পাওনা পরিশোধের আগে ক্রেস্টের নতুন ‘প্ল্যান অব অ্যাকশন’ বিবেচনা করবে না বিএসইসি
বিনিয়োগকারীদের পাওনা অর্থ পরিশোধ ও নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেডের কোনো ‘প্ল্যান অব অ্যাকশন’ বিবেচনা করবে না বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রতিষ্ঠানটির সর্বশেষ কর্মপরিকল্পনাকেও আগের পরিকল্পনার পুনরাবৃত্তি ও অসন্তোষজনক বলে মনে করেছে কমিশন।
বিএসইসি বলেছে, শুধু কাগজে পরিকল্পনা দাখিল করলেই হবে না; বিনিয়োগকারীদের প্রকৃত পাওনা নির্ধারণ করে তা পরিশোধের বাস্তব পদক্ষেপ নিতে হবে। পাওনা পরিশোধের প্রমাণসহ নতুন কর্মপরিকল্পনা জমা দিলেই সেটি বিবেচনার সুযোগ থাকবে।
বিনিয়োগকারীদের অর্থ ফেরত নিশ্চিত করতে ক্রেস্ট সিকিউরিটিজসহ ঝুঁকিপূর্ণ বিভিন্ন ব্রোকারেজ হাউসকে বিএসইসিতে ‘প্ল্যান অব অ্যাকশন’ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি ক্রেস্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালককে পাঠানো এক চিঠিতে কমিশন তাদের অবস্থান স্পষ্ট করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম।
চিঠিতে বলা হয়েছে, ক্রেস্ট সিকিউরিটিজের দাখিল করা কর্মপরিকল্পনা ও প্রতিষ্ঠানটির অতীত কার্যক্রম পর্যালোচনা করেছে কমিশন। এর আগে ২০২৫ সালের ১৬ মার্চ পাঠানো চিঠিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মতামতের ভিত্তিতে ক্রেস্টের কর্মপরিকল্পনাকে ‘পুনরাবৃত্তিমূলক ও অসন্তোষজনক’ বলে উল্লেখ করা হয়েছিল। কারণ, ওই পরিকল্পনায় বিনিয়োগকারীদের পাওনা অর্থ কীভাবে পরিশোধ করা হবে, তার কোনো সুনির্দিষ্ট রূপরেখা ছিল না। এমনকি সদিচ্ছার প্রমাণ হিসেবে ডিএসইতেও কোনো অর্থ জমা দেয়নি প্রতিষ্ঠানটি।
এরপর গত ১৪ জুন ক্রেস্ট সিকিউরিটিজ যে নতুন চিঠি দিয়েছে, সেটিকেও আগের পরিকল্পনারই পুনরাবৃত্তি হিসেবে দেখছে বিএসইসি। কমিশনের মতে, ওই চিঠিতেও পাওনা অর্থ কীভাবে, কখন এবং কোন উৎস থেকে পরিশোধ করা হবে, সে বিষয়ে কোনো বাস্তবায়নযোগ্য পরিকল্পনা নেই।
বিএসইসির আপত্তির মূল বিষয় হলো বিনিয়োগকারীদের অর্থ ফেরতের নিশ্চয়তা। কমিশন মনে করছে, শুধু পরিকল্পনা দেখিয়ে দায় এড়ানোর সুযোগ নেই। প্রথমে ক্রেস্ট সিকিউরিটিজকে বিনিয়োগকারীদের প্রকৃত পাওনার পরিমাণ নির্ধারণ করতে হবে। এরপর সেই অর্থের সংস্থান নিশ্চিত করে পরিশোধের বাস্তব পদক্ষেপ নিতে হবে। পাওনা পরিশোধের প্রমাণসহ নতুন কর্মপরিকল্পনা জমা দেওয়া হলে সেটি বিবেচনা করা হবে।
এ ছাড়া ডিএসইর ২০২১ সালের ১১ আগস্ট ও ২০২২ সালের ৩ অক্টোবরের দুটি সার্কুলারের কথা উল্লেখ করে বিএসইসি জানিয়েছে, ট্রেক হোল্ডার কোম্পানির আবেদন সাধারণত ডিএসইর মাধ্যমে কমিশনে পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে। ফলে ভবিষ্যতে এ-সংক্রান্ত সব চিঠিপত্র ক্রেস্ট সিকিউরিটিজকে ডিএসইর মাধ্যমেই পাঠাতে হবে।
যেভাবে সংকটে পড়ে ক্রেস্টের বিনিয়োগকারীরা
২০২০ সালের জুনে করোনাভাইরাস মহামারির চরম সংকটের সময় পূর্বঘোষণা ছাড়াই ক্রেস্ট সিকিউরিটিজের প্রধান কার্যালয়সহ শাখাগুলো বন্ধ হয়ে যায়। এরপর প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গ্রাহকদের শেয়ার ও সমন্বিত গ্রাহক হিসাবে থাকা বিপুল অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ ওঠে।
এ ঘটনায় প্রায় ২২ হাজার বিনিয়োগকারী বিপাকে পড়েন। অনেক বিনিয়োগকারীর বিও হিসাবও ব্লক হয়ে যায়। পরে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদুল্লাহ ও তাঁর স্ত্রী নিপা সুলতানাকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মানি লন্ডারিং ও প্রতারণার মামলা করা হয়।
বিএসইসির তদন্তে ক্রেস্টের ব্যাক-অফিস সফটওয়্যারে তথ্য জালিয়াতির প্রমাণ পাওয়ার কথাও জানানো হয়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ডিএসইর তৎকালীন প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খায়রুল বাশারকে শেয়ারবাজারে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়।
শেয়ারবাজারে এ ধরনের অনিয়ম ঠেকাতে বর্তমানে আগাম নোটিশ ছাড়াই আকস্মিক স্পট ইন্সপেকশন পরিচালনা করছে বিএসইসি।
পাঠকের মতামত:
- পাওনা পরিশোধের আগে ক্রেস্টের নতুন ‘প্ল্যান অব অ্যাকশন’ বিবেচনা করবে না বিএসইসি
- আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে বকেয়া দাবি পরিশোধ
- বাজার মূলধন কমেছে ৬ হাজার ৪৯৪ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ৯৭ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- বিএসইসির নির্বাহী পরিচালকদের দায়িত্বে রদবদল
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে মেঘনা কনডেন্স মিল্ক
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- সর্বোচ্চ লেনদেন শার্প ইন্ডাস্ট্রিজে
- ডিইপিজেড ডেটা সেন্টার সম্প্রসারণে জমি কিনবে ডাচ-বাংলা ব্যাংক
- আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩ চালু
- মূলধন বাড়াবে ডাচ্-বাংলা ব্যাংক
- সিটি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- ম্যারিকোর লেনদেন বন্ধ
- ইসলামী ইন্স্যুরেন্সের এজিএম স্থগিত
- ৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- মুনাফার আড়ালে সংকট: স্টাফদের বেতনও আসে না মূল ব্যবসায়
- বুধবার শেয়ারবাজার বন্ধ
- শেয়ারবাজারে পতন অব্যাহত
- দর বৃদ্ধির শীর্ষে জিকিউ বলপেন
- বৃহস্পতিবার ম্যারিকোর লেনদেন বন্ধ
- ব্লক মার্কেটে ২৬ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সিটি ব্যাংকের পরিচালকের সংখ্যা বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং মান প্রকাশ
- স্পট ইন্সপেকশনের জন্য যৌথ প্যানেল গঠন
- দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- শেয়ারবাজারে বড় পতন
- আইপিও অর্থ অপব্যবহারে ৫ পরিচালককে ১০০ কোটি টাকা জরিমানা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎকেন্দ্র করবে জিবিবি পাওয়ার
- স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ
- এমারেল্ড অয়েলে পরিবর্তন
- ডিএসইকে তোয়াক্কা করল না তুং হাই নিটিং
- নজরে মার্চেন্ট ব্যাংক, ৩০ বছরের পুরোনো বিধিমালা বদলানোর উদ্যোগ
- সংস্কারে ‘থ্রি-আর’, শেয়ারবাজার ঘুরে দাঁড়াতে পাঁচ বছরের মহাপরিকল্পনা
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- শেয়ারবাজারে বড় পতন
- রূপালি লাইফের উদ্যোক্তার বিক্রির ঘোষণা
- রূপালি লাইফের উদ্যোক্তার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি দেশে আনবে রানার, উৎপাদনের প্রস্তুতিও এগোচ্ছে
- প্রেফারেন্স শেয়ার ছাড়বে রানার
- লেনদেনে ফিরেছে দুই কোম্পানি
- মূলধন ঘাটতি কাটাতে সময় চায় মার্চেন্ট ব্যাংকগুলো
- ঋণের চেয়ে বিনিয়োগে ঝুঁকছে এনসিসি ব্যাংক, মুনাফায় ভিন্ন চিত্র
- বাজার মূলধন কমেছে ৩ হাজার ৮০৩ কোটি টাকা
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- দর পতনের শীর্ষে জিবিবি পাওয়ার
- শেয়ারবাজারে উত্থান
- দর বৃদ্ধির শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- উত্তরা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে
- উৎপাদন বন্ধ মিথুন নিটিংয়ের অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধি
- রবির বিরুদ্ধে তদন্ত কমিটি পুনর্গঠন, বাড়ল সময়
- এআই গুরুর ফান্ডে এক দিনে ৩.৩৫ লাখ কোটি টাকার ধাক্কা
- উত্তরা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ বিলুপ্ত
- ২০ শাখাকে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিংয়ে রূপান্তরের অনুমোদন পেল এনসিসি ব্যাংক
- এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- সিএপিএম আইবিবিএল ইসলামিক ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- সিএপিএম বিডিবিএল ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- লোকসান ৬ হাজার কোটি : খাতায় কৃত্রিম মুনাফা
- বিএসইসির ১৭ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর
- স্বতন্ত্র পরিচালকদের প্যানেল গঠনে বিএসইসির ১০ সদস্যের কমিটি
- কারসাজিতে শুধু জরিমানা নয়, হবে ফৌজদারি মামলা
- ন্যাশনাল হাউজিংয়ের শেয়ার বেচবে ইউসিবি
- ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- আইসিবি এমপ্লয়ীজ ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- সোনালি ব্যাংক ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- আইসিবি এনআরবি ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- প্রাইম ব্যাংক ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি














