিচালক ১০ লাখ শেয়ার বেচবে
- শেয়ারবাজারের ধসের পর রুপি নামল সর্বনিম্নে
- টাটা সন্স পুনর্গঠনের প্রস্তাব, লিস্টিং এড়ানোর পথ খুঁজছে ট্রাস্টস
- বেক্সিমকোর নতুন পর্ষদ গঠনে বিএসইসির অনাপত্তি
- মশিহর সিকিউরিটিজের ১২২ বিনিয়োগকারী পেলেন ৩.২১ কোটি টাকা
- দর পতনের শীর্ষে হামিদ ফেব্রিক্স
- দর বৃদ্ধির শীর্ষে সায়হাম কটন
- ব্লক মার্কেটে ৫৮ কোটি টাকার লেনদেন
- সায়হাম টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ৬০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই, নতুন যৌথ কোম্পানি গঠন
- বঙ্গজের লভ্যাংশ ঘোষনা
- লভ্যাংশ দেবে না তাল্লু স্পিনিং
- ৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক
- একদিনে বিনিয়োগকারীদের ক্ষতি ৫ লাখ কোটি টাকা
- দর বৃদ্ধির শীর্ষে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স
- ব্রোকারেজের অনিয়মে ক্ষতি : ১৭ হাজার বিনিয়োগকারীর পাশে ডিএসই
- শেয়ারবাজারে পতন
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- এপেক্স স্পিনিংয়ের মেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ফনিক্স ফাইন্যান্স ফান্ডের উদ্যোক্তার ইউনিট বিক্রির ঘোষনা
- বিএসইসির তদন্তের আওতায় এটিসি শরিয়াহ ইউনিট ফান্ড
- বিএসআরএমে বিক্রি-মুনাফায় টানাপোড়েন, ঋণে চাপ
- এনভয় টেক্সটাইলের ৩২.৫০% লভ্যাংশ ঘোষনা
- শেয়ারবাজারে পতন
- এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা
- ঋণ পুনর্গঠনে ৫০০ কোটি টাকার প্রাধিকার শেয়ার ছাড়ছে অ্যাপেক্স ফুটওয়্যার
- ইসলামী ব্যাংকিং শুরু করতে যাচ্ছে আইপিডিসি ফাইন্যান্স
- ইটিপি নির্মাণে মাটি খনন শুরু করেছে অ্যাপেক্স ট্যানারি
- ৭২৭ কোটি টাকার ঋণ-আমানতে প্রমাণ নেই
- বিমা কমিশনের প্রস্তাবে ভারতের শেয়ারবাজারে বড় পতন
- তিন রাষ্ট্রায়ত্ত কোম্পানির বাম্পার লভ্যাংশ
- আইপিও মূল্যের সামান্য ওপরে এনএসইর তালিকাভুক্তি
- শেয়ারবাজারে আসছে র্যানকন মোটরস
- বাজার মূলধন কমেছে ১ হাজার ৮০২ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২২৬ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ইস্টার্ণ ব্যাংক
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে ওয়ালটন হাই-টেক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফান্ড
- লুজারে দূর্বল কোম্পানির দাপট
- গেইনারের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স
- সিনোবাংলার স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
- শেয়ারবাজারে পতন দিয়ে সপ্তাহ শেষ
- বিএটিবিসির ৫০৭৪ কোটি পিস সিগারেট বিক্রি
- ব্লক মার্কেটে ৫১ কোটি টাকার লেনদেন
- গেইনারের শীর্ষে ইউনিক হোটেল
- লুজারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- দর বৃদ্ধির শীর্ষে আইসিবি
- আইপিওর সময় কমছে, কাগজের স্বাক্ষরও থাকছে না
- ১২ মাসে বদলে যাবে শেয়ারবাজার : গনি
- শেয়ারবাজারের পতন
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- সায়হাম টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- জিকিউ বলপেনের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- আর্থিক হিসাব প্রকাশ করবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
- বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন আজ














