ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

 শেয়ারবাজারে উত্থান

২০২৬ আগস্ট ১১ ১৫:৪৬:৫০
 শেয়ারবাজারে উত্থান

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগেরদিনের ন্যায় মঙ্গলবারও (১১ আগস্ট) মূল্যসূচকের উত্থান হয়েছে। এছাড়া লেনদেন পতন থেকে বেরিয়ে এসেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগেরদিনের ন্যায় আজও ঊভয় ক্ষেত্রে উত্থান হয়েছে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৯০৪ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ২৩ পয়েন্ট। তবে এর আগের দুই কার্যদিবসের পতনের মধ্যে রবিবার ৩৯ পয়েন্ট ও বৃহস্পতিবার ৩৩ পয়েন্ট কমেছিল।

আজ ডিএসইতে ১ হাজার ১১৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৯০৮ কোটি ৪০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ২০৭ কোটি ৩ লাখ টাকার বা ২৩ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৪২ টি বা ৬১.৫৮ শতাংশের। আর দর কমেছে ১০১ টি বা ২৫.৭০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫০ টি বা ১২.৭২ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ৭১ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৬৪টির, কমেছে ৪৯ টির এবং পরিবর্তন হয়নি ১৮ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৬২৯ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৩৫ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক বেড়েছিল ১১ পয়েন্ট।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে