পাঁচ বিষয়ে তদন্তে এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ
শেয়ারবাজারে ডিএসইর ট্রেকধারী ব্রোকারেজ প্রতিষ্ঠান এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের সার্বিক কার্যক্রম পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির কার্যক্রম পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে খতিয়ে দেখা হবে। এ লক্ষ্যে বিএসইসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) কর্মকর্তাদের সমন্বয়ে চার সদস্যের একটি পরিদর্শন দল গঠন করা হয়েছে। দলটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে কমিশনের কাছে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি বিএসইসির মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স ডিভিশন থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম।
পরিদর্শন দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শামসুর রহমান। সদস্য হিসেবে রয়েছেন বিএসইসির সহকারী পরিচালক অমিত কুমার সাহা, ডিএসইর ব্যবস্থাপক এস এম আরমান এবং সিডিবিএলের উপব্যবস্থাপক শরীফ আলী ইরতেজা।
বিএসইসির আদেশ অনুযায়ী, পরিদর্শনের সময় প্রতিষ্ঠানটির কনসোলিডেটেড কাস্টমার্স অ্যাকাউন্ট (সিসিএ), গ্রাহকদের শেয়ার ও ডিলার অ্যাকাউন্টের শেয়ার সমন্বয়ের অবস্থা, ব্যাক-অফিস সফটওয়্যার বাস্তবায়ন, প্রকৃত নেটওয়ার্থ (সম্পদ ও দায়ের পার্থক্য) এবং বিএসইসি-আরবিসিএ প্ল্যাটফর্মে নিয়মিত প্রতিবেদন দাখিল করা হচ্ছে কি না—এসব বিষয় যাচাই করা হবে। পরিদর্শন শেষে দুটি হার্ডকপি ও একটি সফট কপিসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে জমা দিতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে তদন্ত কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।
বাজারসংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক সময়ে ব্রোকারেজ হাউজগুলোর গ্রাহক হিসাব ব্যবস্থাপনা, মার্জিন ঋণ, সিসিএ পরিচালনা এবং আর্থিক সক্ষমতা নিয়ে বিএসইসি তদারকি জোরদার করেছে। এই পরিদর্শনের মাধ্যমে শুধু নির্দিষ্ট কোনো অভিযোগ নয়, বরং প্রতিষ্ঠানটির সামগ্রিক কার্যক্রম, গ্রাহকের সম্পদের নিরাপত্তা এবং আর্থিক সক্ষমতাও মূল্যায়ন করা হবে। তদন্তে কোনো অনিয়ম বা বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।
এর আগে এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের বিরুদ্ধে সাবেক এফবিসিসিআই পরিচালক মো. আসলাম সেরনিয়াবাতের অনুমতি ছাড়া শেয়ার বিক্রি, বেআইনিভাবে ফোর্সড সেল এবং মার্জিন ঋণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, গত ১১ ও ১৪ জুন তার কোনো লিখিত বা মৌখিক সম্মতি ছাড়াই বেক্সিমকো ফার্মার ৬ লাখ ৯৭ হাজার ৩৭৮টি শেয়ার বিক্রি করা হয়, যার বাজারমূল্য ছিল প্রায় ৯ কোটি টাকা।
আসলাম সেরনিয়াবাতের দাবি, তিনি ২০২৫ সালের ৩০ জানুয়ারির মধ্যে মার্জিন ঋণের অনুপাত ১:১-এ নামানোর নির্দেশনা পরিপালন করেছিলেন এবং ৩০ জুন পর্যন্ত কোনো মার্জিন কল পাননি। ফলে তার পূর্বানুমতি ছাড়া শেয়ার বিক্রি বিএসইসির মার্জিন বিধিমালা, ২০২৫-এর বিধি ৯(২) ও ৯(৪)-এর লঙ্ঘন। অভিযোগে আরও বলা হয়, ৩০ জুন নতুন করে মার্জিন কল জারি করে ৫ জুলাইয়ের মধ্যে অর্থ জমা দিতে বলা হলেও একই দিন তার আরও প্রায় ৬০ লাখ টাকার শেয়ার বিক্রি করা হয়। এ অভিযোগের তদন্তের দায়িত্বও ইতোমধ্যে ডিএসইকে দিয়েছে বিএসইসি।
পাঠকের মতামত:
- পাঁচ বিষয়ে তদন্তে এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ
- পদ্মা লাইফের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা নিরীক্ষকের
- পাঁচ বছরে শেয়ারহোল্ডারদের ২ হাজার ৮৫৫ কোটি টাকা লভ্যাংশ দিয়েছে রবি
- বুধবার শেয়ারবাজার বন্ধ
- ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডে একাধিক অনিয়ম, এক্স অ্যাঞ্জেলের কাছে বিএসইসির ব্যাখ্যা তলব
- লাইফ ফান্ড থেকে ২,৩৬৭ কোটি টাকা লোপাট, দেউলিয়ার দ্বারপ্রান্তে ফারইস্ট ইসলামী লাইফ
- দর পতনের শীর্ষে মেট্রো স্পিনিং
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ৫৩ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে পতন
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ৫ কোম্পানির লভ্যাংশ বিতরণ
- বে-লিজিংয়ের স্পটে লেনদেন শুরু মঙ্গলবার
- মঙ্গলবার ইউসিবির লেনদেন বন্ধ
- ইসলামিক ফাইন্যান্সের ভারপ্রাপ্ত এমডি নিয়োগ
- রিপাবলিক ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে
- মেঘনা লাইফের ঘাটতি
- রিল্যায়েন্স ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে
- গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ইপিএস কমেছে
- লভ্যাংশ দেবে না প্রিমিয়ার লিজিং
- মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ইপিএস কমেছে
- ঢাকা ইন্স্যুরেন্সের ইপিএস কমেছে
- ঢাকা ব্যাংকের ইপিএস কমেছে
- আল-আরাফাহ ব্যাংকের ইপিএস বেড়েছে
- এসএমইতে লেনদেনে ৩০ লাখ, কিউআইওতে ১০ লাখ
- জনতা ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে
- প্রাইম ব্যাংকের মুনাফা বেড়েছে
- মার্কেন্টাইল ব্যাংকের মুনাফায় ধস
- বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৮৬৩ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২১৭ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ডমিনেজ
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- শেয়ারবাজারে বিনিয়োগ পরামর্শে আসছে নতুন নিয়ম
- দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো
- রেসের ৪ ফান্ডের সম্পদ নিরাপদ : কাস্টডিয়ানের প্রতিবেদন
- এসবিএসি ব্যাংকের মুনাফা বেড়েছে
- বড় লোকসানে ইসলামী ব্যাংক
- এনআরবিসি ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৬৩ শতাংশ
- ছয় মাসে কমেছে মুনাফা, দ্বিতীয় প্রান্তিকে বেড়েছে
- রেকিট বেনকিজারের প্রথমার্ধে ইপিএস ৬২.১৬ টাকা
- আইএফআইসি ব্যাংকের লোকসান বেড়েছে
- এবি ব্যাংকের লোকসান বেড়েছে
- ব্র্যাক ইপিএলের গ্রাহকের সন্দেহজনক লেনদেন
- চার্টার্ড লাইফের উদ্বৃত্ত কমেছে
- বিমা খাতে ইতিবাচক ধারা, সব কোম্পানির ইপিএস বেড়েছে
- মিডল্যান্ড ব্যাংকের মুনাফা বেড়েছে ১৪৭ শতাংশ
- মুনাফায় ফিরেছে এনআরবি ব্যাংক
- ব্র্যাক ব্যাংকের মুনাফা বেড়েছে
- স্ট্যান্ডার্ড ব্যাংকের ইপিএস কমেছে
- রবি আজিয়াটার মুনাফা বেড়েছে
- ইউনিলিভারের মুনাফায় ধস
- উত্তরা ব্যাংকের মুনাফা বেড়েছে
- ক্যাপিটেক গ্রোথ ফান্ডের লভ্যাংশ ঘোষণা
- এনসিসি ব্যাংকের মুনাফা বেড়েছে
- শেয়ারবাজারে বড় উত্থান
- ডিএসইকে তলব বিএসইসির
- ডমিনেজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত
- ফাস ফাইন্যান্সের লোকসান বেড়েছে
- বে- লিজিংয়ের লোকসান কমেছে
- ইস্টার্ন ব্যাংকের মুনাফা বেড়েছে
- সিটি ব্যাংকের মুনাফা বেড়েছে
- লিন্ডে বাংলাদেশের মুনাফা বেড়েছে ৪ শতাংশ
- ন্যাশনাল ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে
- শেয়ারবাজারে অযোগ্য ঘোষণা খায়রুল বাশারকে
- কেয়া কসমেটিকসের সংকটের অনুসন্ধানে ৪ সংস্থা
- দর বৃদ্ধির শীর্ষে দেশবন্ধু পলিমার
- শেয়ারবাজারে উত্থান
- আরএকে সিরামিকে সিইও নিয়োগ
- ঢাকা ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- মুনাফায় ফিরেছে আরএকে সিরামিক
- পিপলস ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে
- নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময়সীমা আবারও বাড়ল
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- পাঁচ বিষয়ে তদন্তে এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ
- পদ্মা লাইফের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা নিরীক্ষকের
- পাঁচ বছরে শেয়ারহোল্ডারদের ২ হাজার ৮৫৫ কোটি টাকা লভ্যাংশ দিয়েছে রবি














